বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

হাজীগঞ্জে ঈগল প্রতীকের পক্ষে আওয়ামী লীগের শোডাউন

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: রবিবার, ২৪ ডিসেম্বর, ২০২৩, ১০:১৫ পিএম
হাজীগঞ্জে ঈগল প্রতীকের পক্ষে আওয়ামী লীগের শোডাউন

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-৫ আসনে স্বতন্ত্র প্রার্থীর পক্ষে হাজীগঞ্জ পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের নেতৃত্বে সহস্রাধিক নেতাকর্মী নিয়ে শোডাউন করা হয়েছে।

রোববার বিকালে হাজীগঞ্জ বাজারে ঈগল প্রতীকের প্রার্থী হাজীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গাজী মাঈনুদ্দীনের সমর্থনে পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হায়দার পারভেজ সুজনের নেতৃত্বে এই শোডাউন ও মিছিল হয়। শোডাউন’টি হাজীগঞ্জ মধ্যে বাজার থেকে বের হয়ে পশ্চিম বাজারের প্রদক্ষিন করে পূনরায় মধ্যে বাজারে এসে সংক্ষিপ্ত সভার মাধ্যমে ঈগল প্রতীকের ভোট কামনা করেন।

ওইসময় হায়দার পারভেজ সুজন তার সংক্ষিপ্ত বক্তৃতা বলেন, ১৯৯৬সাল থেকে ২০২৩সাল পর্যন্ত হাজীগঞ্জের রাজনীতিতে একজন অভিভাবক পেয়েছিলাম। তিনি আমাদের কোনদিন ভালোবাসা নেয় নাই। কিন্তু আজ ২৭টি বছর লাঞ্ছনা ও অবহেলিত ছিলাম। এতোদিন আমরা রাজপথে অবহেলিত ছিলাম। আজ জবাব দেয়ার সময় হয়েছে।

আগামী ৭ই জানুয়ারী ঈগল মার্কায় ভোট তার জবাব দেয়ার আহবান জানান।

Model Hospital

এসময় উপস্থিত ছিলেন, হাজীগঞ্জ উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান গোলাম ফারুক মুরাদ, উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সমীর লাল দত্ত, সাংগঠনিক সম্পাদক শাহাদাত হোসেন মজুমদার, অর্থ সম্পাদক আশফাকুল আলম চৌধুরী, পৌর আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মিলন, সদস্য ও সাবেক ছাত্রনেতা শুকুর আলম শুভ, আওয়ামী লীগ নেতা আবু সুফিয়ান, পৌর যুবলীগের সাবেক যুগ্ম আহবায়ক মহিবুর রহমান খোকন ও আজিম মজুমদার প্রমুখ।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital