শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

কনস্টেবল হাবিবুর রহমান ভূঁইয়ার মৃত্যুতে চাঁদপুর পুলিশ সুপারের শোক

রাফিউ হাসান হামজা প্রকাশিত: শনিবার, ২৩ ডিসেম্বর, ২০২৩, ৫:২১ পিএম
কনস্টেবল হাবিবুর রহমান ভূঁইয়ার মৃত্যুতে চাঁদপুর পুলিশ সুপারের শোক
চাঁদপুর জেলার অবসরপ্রাপ্ত কনস্টেবল মোঃ হাবিবুর রহমান ভূইয়া ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল, ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় নিজ বাড়ীতে অবস্থান কালে ২২ই ডিসেম্বর ২০২৩ খ্রিঃ শুক্রবার রাত ৮.৫০ ঘটিকার সময় মৃত্যুবরণ করেন।
তার মৃত্যুতে চাঁদপুর পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম বিপিএম, পিপিএম গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
শুক্রবার এক বিজ্ঞপ্তিতে তিনি শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। মৃত্যুকালে হাবিবুর রহমান ভূঁইয়ার বয়স হয়েছিলো ৪৪ বৎসর। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও দুই কন্যাসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
পেশাদার এই পুলিশ সদস্য মৃত্যুর পূর্ব মুহুর্ত পর্যন্ত জনগণের সুরক্ষা ও দেশ মাতৃকার সেবায় নিয়োজিত ছিলেন। তিনি ১৯৭৯ সালে কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া থানার মনোহরপুর গ্রামের সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম গ্রহণ করেন। তিনি ১৯৯৮ সালের ৫ই মে পুলিশ কনস্টেবল হিসাবে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। সুদীর্ঘ ২৫ বছর ০৬ মাস ২৮ দিন চাকরি জীবনে রাঙ্গামাটি, চট্টগ্রাম, ডিএমপি, ঢাকা, কক্সবাজার, ব্রাহ্মণবাড়িয়াসহ বাংলাদেশ পুলিশের বিভিন্ন ইউনিটে কর্মরত থেকে তাঁর উপর অর্পিত সকল সরকারী দায়িত্ব অত্যন্ত নিষ্ঠার সাথে পালন করেছেন। সর্বশেষ তিনি গত ২৮ অক্টোবর ২০১৬ ইং তারিখ হতে চাঁদপুর জেলায় কর্মরত ছিলেন।
চাঁদপুর জেলার পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম বিপিএম, পিপিএম বলেন, প্রতিটি মৃত্যুই আমাদের হৃদয়ে গভীর ক্ষতের সৃষ্টি করে। তবুও প্রিয় সহকর্মীকে হারানোর এই শোককে শক্তিতে পরিনত করে বাংলাদেশ পুলিশকে এগিয়ে যেতে হবে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital