বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

উন্নয়নের ধারা অব্যাহত রাখতে চাঁদপুর ৩ আসনে ড দীপু মনির বিকল্প নেই

ডাঃ দীপু মনির নৌকা মার্কার সমর্থনে ১১ নং ওয়ার্ডে কর্মী সভা

সাইদ হোসেন অপু চৌধুরী প্রকাশিত: বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর, ২০২৩, ৯:০৯ পিএম
ডাঃ দীপু মনির নৌকা মার্কার সমর্থনে ১১ নং ওয়ার্ডে কর্মী সভা

চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তাফাজ্জল হোসেন এসডু পাটোয়ারী বলেছেন চাঁদপুর ৩ সদর ও হাইমচর আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনির উন্নয়নের ধারা অব্যাহত রাখতে চতুর্থবারের মতো বিজয়ী করতে নেতাকর্মীদের কাজ করতে হবে।

তিনি ২১ ডিসেম্বর বৃহস্পতিবার বিকেলে শহরের গুনরাজদী এলাকার পাটোয়ারী বাড়িতে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আলহাজ্ব ডাঃ দীপু মনি এমপির নৌকা মার্কার সমর্থনে পৌর ১১ নং ওয়ার্ডে কর্মী সম্মেলনে প্রধান অতিথি বক্তব্য এসব কথা বলেন।

তিনি আরও বলেন, তিনি নির্বাচিত হয়ে চাঁদপুরের মানুষের সবচেয়ে বড় সমস্যা নদী ভাঙ্গন রোধ করেছেন। এরপর তিনি স্কুল, কলেজ, রাস্তা-ঘাট, কালভার্ট, বিশ্ববিদ্যালয়সহ সর্বক্ষেত্রে উন্নয়নের জোয়ার বইয়ে দিয়েছেন।

জননেত্রী শেখ হাসিনার মনোনিত নৌকা মার্কার প্রার্থী ডাঃ দীপু মনিকে বিজয়ী করতে আমাদের ভূমিকা রাখতে হবে।

Model Hospital

এ সময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর পৌর মেয়র জিল্লুর রহমান জুয়েল, ফরিদগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অ্যাড. জাহিদুল ইসলাম রোমান, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আইয়ুব আলী বেপারী।

১১ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মিজানুর রহমান বেপারীর সভাপতিত্বে ও চাঁদপুর পৌর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম রবিন পাটোয়ারী পরিচালনায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সদস্য বীর মুক্তিযোদ্ধা আবু তাহের পাটোয়ারী, ১১ নং ওয়ার্ড কাউন্সিলর ইকবাল হোসেন বাবু পাটোয়ারী, দক্ষিণ গুনরাজি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র কমিটির সাবেক আহবায়ক তাফাজ্জল হোসেন তাফু পাটোয়ারী, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবিদা সুলতানা, চাঁদপুর পৌর আওয়ামীলীগের সদস্য কবির পাটোয়ারী, জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি ফারুক হোসেন ভূঁইয়া, পৌর যুবলীগের সদস্য আবুল বারাকাত লিজন পাটোয়ারী, সদর উপজেলা যুবলীগের যুগ্ন আহবায়ক শিমুল হাসান সামনু, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি সাগর পাটোয়ারী প্রমুখ।

এসময় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতা কর্মী উপস্থিত ছিলেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital