বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩

ফরিদগঞ্জে ৪র্থ বারের মতো নৌকার মাঝি শফিকুর রহমান

এস এম ইকবাল প্রকাশিত: রবিবার, ২৬ নভেম্বর, ২০২৩, ৬:৫৯ পিএম
ফরিদগঞ্জে ৪র্থ বারের মতো নৌকার মাঝি শফিকুর রহমান

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনে ৪র্থ বারের মতো নৌকার মাঝি হলেন জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি, বর্তমান সংসদ সদস্য বীর  মুক্তিযোদ্ধা মুহম্মদ শফিকুর রহমান।

তিনি স্বাধীনতার পর এই আসনে নৌকা প্রতিকে ২০১৮ সালে প্রথমবার সংসদস্য নির্বাচিত হয়েছেন।

২৬ নভেম্বর রোববার বিকেলে বঙ্গবন্ধু এভিনিউতে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে আনুষ্ঠানি ভাবে আওয়ামী লীগের সাধারন সম্পাধক ওবায়দুল কাদের এ ঘোষনা দেন।

এ দিকে এমন ঘোষনার পর আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা আনন্দ মিছিল ও মিষ্টি বিতরন করেছে।

Model Hospital

শাহমাহমুদপুরের ৭নং ওয়ার্ডে আলোচনায় মেম্বার পদপ্রার্থী মিলন মিজি

মাসুদ হোসেন প্রকাশিত: বুধবার, ১১ নভেম্বর, ২০২৬, ৪:৩০ পিএম
শাহমাহমুদপুরের ৭নং ওয়ার্ডে আলোচনায় মেম্বার পদপ্রার্থী মিলন মিজি
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ড (লোধেরগাঁও) এ সম্ভাব্য মেম্বার পদপ্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক মোঃ মিলন মিজি। তাঁকে ঘিরে স্থানীয় হাটবাজার, চায়ের দোকান ও পাড়া-মহল্লায় চলছে নির্বাচনী আলোচনা।
মোঃ মিলন মিজি পেশাগতভাবে একজন স্বনামধন্য ঠিকাদার। পাশাপাশি তিনি সামাজিক কর্মকাণ্ডে যুক্ত এবং স্থানীয়ভাবে পরিচিত মুখ। দীর্ঘদিন ধরে এলাকার মানুষের সুখে-দুঃখে পাশে থাকার চেষ্টা করছেন বলে তাঁর সমর্থকদের দাবি। তরুণ এই সমাজসেবক রাজনৈতিক জীবনে ৭নং ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। দলীয় নেতাকর্মীদের ভাষ্য, তিনি দলের সাংগঠনিক কর্মকাণ্ড ও রাজপথের কর্মসূচিতে সক্রিয় ছিলেন। এ কারণে স্থানীয় বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের একটি অংশ তাঁকে ত্যাগী ও পরীক্ষিত নেতা হিসেবে বিবেচনা করেন।
রাজনীতির পাশাপাশি তিনি লোধেরগাঁও বাইতুল আমিন জামে মসজিদ কমিটির সাধারণ সম্পাদক এবং লোধেরগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য হিসেবেও দায়িত্ব পালন করছেন। আসন্ন ইউপি নির্বাচনে ৭নং ওয়ার্ড থেকে মেম্বার পদে প্রতিদ্বন্দ্বিতা করার প্রত্যাশা নিয়ে তিনি স্থানীয় বাসিন্দাদের দোয়া, ভালোবাসা ও সমর্থন চাইছেন। নির্বাচিত হলে এলাকার উন্নয়ন, নাগরিক সেবার মান বৃদ্ধি, সামাজিক সম্প্রীতি বজায় রাখা এবং জনকল্যাণমূলক কর্মকাণ্ডে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, ইউপি নির্বাচনকে সামনে রেখে সম্ভাব্য প্রার্থীদের নিয়ে ওয়ার্ডজুড়ে শুরু হয়েছে আলোচনা। এর মধ্যে মোঃ মিলন মিজির সম্ভাব্য প্রার্থীতা ঘিরেও আগ্রহ তৈরি হয়েছে জনমনে। তবে নির্বাচনী মাঠে শেষ পর্যন্ত কারা প্রতিদ্বন্দ্বিতা করবেন, তা নির্ভর করবে নির্বাচনের সময় ও প্রার্থীদের চূড়ান্ত সিদ্ধান্তের ওপর।