বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

হাজীগঞ্জে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করে রানার উপর হামলা: আদালতে মামলা

অনলাইন ডেস্ক প্রকাশিত: বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬, ১২:০৬ এম
হাজীগঞ্জে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করে রানার উপর হামলা: আদালতে মামলা

গত ১৮ আগস্ট রাতে রামপুর বাজার পাঠান মেডিকেল এর সামনে সাংবাদিক মিজানুর রহমান কাছে পাঁচ লাখ টাকা দাবি করে একদল দুর্বৃত্ত। চাঁদা দিতে অস্বীকার করায় সাংবাদিক মিজানুর রহমানের উপর হামলা করা হয়। তিনি বর্তমানে চাঁদপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এর আগে গত ২ আগস্ট এই দুর্বৃত্ত দল তার কাছে চাঁদা দাবি করছিল।

জানা যায়, গত ১৮ আগস্ট রাতে এরই পরিপ্রেক্ষিতে তার উপর হামলা করা হয়। হামলায় তার মুখ ও ঘাড় ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়।

সাংবাদিক মিজানুর রহমান রানা হাসপাতালের বেডে বলেন, রামপুর মজুমদার বাড়ির রবিউল ও তার বাবা দেলোয়ার হোসেন মজুমদার এলাকায় রামপুর বাজারের ব্যবসায়ীদের কাছেও চাঁদা দাবি করেছিল। চাঁদা না দেওয়ায় গত কয়েক মাস আগে রামপুর বাজারের কয়েকটা দোকান লুটপাট করা হয়। এরা সহ এদের আরও লোকজন এই ঘটনার সাথে জড়িত। ঘটনার পর পুলিশ আসে এবং দু একজনকে গ্রেফতার করা হয়। ব্যবসায়ীরা মামলা করে তারপর কিছুদিন চাঁদা দাবি লুটপাট বন্ধ ছিল। কিন্তু গত ২ আগস্ট হঠাৎ করে এই দুইজন দুর্বৃত্ত সাংবাদিক মিজানুর রহমান রানার কাছে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করে। তিনি বিষয়টি এগিয়ে যান। এই কারণে গত ১৮ আগস্ট তার উপর হামলা করে তাকে জখম করা হয়। পরদিন ১৯ আগস্ট তিনি হাসপাতালে ভর্তি হন এবং চাঁদপুর আদালতে এ বিষয় নিয়ে মামলা দায়ের করেন।

এলাকার লোকজন জানান এই দুর্বৃত্ত দল গত কয়েক মাসে এলাকায় লুটপাট চালিয়ে ব্যবসায়ীদের কাছে ত্রাসের রাজত্ব কায়েম করে। যারা চা তাদের কথামতো চাঁদা না দেয় তাদের উপর তারা আক্রমণ করে এবং তাদের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে দেয়। তারা অত্যন্ত নিকৃষ্ট এবং নিম্নমানের লোক। সাধারণ বিষয় নিয়ে মানুষের সাথে হামলা মামলা এবং লুটপাট মারামারি করে। এদের এই অবস্থা বন্ধ হওয়া দরকার, তা না হলে রামপুর বাজার এর ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাবে।

Model Hospital

এ ব্যাপারে ৪ নং কালছো দক্ষিণ ইউনিয়নের চেয়ারম্যান এবং ইউনিয়ন বিএনপি’র সেক্রেটারি গোলাম মোস্তফা স্বপন বলেন, এরা বিএনপি’র কেউ নয়। আমি এদেরকে এই সমস্ত বিষয়ে কয়েকবার বারণ করেছি কিন্তু তারা আমার কথা শুনেনা। সে কারণে আমি রাতেও কমিউনিটি পুলিশ মিলে বাজার পাড়ার ব্যবস্থা করেছি। আপনার সাথে তাদের এই ঘটনার জন্য আমি অত্যন্ত দুঃখ প্রকাশ করছি। তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।

সাংবাদিক মিজানুর রহমান রানার অবস্থা অত্যন্ত আশঙ্কা জনক। তার ঘাড়ের রগ কেটে গেছে এবং মাথার এক পাস প্রায় অবশ হয়ে গেছে। তিনি ঠিকমতো কথা বলতে পারেন না এবং চলতে পারেন না।

প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি করায় হাজীগঞ্জের শিক্ষকক জুয়েলক বাধ্যতামুলক ছুটি

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৮:০৬ পিএম
প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি করায় হাজীগঞ্জের শিক্ষকক জুয়েলক বাধ্যতামুলক ছুটি

চাঁদপুরের মতলবগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে প্রধানমন্ত্রীকে নিয়ে কটুক্তি করায় তাকে বাধ্যতামুলক ছুটিতে যাওয়ার নির্দেশ দিয়েছেন উপজেলা প্রশাসন। ওই শিক্ষকের নাম মোঃ জুয়েল তালুকদার। তার বাড়ী হাজীগঞ্জ উপজেলার মুকুন্দসার গ্রামে। তার পিতার নাম আলী আজম। মতলবগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে বাংলা বিষয়ের শিক্ষক। এক বছর আগে অত্র বিদ্যালয়ে যোগদান করেন তিনি।

জানা গেছে, শিক্ষক জুয়েল তালুকদার তার নিজের ফেসবুক পেজে বিভিন্ন সময়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি ব্যাঙ্গ করে এবং কুরুচিপূর্ণ ও সমালোচনামুলক একাধিক পোস্ট করেন ওই শিক্ষক। বিগত কয়েক মাস যাবৎ ‘জুয়েল তালুকদার ‘ নামের ফেসবুক আইডিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি ছাড়াও বিএনপির সাবেক মহাসচিব বর্তমান মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছবি দিয়ে সরকারের সমালোচনা করেন তিনি।

বিষয়টি স্থানীয় বিএনপি, যুবদল ও ছাত্রদলসহ এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের নজরে আসলে ক্ষোভ ও উত্তেজনার সৃস্টি হয় এবং ওই শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য উপজেলা প্রশাসনের নিকট জোর দাবি জানান।

তাৎক্ষণিক মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী অফিসার এবং ওই প্রতিষ্ঠানের সভাপতি কেএম ইশমাম বিদ্যালয়ের প্রধান শিক্ষককে ডেকে নিয়ে অভিযুক্ত ওই শিক্ষক জুয়েল তালুকদারকে বিদ্যালয়ের সকল কার্যক্রম থেকে বাধ্যতামুলক ছুটিতে যাওয়ার নির্দেশ দেন। পাশাপাশি ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়।

Model Hospital

মতলব দক্ষিণ উপজেলা ছাত্রদলের আহবায়ক মিরাজ মাহমুদ জিসান বলেন, ‘ওই শিক্ষক সরকারের সুবিধা ভোগ করে তার ফেসবুক পেজে প্রধানমন্ত্রী তারেক রহমানসহ সরকারের বিরুদ্ধে দীর্ঘদিন যাবত কুরুচিপূর্ণ সমালোচনা করে আসছে। বিষয়টি আমাদের নজরে আসার পর উপজেলা প্রশাসনকে অবহিত করলে তিনি তাৎক্ষণিক ব্যবস্থা নেন।’

মতলব পৌর বিএনপির সভাপতি শোয়েব আহমেদ সরকার বলেন,‘ওই শিক্ষক মতলবগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষকতার অন্তরালে সরকারের বিরুদ্ধে কটুক্তি করার অভিযোগে তার সর্বোচ্চ শাস্তির দাবী জানান তিনি।’

ঘটনার সত্যতার স্বীকার করে জুয়েল তালুকদার বলেন, ‘আমার ভুল হয়ে গেছে। আমি পরবর্তীতে ডিলিট করে দিয়েছি।’

উপজেলা নির্বাহী অফিসার ও অত্র বিদ্যালয়ের সভাপতি কেএম ইশমাম বলেন, ‘শিক্ষককে বাধ্যতামুলক ছুটির পাশাপাশি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারকে প্রধান করে ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী ২ কার্যদিসের মধ্যে তদন্ত রিপোর্ট জমা দেয়ার জন্য নির্দেশ দেয়া হয়।পরবর্তীতে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়া হবে বলেও তিনি জানান।’