শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

হাইমচরে নবাগত ইউএনও’র সাথে উপজেলা প্রেসক্লাবের সৌজন্য সাক্ষাৎ

মোঃ সাজ্জাদ হোসেন রনি প্রকাশিত: সোমবার, ১১ ডিসেম্বর, ২০২৩, ৫:৪৮ পিএম
হাইমচরে নবাগত ইউএনও’র সাথে উপজেলা প্রেসক্লাবের সৌজন্য সাক্ষাৎ
চাঁদপুর জেলার হাইমচরে নবাগত উপজেলা নির্বাহী অফিসার পূর্বিতা চাকমাকে ফুলের শুভেচ্ছা জানান উপজেলা প্রেসক্লাব নেতৃবৃন্দ।
সোমবার (১১ নভেম্বর) বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে উপজেলা প্রেসক্লাব আহ্বায়ক জিএম জহির এর সভাপতিত্বে ও সদস্য সচিব সাহেদ হোসেন দিপুর পরিচালনায় উপজেলার নবাগত নির্বাহী অফিসার পূর্বিতা চাকমা যোগদান করায় তার সাথে সৌজন্যে সাক্ষাৎ করেন উপজেলা প্রেসক্লাব নেতৃবৃন্দ।
এসময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল ফয়সাল, উপজেলা প্রেসক্লাব সাবেক সভাপতি ফারুকুল ইসলাম, যুগ্ম সম্পাদক সাজ্জাদ হোসেন রনি, সহ সাংগঠনিক সম্পাদক মাসুম বিল্লাহ, অর্থ সম্পাদক জাহিদুল ইসলাম, প্রচার সম্পাদক সবুজ হোসাইন, নির্বাহী সদস্য জাহাঙ্গীর আলমসহ প্রেসক্লাব নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ইউএনও পূর্বিতা চাকমা প্রেসক্লাব নেতৃবৃন্দের সাথে আলাপচারিতায় বলেন, হাইমচর উপজেলার উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আপনাদের সহযোগিতা লাগবে। তাছাড়া উপজেলার সকল দপ্তরের সেবা জনগণের দোরগোড়ায় নিতে ইতোমধ্যেই আমি নির্দেশনা প্রদান করেছি। হাইমচর কে একটি মডেল উপজেলায় রুপান্তর করতে উন্নয়ন পরিকল্পনা তৈরী ও দরিদ্র জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন কল্পে টেকসই পরিকল্পনা করে তা বাস্তবায়ন পদক্ষেপ গ্রহণ করা হবে।
তিনি আরও বলেন, সাংবাদিকরা সমাজের দর্পন স্বরুপ। তাই উপজেলার উন্নয়ন কর্মকাণ্ডে সাংবাদিকরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন। আমি এই উপজেলায় ভালো কিছু করতে চাই। এ জন্য সাংবাদিকদের সহযোগিতা প্রয়োজন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital