বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

ফরিদগঞ্জের অসমাপ্ত কাজকে সম্পন্ন করার জন্য নৌকায় ভোট চাই : মুহম্মদ শফিকুর রহমান

এস এম ইকবাল প্রকাশিত: সোমবার, ১৮ ডিসেম্বর, ২০২৩, ৯:৫৭ পিএম
ফরিদগঞ্জের অসমাপ্ত কাজকে সম্পন্ন করার জন্য নৌকায় ভোট চাই : মুহম্মদ শফিকুর রহমান

চাঁদপুর-৪ ফরিদগঞ্জ আসনের আওয়ামীলীগের প্রার্থী মুহম্মদ শফিকুর রহমান এমপি বলেছেন, স্মার্ট বাংলাদেশ নির্মাণে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার পাশপাশি নিজের অসমাপ্ত কাজ সম্পন্ন করতে আপনাদের ভোট চাই।

আগামী ৭ জানুয়ারী আপনারা সকলে পরিবার পরিজন নিয়ে ভোট কেন্দ্রে যেয়ে উন্নয়নের প্রতিক নৌকায় ভোট দিয়ে জয়যুক্ত করবেন।

গত ১৫ বছরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অর্জন স্বার্থক আমি মনে করি। আর তাই এই প্রজন্মের ভোটার ‘জিতবে আবার নৌকা’ এই শ্লোগানে উত্তাল করে তুলছে ফরিদগঞ্জকে। আজ এই তারুণ্যের স্রোত দেখে আমি বিমোহিত।

সোমবার (১৮ ডিসেম্বর) দুপুরে ফরিদগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে প্রতিক বরাদ্দ পেয়ে সমর্থক ও নেতাকর্মীদের নিয়ে ফরিদগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে পথসভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি একথা বলেন।

Model Hospital

আওয়ামীলীগ নেতা খাজে আহমেদ মজুমদার’র পরিচালনায় এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও পৌর মেয়র যুদ্ধাহত বীরমুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারী, উপজেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি অ্যাড. নাজমুন নাহার অনি, ইউপি চেয়ারম্যান শরীফ খান, মাহমুদুল হাসান মিরাজ, আলাউদ্দিন ভূঁইয়া, উপজেলা যুবলীগের আহ্বায়ক আবু সুফিয়ান শাহীন, যুগ্মআহ্বায়ক হেলাল উদ্দিন, যুবলীগের সাবেক আহ্বায়ক বিল্লাল হোসেন, আওয়ামীলীগ নেতা জি এম হাসান তাবাচ্চুম, রফিকুল ইসলাম, জাহাঙ্গীর হোসেন পলোয়ান, সোহেল মাস্টার, নজরুল ইসলাম সুমন, পুতুল সরকার, বাহার উদ্দিন, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন প্রমুখ।

এর আগে জেলা রির্টানিং কার্যালয় থেকে মুহম্মদ শফিকুর রহমান নৌকা প্রতিক গ্রহণ করেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital