বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

চাঁদপুরে প্রার্থী, নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা ও আইন-শৃঙ্খলা বাহিনীর সঙ্গে মতবিনিময়

আমাদের একটাই মিশন অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন : নির্বাচন কমিশনার আনিছুর রহমান

সাইদ হোসেন অপু চৌধুরী প্রকাশিত: মঙ্গলবার, ১৯ ডিসেম্বর, ২০২৩, ৮:৩৭ পিএম
আমাদের একটাই মিশন অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন : নির্বাচন কমিশনার আনিছুর রহমান

নির্বাচন কমিশনার মোহাম্মদ আনিছুর রহমান বলেছেন, ‘আমাদের মিশন একটাই- আমরা অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য একটা নির্বাচন করতে চাই। এর জন্য যা যা করার দরকার সবই করব। আমরা ৫ জন নির্বাচন কমিশনার এবং সচিব একটাই বার্তা দিচ্ছি। তা হলো নিরপেক্ষ নির্বাচন করার। যিনি নির্বাচিত হয়ে আসবেন তিনি আমাদের প্রতিনিধি হবেন। এখন পর্যন্ত সারা দেশে পরিবেশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে, ভালো আছে।

এটা আরও ১৯ দিন ধরে রাখতে চাই। নির্বাচনে ভোটের পরিবেশ সুষ্ঠু রাখার দায়িত্ব আমাদের। কিন্তু ভোটকেন্দ্রে ভোটার আনার দায়িত্ব প্রার্থীদের বা তাদের নেতা-কর্মীদের।’

১৯ ডিসেম্বর মঙ্গলবার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে চাঁদপুর জেলার পাঁচটি আসনে প্রতিদ্বন্দ্বী প্রার্থী, নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা ও আইন-শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে তিনি এসব কথা বলেন।

নির্বাচন কমিশনার বলেন, ‘ভোটারদের আমরা বলব ভোট দিতে আসুন। তার মানে এই নয়, আমরা ভোটারদের কেন্দ্রে উপস্থিত করব। ভোটারদের উপস্থিতির জন্য প্রার্থীদের বিভিন্ন কৌশল থাকে তারা সেভাবে ভোটার আনবেন বলে আমার বিশ্বাস।’

Model Hospital

আনিছুর রহমান আরও বলেন, প্রচার-প্রচারণায় কেউ বাধা দিলে আইনানুগ ব্যবস্থা নেবেন রিটার্নিং অফিসার, পুলিশ সুপার, সহকারী রিটার্নিং অফিসাররা। আইন অনুযায়ী প্রচার-প্রচারণা যেটুকু করার সেটুকু করতে দিতে হবে। তবে প্রার্থীদেরও দায়িত্ব আছে। আচরণবিধিতে আছে, কোনো প্রার্থী কোথায় প্রচার-প্রচারণা করতে চান তা ২৪ ঘণ্টা আগে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে জানাতে হবে। কারণ, একই স্থানে যদি দুজন প্রচার করতে চান তাহলে স্বাভাবিকভাবেই পরিবেশ উত্তপ্ত হবে। এ জন্যই ওসিকে বিষয়টি জানানোর জন্য বলেছি। যেন পুলিশ ব্যবস্থা নিতে পারে।’

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন রিটার্নিং কর্মকর্তা ও চাঁদপুরের জেলা প্রশাসক কামরুল হাসান, পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলামসহ নির্বাচন অফিসার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, যুগ্ম জেলা জজ বৃন্দ ও সিনিয়র সহকারী জজ বৃন্দ, জেলা নির্বাচন অফিসার, বিজিবি, র‍্যাব এর প্রতিনিধি, ডিডি এনএসআই, কোস্ট গার্ড, আনসার, ডিজিএফআই এর প্রতিনিধি, উপজেলা নির্বাহী অফিসারবৃন্দ, অফিসার ইনচার্জবৃন্দ, উপজেলা নির্বাচন অফিসারবৃন্দ, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদক সহ চাঁদপুর জেলার ৫টি সংসদীয় আসনের বিভিন্ন দলের দলীয় ও স্বতন্ত্র প্রার্থীরা।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital