শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

সফলতার মুখ

রঙিন বাঁধাকপি চাষে সফল হাজীগঞ্জের কৃষক আব্দুর রহমান

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর, ২০২৩, ৯:৪৮ পিএম
রঙিন বাঁধাকপি চাষে সফল হাজীগঞ্জের কৃষক আব্দুর রহমান

চাঁদপুরের হাজীগঞ্জের বাকিলার মহেশপুরে রঙিন বাঁধাকপির চাষ ভালো হওয়ায় দারুণ খুশি কৃষক আব্দুর রহমান।

তিনি পরীক্ষামূলকভাবে নিজের জমিতে এভাবে বাঁধাকপি চাষ করে সফলতার মুখ দেখতে পেয়েছেন। যার ফলে এলাকার তরুণরা রঙিন বাঁধাকপি চাষে অনুপ্রাণিত হচ্ছেন।

নিজের ভালো লাগার এসব কথা জানিয়েছেন কৃষক আব্দুর রহমান।

তিনি বলেন, আমার স্বপ্ন ছিল রঙিন বাঁধাকপির চাষ করা। পরে অল্প জায়গায় এবছর পরীক্ষামূলকভাবে আমার স্বপ্ন পূরণে নিজের জমিতে বীজ বুনি। এখন ফলন দেখে আমার মনে হচ্ছে আমি সফলতার অনেকটা কাছাকাছি চলে এসেছি। আশা করছি ভালো দামে এগুলো বিক্রি হবে। আগামী মৌসুমে আরও ব্যাপকভাবে রঙিন বাঁধাকপি চাষের প্রস্তুতি নিবো। আর আমার এ স্বপ্নকে বাস্তবে রূপ দিতে উপজেলা কৃষি বিভাগ সব ধরনের পরামর্শ দিয়ে পাশে থাকায় তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি।

Model Hospital

এ বিষয়ে চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা দিলরুবা খানম বলেন, ঘূর্ণিঝড় মিধিলি ও মিগজাউমের আঘাতে ভেঙে না পড়ে রঙিন বাঁধাকপি চাষ করে সাড়া ফেলেছেন কৃষক আব্দুর রহিম। ঝুঁকি নিয়ে আমাদের উপর ভরসা রেখে কৃষিপণ্য উৎপাদনে এই কৃষক এগিয়ে আসায় তাকে ধন্যবাদ জানাচ্ছি। স্বপ্নবাজ কৃষিজীবীদের অনুপ্রাণিত করার জন্যই কৃষি বিভাগ সার্বক্ষণিক কাজ করছে। আমাদের বিশ্বাস ওনাদের হাতেই সমৃদ্ধ হবে হাজীগঞ্জের সবুজ শ্যামল কৃষিখাত।

এসময় উপস্থিত ছিলেন হাজীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার তাপশ শীল, বাকিলা ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান, উপ-সহকারি কৃষি কর্মকর্তা শাহ পরানসহ অনেকে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital