বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩

হরিণা-চালিতাতলী এডওয়ার্ড ইনস্টিটিউশনের দুটি গেইটের উদ্বোধন

সজীব খান প্রকাশিত: বুধবার, ২০ ডিসেম্বর, ২০২৩, ১০:২৮ পিএম
হরিণা-চালিতাতলী এডওয়ার্ড ইনস্টিটিউশনের দুটি গেইটের উদ্বোধন

চাঁদপুর সদর উপজেলার হানারচর ইউনিয়নের হরিণা চালিতাতলী এডওয়ার্ড ইনষ্টিটিউশন দুইটি গেইটের উদ্বোধন করা হয়েছে।

বুধবার সকাল ১০টায় প্রধান অতিথি হিসেবে এর উদ্বোধন করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি, উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম নাজিম দেওয়ান।

এ সময় ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আব্দুস সাত্তার ঢ়ারী, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনির আহমেদ ছিদ্দিকীসহ বিদ্যালয়ের সহকারী শিক্ষক শিক্ষিকা ও এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এ সময় প্রধান অতিথি বলেন সুদীর্ঘ দিন হতে হরিণা চালিতাতলী এডওয়ার্ড ইনষ্টিটিউশন মনোরম পরিবেশে শিক্ষার্থীদের শিক্ষা দিয়ে আসছে, এবং অত্র অঞ্চলের শিক্ষার্থীদের উচ্চ শিক্ষার প্রতিষ্ঠান হয়ে শিক্ষার আলো ছড়িয়ে দিয়ে যাচ্ছে ৷

Model Hospital

উপজেলা অন্যান্য শিক্ষা প্রতিষ্টানের সাথে সমান ভাবে পাল্লা দিয়ে বিদ্যালয়ের নিজের অবস্থান ধরে রাখছে ।

প্রতিষ্টানটির প্রবেশ পথে গেইট দিয়ে বিদ্যালয়ের নিরাপত্তা জোরধার করা হয়েছে।

হাজীগঞ্জে পুকুরে মিলল আওয়ামীলীগ নেতা সাবেক ইউপি সদস্যের রক্তাক্ত মরদেহ, মাথা-পিঠে আঘাতের চিহ্ন

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বুধবার, ১১ নভেম্বর, ২০২৬, ১:৪৯ পিএম
হাজীগঞ্জে পুকুরে মিলল আওয়ামীলীগ নেতা সাবেক ইউপি সদস্যের রক্তাক্ত মরদেহ, মাথা-পিঠে আঘাতের চিহ্ন

চাঁদপুরের হাজীগঞ্জে পুকুর থেকে দুলাল মিয়াজী (৬০) নামে সাবেক এক ইউপি সদস্যের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১১ নভেম্বর) সকালে উপজেলার ৪ নম্বর কালচোঁ দক্ষিণ ইউনিয়নের ওড়পুর নোয়াপাড়া এলাকার একটি পুকুর থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

নিহত দুলাল মিয়াজী কালচোঁ দক্ষিণ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য এবং কার্যক্রম নিষিদ্ধ স্থানীয় আওয়ামী লীগের ওয়ার্ড সভাপতি ছিলেন।

নিহতের পরিবারের সদস্য ও ছেলে তামিমের বরাত দিয়ে জানা যায়, গ্রেপ্তার আতঙ্কে গত কয়েক দিন ধরে রাতে বাড়িতে ঘুমাতে পারতেন না দুলাল মিয়াজী। মঙ্গলবার সন্ধ্যায় মায়ের সঙ্গে শেষবারের মতো কথা বলে তিনি ঘুমাতে যান। পরদিন বুধবার সকালে বাড়ির পাশের পুকুরে তাঁর মরদেহ ভাসতে দেখেন স্থানীয়রা।

পরিবারের দাবি, নিহতের শরীরের বিভিন্ন স্থানে, বিশেষ করে মাথা ও পিঠে গুরুতর জখম ও আঘাতের চিহ্ন রয়েছে। তবে কীভাবে তাঁর মৃত্যু হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

Model Hospital

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার মুকুর চাকমা জানান, খবর পেয়ে পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি নিয়ে প্রাথমিক তদন্ত চলছে। তদন্ত শেষে বিস্তারিত জানানো সম্ভব হবে।

এদিকে, সাবেক এই ইউপি সদস্যের মৃত্যুর ঘটনায় এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত শুরু করেছে পুলিশ।