বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

কচুয়ায় আওয়ামী লীগের বিজয় নিশ্চিত করতে কেন্দ্র কমিটির পরামর্শক সভা

ইসমাইল হোসেন বিপ্লব, কচুয়া প্রকাশিত: শনিবার, ২৩ ডিসেম্বর, ২০২৩, ৮:৩৭ পিএম
কচুয়ায় আওয়ামী লীগের বিজয় নিশ্চিত করতে কেন্দ্র কমিটির পরামর্শক সভা

কচুয়ায় আওয়ামী লীগের প্রার্থী ড.সেলিম মাহমুদের বিজয় নিশ্চিত করতে কেন্দ্র কমিটির নেতৃবৃন্দের পরার্মক সভা অনুষ্ঠিত হয়েছে।

২৩ ডিসেম্বর শনিবার কচুয়া উত্তর আওয়ামী লীগের আয়োজনে কেন্দ্র কমিটির দায়িত্বশীল নেতৃবৃন্দের পরামর্শক সভার আয়োজন করা হয়।

আওয়ামী লীগ নেতা মজিবুর রহমান মাস্টারের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক এম আখতার হোসাইন।

নৌকার প্রার্থীর বিজয় নিশ্চিত করতে বিভিন্ন পরামর্শ তুলে ধরে বক্তব্য রাখেন- উপজেলা আওয়ামী লীগের সদস্য কাজী তাজুল ইসলাম,ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি ডা: ফখরুল ইসলাম,মো: সফিউল্লাহ,যুগ্ম সাধারন সম্পাদক মনির হোসেন, আবু হানিফ ,তথ্য বিষয়ক সম্পাদক সাইদুর রহমান মজুমদার,সহপ্রচার সম্পাদক বেলায়েত হোসেন,ত্রান বিষয়ক সম্পাদক লোকমান হোসেন মুন্সি,নির্বাহী সদস্য ফসিউল আলম,ফারুক প্রধান,ইউনিয়ন যুবলীগের আহবায়ক সাইফুল ইসলাম তালুকদার,যুগ্ম আহবায়ক সুজন মজুমদার।

Model Hospital

এ সময় বক্তাগন- নৌকার প্রার্থীকে বিজয়ী করার লক্ষ্যে সকল ভেদাভেদ ভূলে ভোট কেন্দ্রে ভোটারদের উপস্থিত করে নৌকার মার্কার ভোটদানে নিশ্চিত করতে দায়িত্বশীল সকলের প্রতি আহবান জানান।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।

খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Model Hospital

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।