বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩

চাঁদপুর ৩ আসনে ডাঃ দীপু মনির মনোনয়নপত্র দাখিল

সাইদ হোসেন অপু চৌধুরী প্রকাশিত: বৃহস্পতিবার, ৩০ নভেম্বর, ২০২৩, ১০:৪৬ পিএম
চাঁদপুর ৩ আসনে ডাঃ দীপু মনির মনোনয়নপত্র দাখিল

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে চাঁদপুর-৩ (সদর ও হাইমচর) আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

বৃহস্পতিবার (৩০ নভেম্বর) দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক (ডিসি) কামরুল হাসানের কাছে তিনি মনোনয়নপত্র জমা দেন।

মনোনয়ন জমা শেষে এক প্রতিক্রিয়ায় শিক্ষামন্ত্রী বলেন, এদেশের যত বড় বড় উন্নয়ন ও অর্জন তা আওয়ামী লীগের হাত ধরেই হয়েছে। বর্তমান সরকারের আমলে দেশের প্রতিটি ক্ষেত্রে উন্নয়ন হয়েছে। যার সুফল এখন দেশের সকল জনগণ পাচ্ছে।

দীপু মনি বলেন, যারা আগুন-সন্ত্রাস করে, মানুষ পুড়িয়ে মারে, তাদের সঙ্গে এ দেশের জনগণ নেই। দেশের জনগণ শান্তি ও উন্নয়নের পক্ষে। তাই উন্নয়নের মার্কা নৌকার সঙ্গেই এদেশের জনগণ থাকবে। শান্তিপূর্ণভাবে আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে বলে আমি দৃঢ় বিশ্বাস করি।

Model Hospital

এ সময় উপস্থিত ছিলেন জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার যুদ্ধাহত মুক্তিযোদ্ধা এম এ ওয়াদুদ, চাঁদপুর জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ তোফায়েল হোসেন, জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মো. ইউসুফ গাজী, সহ-সভাপতি ডাঃ জে আর ওয়াদুদ টিপু, সাংগঠনিক সম্পাদক তাফাজ্জল হোসেন পাটোয়ারী, এডভোকেট মজিবুর রহমান ভূইয়া, চাঁদপুর পৌরসভার মেয়র মো. জিল্লুর রহমান, চাঁদপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম নাজিম দেওয়ান, জেলা আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক অ্যাড রনজিৎ রায় চৌধুরী, সদস্য আইয়ুব আলী বেপারী, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক মাসুদা নুর খান, জেলা যুবলীগের যুগ্ন আহবায়ক মাহফুজুর রহমান টুটুল, মোহাম্মদ আলী মাঝি, ঝন্টু দাস, পৌর আওয়ামী লীগের সভাপতি রাধা গোবিন্দ গোপ, সাধারণ সম্পাদক আমিনুর রহমান বাবুল, জেলা ছাত্রলীগের সভাপতি জহির উদ্দিন।

শাহমাহমুদপুরের ৭নং ওয়ার্ডে আলোচনায় মেম্বার পদপ্রার্থী মিলন মিজি

মাসুদ হোসেন প্রকাশিত: বুধবার, ১১ নভেম্বর, ২০২৬, ৪:৩০ পিএম
শাহমাহমুদপুরের ৭নং ওয়ার্ডে আলোচনায় মেম্বার পদপ্রার্থী মিলন মিজি
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ড (লোধেরগাঁও) এ সম্ভাব্য মেম্বার পদপ্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক মোঃ মিলন মিজি। তাঁকে ঘিরে স্থানীয় হাটবাজার, চায়ের দোকান ও পাড়া-মহল্লায় চলছে নির্বাচনী আলোচনা।
মোঃ মিলন মিজি পেশাগতভাবে একজন স্বনামধন্য ঠিকাদার। পাশাপাশি তিনি সামাজিক কর্মকাণ্ডে যুক্ত এবং স্থানীয়ভাবে পরিচিত মুখ। দীর্ঘদিন ধরে এলাকার মানুষের সুখে-দুঃখে পাশে থাকার চেষ্টা করছেন বলে তাঁর সমর্থকদের দাবি। তরুণ এই সমাজসেবক রাজনৈতিক জীবনে ৭নং ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। দলীয় নেতাকর্মীদের ভাষ্য, তিনি দলের সাংগঠনিক কর্মকাণ্ড ও রাজপথের কর্মসূচিতে সক্রিয় ছিলেন। এ কারণে স্থানীয় বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের একটি অংশ তাঁকে ত্যাগী ও পরীক্ষিত নেতা হিসেবে বিবেচনা করেন।
রাজনীতির পাশাপাশি তিনি লোধেরগাঁও বাইতুল আমিন জামে মসজিদ কমিটির সাধারণ সম্পাদক এবং লোধেরগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য হিসেবেও দায়িত্ব পালন করছেন। আসন্ন ইউপি নির্বাচনে ৭নং ওয়ার্ড থেকে মেম্বার পদে প্রতিদ্বন্দ্বিতা করার প্রত্যাশা নিয়ে তিনি স্থানীয় বাসিন্দাদের দোয়া, ভালোবাসা ও সমর্থন চাইছেন। নির্বাচিত হলে এলাকার উন্নয়ন, নাগরিক সেবার মান বৃদ্ধি, সামাজিক সম্প্রীতি বজায় রাখা এবং জনকল্যাণমূলক কর্মকাণ্ডে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, ইউপি নির্বাচনকে সামনে রেখে সম্ভাব্য প্রার্থীদের নিয়ে ওয়ার্ডজুড়ে শুরু হয়েছে আলোচনা। এর মধ্যে মোঃ মিলন মিজির সম্ভাব্য প্রার্থীতা ঘিরেও আগ্রহ তৈরি হয়েছে জনমনে। তবে নির্বাচনী মাঠে শেষ পর্যন্ত কারা প্রতিদ্বন্দ্বিতা করবেন, তা নির্ভর করবে নির্বাচনের সময় ও প্রার্থীদের চূড়ান্ত সিদ্ধান্তের ওপর।