শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

শাহরাস্তিতে একরাতে সিঁদকেটে ৪ ঘরে চুরি : স্বপন চোরের অত্যাচারে অতিষ্ট গ্রামবাসী

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শুক্রবার, ২০ অক্টোবর, ২০২৩, ৯:২৯ পিএম
শাহরাস্তিতে একরাতে সিঁদকেটে ৪ ঘরে চুরি : স্বপন চোরের অত্যাচারে অতিষ্ট গ্রামবাসী
শাহরাস্তি পৌরসভাধীন পশ্চিম উপলতা গ্রামে একরাতে ৪টি ঘরে সিঁদকেটে চুরি হওয়ার ঘটনা ঘটেছে। দীর্ঘদিন যাবৎ এ এলাকায় স্থানীয় স্বপন চোরের অত্যাচারে অতিষ্ট হয়ে পড়েছে গ্রামবাসী। এলাকায় বেশ কয়েকবার শালিসি বৈঠক করেও স্বপন চোরকে সংশোধন করা সম্ভব হয়নি।
গত ১৮ অক্টোবর বুধবার পৌরসভাধীন ১নং ওয়ার্ডের পশ্চিম উপলতা নশাগাজী ফকির বাড়ীর সৌদি প্রবাসী আনোয়ার হোসেনের বসত ঘরে রাত ৩টার দিকে সিঁদকেটে প্রবেশ করে সংঘবদ্ধ চোরের দল। এ সময় চোরের দল প্রবাসীর ঘরে রক্ষিত আলমিরা থেকে নগদ ৫ লক্ষ টাকা, মোবাইল সেট নিয়ে পালিয়ে যায়। প্রবাসী আনোয়ার হোসেন তার বাড়ীতে বিল্ডিং তৈরী করার জন্য ব্যাংক থেকে টাকা উত্তোলন করে ঘরে এনে রেখেছিলেন বলে তার স্ত্রী ফিরোজা বেগম জানান।
তিনি বলেন, তার ঘরে কোন পুরুষ না থাকায় চোরের দল সিঁদকেটে ঘরে ঢুকে এ সর্বনাশ করেছে। ঘরে তার বৃদ্ধ মা ফাতেমা বেগম (৬০) ও তার ৪ কন্যা আফরোজা আক্তার তাহমিনা, আফসানা আক্তার সীমা, আইরিন আক্তার রিয়া ও আনজুম আক্তার নিমা সহ ঘরে ঘুমাচ্ছিলেন। তারা চোরের উপস্থিতি টের পেয়ে ডাক-চিৎকার শুরু করলে চোরের দল দৌড়ে পালিয়ে যেতে সক্ষম হয়। তিনি বলেন চোরের দল রশি দিয়ে ঘরের দরজায় পার্শ্ববর্তী বিভিন্ন ঘরের দরজায় রশি দিয়ে দরজা বাইরে থেকে আটকিয়ে রাখা হয়েছিল। কেউ যেন ঘর থেকে বের হয়ে কেউ  তাদের সহযোগিতা করতে না পারে।
তিনি জোর গলায় বলেন, এ চুরির ঘটনা পার্শ্ববর্তী নাজির আহম্মেদ এর ছেলে স্বপন চোরের কাজ। আর এ কাজে তাকে সহযোগিতা করেন তার স্ত্রী ফাতেমা বেগম ও মা রাবেয়া বেগম।
এছাড়াও একইদিন চোরের দল ১নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর হারেছ আহম্মেদ, একই গ্রামের সোলেমান ও দেলোয়ার হোসেনের ঘরে সিঁদকেটে চুরির ঘটনা ঘটায়। এ সময় তাদের ঘর থেকে  মুল্যবান জিনিসপত্র নিয়ে যায়।
পশ্চিম উপলতা গ্রামের মো: বিল্লাল হোসেন, মো: কামরুল হাসান, মো: রুহুল আমিন, কামাল হোসেন, মারফ হেসেন, মোশারফ হোসেন মোবারক হোসেন ও আবদুল হান্নান জানান, এ গ্রামে স্বপন চোরের অত্যাচারে আমরা অতিষ্ট হয়ে পড়েছি। বেশ কয়েকবার আমরা শালিসি বৈঠক করে তাকে শাস্তির আওতায় আনা হয়েছিল । সে কোনদিন চুরি করবেনা মর্মে অঙ্গীকার করলেও সংশোধন হয়নি।
প্রবাসী আনোয়ার হোসেন বিল্ডিং নির্মাণ করবে বলে ব্যাংক থেকে টাকা উত্তোলন করে ঘরে রেখেছিল, সে টাকাও চুরি হয়ে গেল।
বিষয়টি আমরা স্থানীয় কাউন্সিলরকে অবহিত করেছি। সন্ধ্যায় আমরা স্থানীয়ভাবে বসে সিদ্ধান্তের ভিত্তিতে  পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।
উক্ত এলাকার শান্তি শৃঙ্খলা বজায় রাখতে আমরা স্থানীয় গ্রামবাসী উপজেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সুদৃষ্টি কামনা করছি।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital