বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩

নানা আয়োজনে মহামায়ায় দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা বার্ষিকী পালিত

মাসুদ হোসেন প্রকাশিত: বুধবার, ২০ ডিসেম্বর, ২০২৩, ১০:১৯ পিএম
নানা আয়োজনে মহামায়ায় দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা বার্ষিকী পালিত
চাঁদপুর থেকে নিয়মিত প্রকাশিত ও বহুল প্রচারিত দৈনিক চাঁদপুর খবর পত্রিকা ১৭ বছর পেরিয়ে ১৮ বছরে পর্দাপণ উপলক্ষে চাঁদপুর সদর উপজেলার মহামায়ায় কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৯ ডিসেম্বর) চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে পত্রিকার যুগ্ম বার্তা সম্পাদক মোঃ ইসমাইল হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি ও শাহমাহমুদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মাসুদুর রহমান নান্টু পাটওয়ারী।
দৈনিক চাঁদপুর খবর পত্রিকার সিনিয়র স্টাফ রিপোর্টার মোঃ মাসুদ হোসেন এর প্রাণবন্ত সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা কৃষকলীগের সদস্য সচিব আব্দুল হান্নান সবুজ, শাহমাহমুদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আখতারুজ্জামান পাটওয়ারী, শাহমাহমুদপুর ইউনিয়ন পরিষদের সচিব ও জেলা সচিব সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ কুদ্দুছ আখন্দ রোকন, বলাখাল মকবুল আহমেদ ডিগ্রি কলেজের প্রভাষক ও শাহমাহমুদপুর ইউনিয়ন আওয়ামী লীগের শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক তাজুল ইসলাম হাওলাদার, শাহমাহমুদপুর ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও শাহমাহমুদপুর মহিলা ইউপি সদস্য ফিরোজা বেগম, প্যানেল চেয়ারম্যান নাজির হোসেন।
এসময় বক্তারা বলেন, দৈনিক চাঁদপুর খবর পত্রিকাটি প্রথমে সাপ্তাহিক থাকলেও এই পত্রিকার গ্রহণযোগ্যতায় আজ দৈনিক হিসেবে প্রকাশিত হচ্ছে। এই পত্রিকায় নিয়োজিত কলমযোদ্ধাগণ তাদের লেখনির দিয়ে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মাধ্যমে পত্রিকাটি আজ পুরো চাঁদপুর জেলায় বেশ সমাদৃত।
করোনাকালে চাঁদপুরের পত্রিকাগুলো কয়েকদিন ছাপা বন্ধ থাকলেও দৈনিক চাঁদপুর খবর পত্রিকা দিনের পুরো খবর ই-পেপাড়ের মাধ্যমে নিয়মিত পাঠকদের মাঝে তুলে ধরেছেন। সাধারণ মানুষের কাছে চাঁদপুর খবর খুব অল্প সময়ের মধ্যে দেশপ্রেমের অভূতপূর্ব উদাহরণ তৈরি করেছে। জেলার অনেক পত্রিকার ভিড়ে থেকে সহজেই পাঠকরা চাঁদপুর খবরকে খুঁজে পান। সত্যি বলতে কী, ঢাকঢোল পিটিয়ে অনেক পত্রিকার যাত্রা শুরু হলেও কম সময়ের মধ্যেই তা হারিয়ে যাচ্ছে। বর্তমান সেই প্রেক্ষাপটে অনেকটা শক্ত অবস্থান ধরে রেখে চাঁদপুর খবর বহু দূরের পথ অতিক্রম করছে।
বক্তারা আরো বলেন, দৈনিক চাঁদপুর খবর পত্রিকার সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী মহোদয়ের বাড়ি এই শাহমাহমুদপুর ইউনিয়নে। আমরা শাহমাহমুদপুর ইউনিয়নবাসী গর্বিত। তার দক্ষ সম্পাদনায় পত্রিকাটি এখন পাঠকপ্রিয় হয়ে উঠেছে। সামনেও এই পত্রিকার সকল সাংবাদিকগণ তাদের নিরপেক্ষ লেখনির মাধ্যমে সমাজের কাজে ঘটে যাওয়া বাস্তব তথ্য প্রকাশ করবে বলে আমরা আশা করি। যখন কোন ঘটনা ঘটে সেসকল ঘটনার সত্যতা তুলে ধরতে হবে পত্রিকায় কর্মরত সাংবাদিকগণ।
নিপীড়িত, নিষ্পেষিত, দরিদ্র মানুষের অন্যতম শক্তি হিসেবে, সেবা এবং সংগ্রাম দুটি বিষয়টিকে আলিঙ্গন করে অদম্য গতিতে এগিয়ে চলছে দৈনিক চাঁদপুর খবর। বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মাধ্যমেই পত্রিকাটি আরো বহুদূর এগিয়ে যাবে এটাই আমাদের প্রত্যাশা। পরিশেষে আমরা পত্রিকার সম্পাদক ও প্রকাশক মহোদয়কে অসংখ্য ধন্যবাদ জানাই।
চাঁদপুর প্রভাত সমাজকল্যাণ সংস্থার সদস্য মোঃ রাসেল হোসেন এর পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হওয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শাহমাহমুদপুর ইউনিয়ন পরিষদের মেম্বার সোহেল পাটওয়ারী সোহাগ, জিয়াউর রহমান তপদার, ইব্রাহিম হোসেন, সংরক্ষিত মহিলা ইউপি সদস্য লাকি বেগম, মুক্তা বেগম, ইউনিয়ন পরিষদের সহকারী কাম কম্পিউটার অপারেটর মোঃ আবুল হোসেন, দৈনিক চাঁদপুর সময় পত্রিকার বার্তা সম্পাদক এস আর শাহালম, দৈনিক চাঁদপুর খবর পত্রিকার স্টাফ রিপোর্টার মহসিন হোসেন, দৈনিক চাঁদপুর সংবাদ পত্রিকার স্টাফ রিপোর্টার ওমর শরীফ, দৈনিক একাত্তর কন্ঠের স্টাফ রিপোর্টার মোঃ রাসেল হোসেন গাজী, স্বেচ্ছাসেবী সংগঠন চাঁদপুর প্রভাত সমাজকল্যাণ সংস্থার নেতৃবৃন্দ সহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ।

হাজীগঞ্জে পুকুরে মিলল আওয়ামীলীগ নেতা সাবেক ইউপি সদস্যের রক্তাক্ত মরদেহ, মাথা-পিঠে আঘাতের চিহ্ন

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বুধবার, ১১ নভেম্বর, ২০২৬, ১:৪৯ পিএম
হাজীগঞ্জে পুকুরে মিলল আওয়ামীলীগ নেতা সাবেক ইউপি সদস্যের রক্তাক্ত মরদেহ, মাথা-পিঠে আঘাতের চিহ্ন

চাঁদপুরের হাজীগঞ্জে পুকুর থেকে দুলাল মিয়াজী (৬০) নামে সাবেক এক ইউপি সদস্যের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১১ নভেম্বর) সকালে উপজেলার ৪ নম্বর কালচোঁ দক্ষিণ ইউনিয়নের ওড়পুর নোয়াপাড়া এলাকার একটি পুকুর থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

নিহত দুলাল মিয়াজী কালচোঁ দক্ষিণ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য এবং কার্যক্রম নিষিদ্ধ স্থানীয় আওয়ামী লীগের ওয়ার্ড সভাপতি ছিলেন।

নিহতের পরিবারের সদস্য ও ছেলে তামিমের বরাত দিয়ে জানা যায়, গ্রেপ্তার আতঙ্কে গত কয়েক দিন ধরে রাতে বাড়িতে ঘুমাতে পারতেন না দুলাল মিয়াজী। মঙ্গলবার সন্ধ্যায় মায়ের সঙ্গে শেষবারের মতো কথা বলে তিনি ঘুমাতে যান। পরদিন বুধবার সকালে বাড়ির পাশের পুকুরে তাঁর মরদেহ ভাসতে দেখেন স্থানীয়রা।

পরিবারের দাবি, নিহতের শরীরের বিভিন্ন স্থানে, বিশেষ করে মাথা ও পিঠে গুরুতর জখম ও আঘাতের চিহ্ন রয়েছে। তবে কীভাবে তাঁর মৃত্যু হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

Model Hospital

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার মুকুর চাকমা জানান, খবর পেয়ে পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি নিয়ে প্রাথমিক তদন্ত চলছে। তদন্ত শেষে বিস্তারিত জানানো সম্ভব হবে।

এদিকে, সাবেক এই ইউপি সদস্যের মৃত্যুর ঘটনায় এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত শুরু করেছে পুলিশ।