বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩

দৈনিক চাঁদপুর খবর পত্রিকার জন্মদিন আজ : সফলতার ১৮তম বর্ষে পদার্পণ

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শুক্রবার, ২২ ডিসেম্বর, ২০২৩, ৯:২২ পিএম
দৈনিক চাঁদপুর খবর পত্রিকার জন্মদিন আজ : সফলতার ১৮তম বর্ষে পদার্পণ

আজ শনিবার (২৩ডিসেম্বর) চাঁদপুর জেলা শহর থেকে নিয়মিত প্রকাশিত পাঠকপ্রিয় পত্রিকা দৈনিক চাঁদপুর খবর পত্রিকার জন্মদিন। বিজয়ের মাসে এ দিনে পত্রিকাটি সফলতার ১৭তম বর্ষ পেরিয়ে ১৮তম বর্ষে পদার্পণ করবে। এ উপলক্ষে এ বছর জন্মদিন উপলক্ষে চাঁদপুর জেলা এবং বিভিন্ন উপজেলায় সপ্তাহব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। সবশেষ আজ ২৩ ডিসেম্বর চাঁদপুর জেলা শহরে ঘরোয়া পরিবেশে নানা কর্মসূচির মধ্যে দিয়ে জন্মদিন উদযাপন করা হবে।

এ উপলক্ষে এদিন চাঁদপুর প্রেসক্লাব ভবনের ২য় তলায় এলিট চাইনিজ রেষ্টুরেন্ট এন্ড পার্টি সেন্টারে জন্মদিন নানা আয়োজনের মধ্য দিয়ে পালন করা হবে।

অনুষ্ঠানসূচীর মধ্যে সকাল সাড়ে ৯টায় প্রতিনিধি সম্মেলন,আলোচনা সভা,ফুলেল শুভেচ্ছা,নতুন বছরের ডায়রী বিতরণ, সাংবাদিকদের মাঝে নবায়নকৃত আইডিকার্ড বিতরণ ও পত্রিকার অনলাইন র্ভাসনের অপগ্রেড উদ্বোধন । অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী ।

জানা গেছে, পাঠকপ্রিয় নিয়মিত দৈনিক চাঁদপুর খবর পত্রিকা গত ১৭বছর জেলাবাসীর মন জয় করে এগিয়ে যাচ্ছে। গ্রাহকদের চাহিদা অনুযায়ী নিরবচ্ছিন্নভাবে পত্রিকাটি নিয়মিত প্রকাশিত হয়ে আসছে। এক ঝাঁক উদ্যমী সাংবাদিকদের নিয়ে এগিয়ে যাচ্ছে দৈনিক চাঁদপুর খবর। তথ্যবহুল নিউজ এবং সমাজের নানাবিধ সমস্যা , সাফল্য ও সম্ভাবনা তুলে ধরেছে পত্রিকাটি। পত্রিকাটি নিরপেক্ষতার দৃষ্টান্ত স্থাপন করেছে চাঁদপুরে। কোন দল অথবা গোষ্ঠীর কিংবা কোন ব্যক্তির স্বার্থের কাছে মাথা নত করেনি দৈনিক চাঁদপুর খবর। পূর্বের ন্যায় আগামী দিনেও এই অঙ্গীকারে অবিচল থেকে এগিয়ে যাবে এই পত্রিকাটি।

Model Hospital

চাঁদপুরের বহু সমস্যার সমাধান হয়েছে এই পত্রিকার নিউজ এর কল্যাণে।

দিনরাত পরিশ্রম করে এই পত্রিকাটি কে এগিয়ে নিয়ে যাচ্ছেন পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী। পত্রিকাটির শুরু হতে অদ্যবধি পর্যন্ত কোন ত্রুটি বিচ্যুতি হতে দেননি সম্পাদক ।

স্থানীয় প্রশাসন সুধী সমাজ সবসময় পত্রিকাটির সাফল্য কামনা করে নিউজ সরবরাহে সার্বিক সহযোগিতা করে আসছেন। পত্রিকাটি নিয়মিত অনলাইনে সংবাদ আপডেট ও দ্রুত সময়ের মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সংবাদ পৌঁছে দিচ্ছে।

জানা গেছে, ২০০৬ সালের ১৩ এপ্রিল চাঁদপুর খবর পত্রিকাটি সাপ্তাহিক হিসেবে আত্নপ্রকাশ হয় এবং ২০১৬ সালের ২৩ ডিসেম্বর চাঁদপুর খবর পত্রিকাটি দৈনিক পত্রিকা হিসেবে আত্মপ্রকাশ ঘটে।

সমাজের আলোকিত মানুষদের সম্মান জানাল কচুয়া কোয়া চাঁদপুর সমাজ কল্যাণ সংঘ

ইসমাইল হোসেন বিপ্লব প্রকাশিত: মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, ৯:১৪ পিএম
সমাজের আলোকিত মানুষদের সম্মান জানাল কচুয়া কোয়া চাঁদপুর সমাজ কল্যাণ সংঘ

কচুয়ার সামাজিক ও মানবিক সংগঠন কোয়া চাঁদপুর সমাজ কল্যাণ সংঘের ৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে  অবসরপ্রাপ্ত শিক্ষক, প্রশাসনিক কর্মকর্তা, বিশিষ্ট ব্যবসায়ী ও গুণীজনদের সংবর্ধনার পাশাপাশি একাত্তরের বীর মুক্তিযোদ্ধাদের মরণোত্ত সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়েছে।

গত রবিবার বিকেলে কোয়া চাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে  বর্ণনাঢ্য আয়োজনে  সংবর্ধনা অনুষ্ঠান করা হয়। দরবেশগঞ্জ উচ্চ বিদ্যালয় সাবেক সহকারী প্রধান শিক্ষক ও বিশিষ্ট সমাজসেবক হাজী মোঃ আব্দুল বশিদের সভাপতিত্বে ও রাজনীতিবিদ জাফরুল হাসান সেলিম এবং সংগঠনের অন্যতম সদস্য এস এম রেজার যৌথ পরিচালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, সংগঠনের প্রধান উপদেষ্টা ও বিশিষ্ট সমাজসেবক মোঃ শহীদুল্লাহ স্বপন। প্রধান অতিথির বক্তব্য রাখেন, সাবেক উপ-পরিচালক বিজ্ঞান তথ্য এবং প্রযুক্তি অডিটর ও আমেরিকার প্রবাসী শহীদ মাহমুদ মিয়া (কানুন)।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সাবেক কমিশনার ও বিশিষ্ট সমাজসেবক জাহাঙ্গীর আলম, সমাজসেবক মোঃ শাহ আলম।

অনুষ্ঠানে গুণীজনদের মধ্যে সংবর্ধনা পেয়েছেন, কোয়া চাঁদপুর ইসলামিয়া দাখিল মাদ্রাসার সাবেক সভাপতি,বিশিষ্ট ব্যবসায়ী ও দানশীল ব্যক্তি জামাল হোসেন রাজু, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ইকবাল হোসেন, নন্দীখোলা ফাজিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ হাজী মাওলানা আবু সালেহ মোহাম্মদ আলী, কোয়া চাঁদপুর কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা শাহ ইকরামুল হক। অন্যদিকে দেশের জন্য অবদান রাখছেন তাদের পরিবারকে মরণোত্তর সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। মরণোত্ত সম্মাননা পেলেন মরহুম বীর মুক্তিযোদ্ধা মরহুম আমিনুল হক, মোঃ তাজুল ইসলাম, এনায়েত হোসেন, আবু তাহের ও মাওলানা আবুল খায়ের। অনুষ্ঠানে অতিথিরা বক্তব্যে বলেন,

Model Hospital

গুণীজনদের সম্মানিত করা আমাদের সকলের দায়িত্ব ও কর্তব্য। জ্ঞানী-গুণীরা আমাদের সমাজ, জাতি ও দেশের জন্য সম্পদ। তাদেরকে সম্মানে ভূষিত করা আমাদের সকলের নৈতিক দায়িত্ব বলে মন্তব্য করেন। আজ কোয়া চাঁদপুর সমাজ কল্যাণ সংঘ এই ব্যতিক্রমী অনুষ্ঠান করার জন্য সংগঠনের সকল নেতৃবৃন্দকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।

এসময় কোয়া চাঁদপুর সমাজ কল্যাণ সংঘের অন্যতম সদস্য আবুল কালাম আজাদসহ সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ ও এলাকার গুণীজন, শিক্ষক, বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।