বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩

চাঁদপুর-১ কচুয়া আসনে নৌকার প্রার্থীসহ ৪ জনের মনোনয়ন বৈধ, বাতিল ৫ প্রার্থী

মো: রাছেল, কচুয়া প্রকাশিত: মঙ্গলবার, ৫ ডিসেম্বর, ২০২৩, ১২:০১ এম
চাঁদপুর-১ কচুয়া আসনে নৌকার প্রার্থীসহ ৪ জনের মনোনয়ন বৈধ, বাতিল ৫ প্রার্থী

চাঁদপুর-১ কচুয়া ২৬০ আসনে সংসদ নির্বাচনে প্রার্থী হতে মনোনয়নপত্র জমা দিয়েছেন ৯ জন।

৩০ নভেম্বর ছিল মনোনয়নপত্র জমা দেওয়ার শেষদিন। ১লা ডিসেম্বর থেকে ৪ ডিসেম্বর পর্যন্ত মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের কার্যক্রম ছিলো।

সোমবার (৪ ডিসেম্বর) সকালে চাঁদপুর জেলা রিটানিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোঃ কামরুল হাসান মনোনয়নপত্র যাচাই-বাছাই করে কচুয়া আসনের নৌকার প্রার্থীসহ ৪ জনের মনোনয়নপত্র বৈধ ও ৫ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করে।

জেলা প্রশাসন কার্যালয় সূত্রে জানাযায়, দলীয় ও স্বতন্ত্র প্রার্থীদের মনোনয়নপত্রে উল্লেখিত তথ্যের গরমিল, ১ শতাংশ ভোটারের সমর্থন না থাকাসহ ও প্রয়োজনীয় কাগজপত্রের ত্রুটি থাকার কারনে ৫ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়।

Model Hospital

মনোনয়নপত্র বাতিল হওয়া হেভিওয়েট আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হলেন- জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক চেয়ারম্যান ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের যৌথ মনোনয়ন প্রাপ্ত মো. গোলাম হোসেন, রাহাদ চৌধুরী (স্বতন্ত্র), মোঃ শওকত হোসেন মিয়া (স্বতন্ত্র), মো. জামাল হোসেন (বাংলাদেশ কংগ্রেস), মো. সেলিম প্রধান (ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ)।

মনোনয়নপত্র বৈধ প্রার্থীরা হলেন- বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ও ড. সেলিম মাহমুদ, ডা. একেএসএম শহীদুল ইসলাম (জাতীয় পার্টি), মাসুউদুল আহসান (জাকের পার্টি), মো. সাইফুল ইসলাম সোহেল (জাসদ) ৪ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন।

মনোনয়নপত্র বাতিল হওয়ায় আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মোঃ গোলাম হোসেন বলেন, আমি মনোনয়ন ফিরে পেতে আপিল করবো। যা আমি পূর্বেই আশঙ্কা করেছিলাম এই ধরনের একটি ঘটনা আজকে ঘটবে। স্বাক্ষর প্রক্রিয়ার শুরুতে বিষয়টি নির্বাচন কমিশনার, রিটার্নিং কর্মকর্তা এবং সংশ্লিষ্ঠ সবাইকে আমি লিখিত ভাবে জানিয়েছি।

উল্লেখ্য, এ আসনে ১২ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করলে ও শেষ পর্যন্ত জমা দিয়েছে ৯ জন।

তিনজন ছাড়া বাকিদের চেনেন না ভোটাররা। হঠাৎ করে কেন তারা এমপি হওয়ার আগ্রহী হলেন তার সদুত্তর মেলেনি তাদের কাছ থেকে। উপজেলা রিটানিং কর্মকতা কার্যালয় থেকে পাওয়া তথ্য পর্যালোচনা করে দেখা যায়, আওয়ামী লীগের প্রার্থী কেন্দ্রীয় আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ড. সেলিম মাহমুদ, বিদ্রোহী প্রার্থী জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক চেয়ারম্যান মো. গোলাম হোসেন, জাতীয় পার্টির প্রার্থী একেএসএম শহিদুল ইসলাম এর পূর্ব পরিচয় রয়েছে। বাকি প্রার্থীদের কেউ চেনেন না।

সুপারি পাড়তে গিয়ে প্রাণ গেল ফরিদের, দুই সন্তান নিয়ে দিশেহারা স্ত্রী

এস. এম ইকবাল প্রকাশিত: বুধবার, ১১ নভেম্বর, ২০২৬, ৪:১০ পিএম
সুপারি পাড়তে গিয়ে প্রাণ গেল ফরিদের, দুই সন্তান নিয়ে দিশেহারা স্ত্রী
চাঁদপুরের ফরিদগঞ্জে সুপারি পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে ফরিদ হোসেন (৩৫) নামের এক দিনমজুরের মৃত্যু হয়েছে।
বুধবার (১১ নভেম্বর) দুপুরে উপজেলার রূপসা উত্তর ইউনিয়নের ঘোড়াশালা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ফরিদ হোসেন ওই গ্রামের মৃত আবুল কালামের ছেলে। তিনি দুই শিশু সন্তানের জনক। দিনমজুরের কাজ করে জীবিকা নির্বাহ করতেন তিনি।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিবেশী জাহাঙ্গীর আলমের বাগানে সুপারি পাড়তে গিয়েছিলেন ফরিদ হোসেন। হঠাৎ গাছ থেকে নিচে পড়ে গুরুতর আহত হন তিনি। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
স্থানীয় ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জহিরুল ইসলাম জানান, ফরিদ হোসেন গাছ কাটার শ্রমিক হিসেবে কাজ করতেন। প্রতিবেশীর বাগানে সুপারি পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে তাঁর মৃত্যু হয়েছে।
স্বামীর মৃত্যুতে দুই সন্তানকে নিয়ে দিশেহারা হয়ে পড়েছেন স্ত্রী আছিয়া আক্তার (৩০)। কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন, অনেক কষ্টে স্বামীর উপার্জনে দুই সন্তানকে নিয়ে তাঁদের সংসার চলত। এখন পরিবারের একমাত্র উপার্জনক্ষম মানুষটিকে হারিয়ে সন্তানদের ভবিষ্যৎ নিয়ে চরম অনিশ্চয়তায় পড়েছেন তিনি। স্বামীর শোক কাটিয়ে সন্তানদের নিয়ে বেঁচে থাকার জন্য প্রতিবেশী ও সরকারের কাছে সহযোগিতা কামনা করেন তিনি।
ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এরশাদ উল্যাহ বলেন, ফরিদ হোসেনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
ফরিদ হোসেনের আকস্মিক মৃত্যুতে পরিবার-পরিজন, স্বজন ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।