বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

ঐতিহ্যবাহী শ্যামসুন্দর হরিসভার ১১২তম বাৎসরিক উৎসব উপলক্ষে প্রস্তুতি সভা

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শুক্রবার, ২২ ডিসেম্বর, ২০২৩, ৮:৩২ পিএম
ঐতিহ্যবাহী শ্যামসুন্দর হরিসভার ১১২তম বাৎসরিক উৎসব উপলক্ষে প্রস্তুতি সভা
চাঁদপুর জেলার ঐতিহ্যবাহী সনাতন ধর্মীয় প্রতিষ্ঠান সদরের আশিকাটি ইউনিয়নে অবস্থিত শ্রী শ্রী সচ্চিদানন্দ শ্যামসুন্দর হরিসভার ১১২ তম বাৎসরিক উৎসব উপলক্ষে প্রস্তুতিমূলক সভা করা হয়েছে।
২২ ডিসেম্বর শুক্রবার দুপুরে হরিসভার মিলনায়তনে আগামী ১৭ এবং ১৮ ফেব্রুয়ারি নির্ধারিত দু’দিনব্যাপী বাৎসরিক উৎসবটি সফল করতে এই প্রস্তুতি সভা করা হয়।
এতে আশিকাটি শ্রী শ্রী সচ্চিদানন্দ শ্যামসুন্দর হরিসভা পরিচালনা পরিষদের সভাপতি হারাধন চন্দ্র দত্তের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ব্রজ গোপাল আচার্যের পরিচালনায় বক্তব্য রাখেন আশিকাটি শ্রী শ্রী সচ্চিদানন্দ শ্যামসুন্দর হরিসভা পরিচালনা পরিষদের উপদেষ্টা ডা. নন্দ লাল আচার্য, দুলাল চন্দ্র ঘোষ, সহসভাপতি যুবরাজ চন্দ্র দাস, সাবেক সাংগঠনিক সম্পাদক অমর কৃষ্ণ শীল, যুগ্ম সাধারণ সম্পাদক হারাধন চক্রবর্তী, সহ-সাধারণ সম্পাদক সুদেব বনিক, সাংস্কৃতিক সম্পাদক সাধন দত্ত, কার্য নির্বাহী সদস্য অঞ্জন দে, বিজয় পাল, বিজয় আচার্য, শুভ করসহ অন্যান্যরা।
অনুষ্ঠান প্রস্তুতি প্রসঙ্গে আশিকাটি শ্রী শ্রী সচ্চিদানন্দ শ্যামসুন্দর হরিসভা পরিচালনা পরিষদের সভাপতি হারাধন চন্দ্র দত্ত বলেন, এই হরিসভাটি চাঁদপুরের একটি প্রাচীন সনাতন ধর্মীয় প্রতিষ্ঠান। যে প্রতিষ্ঠানটি অত্যান্ত সুশৃঙ্খলভাবে পরিচালিত হওয়ায় এর সুনাম সর্বত্র ছড়িয়ে পড়েছে। কাজেই পূর্বের মতো করে এবারও হরিসভার ১১২ তম বাৎসরিক উৎসবটি সাফল্যমন্ডিত করতে সকলের সহযোগিতা প্রত্যাশা করছি।
এসময় হরিসভার বাৎসরিক মহোৎসব পরিচালনা এবং মন্দির পুন:নির্মাণের লক্ষে বেশ কয়েকটি উপকমিটি গঠনের সিদ্ধান্ত নেয়া হয়। পরে সভায় আগত উপস্থিত সবাইকে প্রসাদ দেয়া হয়।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital