শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

দোকানে চুরি করা টাকা ১২ বছর পর ফেরত দিল চোর

প্রিয় চাঁদপুর ডেস্ক প্রকাশিত: বৃহস্পতিবার, ২ নভেম্বর, ২০২৩, ১১:৪৬ এম
দোকানে চুরি করা টাকা ১২ বছর পর ফেরত দিল চোর

‘যেহেতু আপনি ৫ ওয়াক্ত নামাজ কালাম পড়েন। আপনি অবশ্যই জানেন যে, আল্লাহ তাকে ক্ষমা করেন না, যদি বান্দা ক্ষমা না করেন। ১২-১৩ বছর পর আপনাকে সামান্য টাকাটা দিয়ে আমি আপনার কাছে ক্ষমা চাচ্ছি। জানি এই সামান্য টাকা আপনার কিছুই হবে না। তাও এই টাকাটা গ্রহণ করে আমাকে আল্লাহর ওয়াস্তে মাফ করে দিন। এই আশায় আপনাকে ৩ হাজার টাকা পাঠালাম। দয়া করে এটি নিয়ে আমাকে ক্ষমা করে দিন।’

‘যেহেতু আপনি ৫ ওয়াক্ত নামাজ কালাম পড়েন। আপনি অবশ্যই জানেন যে, আল্লাহ তাকে ক্ষমা করেন না, যদি বান্দা ক্ষমা না করেন। ১২-১৩ বছর পর আপনাকে সামান্য টাকাটা দিয়ে আমি আপনার কাছে ক্ষমা চাচ্ছি। জানি এই সামান্য টাকা আপনার কিছুই হবে না। তাও এই টাকাটা গ্রহণ করে আমাকে আল্লাহর ওয়াস্তে মাফ করে দিন। এই আশায় আপনাকে ৩ হাজার টাকা পাঠালাম। দয়া করে এটি নিয়ে আমাকে ক্ষমা করে দিন।’

ফরিদপুরের মধুখালী উপজেলার রায়পুর ইউনিয়নের বাঙ্গাবাড়িয়া বাজার পোলট্রি ব্যবসায়ী কাইয়ুম মল্লিক। দীর্ঘদিন বাজারে ব্যবসা করেন তিনি। আজ বুধবার সকালে দোকান খুলতে গিয়ে একটি চিরকুট ও একটি খামে ৩ হাজার টাকা পান। সেই চিরকুটে এসব লেখা ছিল।

সালাম দিয়ে শুরু হওয়া চিরকুটে আরও লেখা রয়েছে, ‘আমাকে চিনবেন কিনা জানি না। কিন্তু … আপনি খুব ভালো মানুষ। … আমি আপনার দোকান থেকে ছোটবেলায় কিছু…। টাকার পরিমাণ আমার মনে নেই। হয়তো ২০০০, ২৫০০, ৩০০০, ৪০০০ বা এর থেকে কম-বেশি হতে পারে।’

Model Hospital

‘আমি আসলে গরিব মানুষ। কি বলব, শয়তানের অসওয়ায়ই হোক আর নিজের অভাবের কারণেই হোক, চুরি করার কারণেই হোক আমি আমার ভুল স্বীকার করছি। আসলে আমি বিষয়টা নিয়ে খুব লজ্জিত এবং অনুতপ্ত। আর এর জন্য আমি আপনার কাছে ক্ষমা চাচ্ছি।’

এ বিষয়ে ব্যবসায়ী কাইয়ুম মৌলিক বলেন, ‘প্রতিদিনের মতো আজ বুধবার সকালে দোকান খুলি। শাটারের পাশেই দেখি, একটি খাম পড়ে আছে। তা উঠিয়ে দেখি, খামের মধ্যে চিঠির মতো মনে হয়। খুলে দেখি একটি চিঠি এবং ৩ হাজার টাকা। আসলে এই মহান ব্যক্তিকে আমি মন থেকে দোয়া করি, তিনি যেন সুখে থাকে। আমি তাঁকে মাফ করে দিয়েছি। আল্লাহ যেন তাঁকে মাফ করে দেন।’

এ বিষয়ে রায়পুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান জাকির হোসেন মিয়া আজকের পত্রিকাকে বলেন, ‘ঘটনাটি শুনেছি। তবে এ রকম লোকের দেখা পাওয়া দুষ্কর।’

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital