শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

রাজরাজেশ্বর ইউনিয়নের বাশগাড়ী এলাকায় উঠান বৈঠকে

উন্নয়নের স্বার্থে ভোট কেন্দ্রে গিয়ে নির্ভয়ে ট্রাক প্রতীকে ভোট দিবেন : রেদওয়ান খান বোরহান

গাজী মোঃ মহসিন প্রকাশিত: মঙ্গলবার, ২৬ ডিসেম্বর, ২০২৩, ৯:৩৩ পিএম
উন্নয়নের স্বার্থে ভোট কেন্দ্রে গিয়ে নির্ভয়ে ট্রাক প্রতীকে ভোট দিবেন : রেদওয়ান খান বোরহান

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুরের চড়ের প্রত্যন্ত গ্রামাঞ্চল নদী ভাংগনের প্রতিটি এলাকায় এলাকায় গিয়ে ট্রাক প্রতীক নিয়ে দিনব্যাপী গণসংযোগ ও উঠান বৈঠক করে আসছেন চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনের স্বতন্ত্র এমপি প্রার্থী আলহাজ্ব মোঃ রেদওয়ান খান বোরহান।

মঙ্গলবার (২৬ ডিসেম্বর) সকাল থেকে বিকাল পর্যন্ত নেতাকর্মীদের নিয়ে চাঁদপুর সদর উপজেলার ১১নং ইব্রাহিমপুর ইউনিয়নের ঈদগা বাজার, আলুর বাজার, টেকের বাজার, মুকুন্দীর চড়, চর পথেজঙ্গপুর ও ১৪নং রাজরাজেশ্বর ইউনিয়নে বাশগাড়ী বাজার, বেপারী বাজার, পাটওয়ারী বাজার, দেওয়ান বাজারে সাধারন ভোটারদের দ্বারে দ্বারে ট্রাক প্রতীক নিয়ে ভোট প্রার্থনা করেন লিফলেট বিতরন করেন আলহাজ্ব মোঃ রেদওয়ান খান বোরহান।

উঠান বৈঠক ও পথসভায় আলহাজ্ব মোঃ রেদওয়ান খান বোরহান বলেন আমি বিগত তিন বার আওয়ামী লীগ থেকে দলীয় নমিনেশন চেয়েছিলাম কিন্ত পাইনি। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আমাকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার জন্য নির্দেশ দিয়েছে,তাই আমি ট্রাক মার্কা নিয়ে চাঁদপুর-৩ আসনে স্বতন্ত্র প্রার্থী হয়েছি। আজকে আপনারা আমাকে যেভাবে স্বাদরে আমন্ত্রণ জানিয়েছেন আমি আপনাদের প্রতি কৃতজ্ঞ।

আপনারা দল মত নির্বিশেষে দেশের উন্নয়নের স্বার্থে আগামী ৭ তারিখ প্রত্যেকই ভোটকেন্দ্রে গিয়ে ট্রাক মার্কায় একটি ভোট দিবেন।

Model Hospital

তিনি আরো বলেন, আপনাদের একটি মূল্যবান ভোটের মাধ্যমে আপনার এলাকার উন্নয়ন ও ভাগ্যের পরিবর্তন হতে পারে। আমি মানুষের কল্যাণের জন্য রাজনীতি করি। এবার মাননীয় প্রধানমন্ত্রী দলীয় মনোনয়ন প্রার্থীদের নিজেকে প্রমান করার সুযোগ দিয়েছেন। অবাধ ও সুষ্ঠু নির্বাচনের কথা বলেছেন। আপনারা পছন্দমত ভোট দিতে পারবেন। আমি ট্রাক প্রতীক নিয়ে আপনাদের কাছে এসেছি।

আপনারা আমাকে নির্বাচিত করলে আমি এলাকায় সার্বিক উন্নয়নের পাশাপাশি বেকারদের কর্মসংস্থানের জন্য কাজ কবরো। আমার বিশ্বাস, আপনাদের সহযোগিতা পেলে স্বচ্ছ ও নিরপেক্ষ নির্বাচন হলে আমি জয়লাভ করব ইনশাআল্লাহ। কাজেই আপনারা আমার জন্য দোয়া করবেন এবং ট্রাক মার্কায় ভোট দিবেন। আপনারা আমার উপর আস্থা রাখেন, আমি আপনাদের আস্থার প্রতিদান দিবো ইনশাআল্লাহ।

পথসভা ও গণসংযোগ কালে উপস্থিত ছিলেন মাদকমুক্ত চাঁদপুর গড়ি সংগঠনের সভাপতি বিশিষ্ট লেখক ও গবেষক মাহবুবুর রহমান সেলিম, বিভিন্ন এলাকার নানা পর্যায়ের রাজনৈতিক নেতৃবৃন্দ, এলাকার সুধীজন ও কর্মী সমর্থকবৃন্দ বিভিন্ন প্রচারনায় অংশগ্রহণ করেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital