বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩

বিএমএসএফ চাঁদপুর জেলা কমিটিতে সভাপতি আল আমিন ভূঁইয়া:সম্পাদক অমরেশ দত্ত

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বুধবার, ২৭ ডিসেম্বর, ২০২৩, ৯:৪৯ পিএম
বিএমএসএফ চাঁদপুর জেলা কমিটিতে সভাপতি আল আমিন ভূঁইয়া:সম্পাদক অমরেশ দত্ত
বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম চাঁদপুর জেলা কমিটিতে একাত্তর টিভির জেলা প্রতিনিধি আল আমিন ভূঁইয়া এবং নাগরিক টিভির জেলা প্রতিনিধি অমরেশ দত্ত জয়কে সাধারণ সম্পাদক করে মোট ৩৩ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন দেয়া হয়েছে। ২৭ ডিসেম্বর বুধবার স্বাক্ষরিত এক পত্রে এ কমিটি অনুমোদন দেন বিএমএসএফ কেন্দ্রীয় কমিটির সভাপতি আহমেদ আবু জাফর।
অনুমোদিত ওই কমিটিতে সহসভাপতি পদে দৈনিক চাঁদপুর সময় পত্রিকার প্রকাশক এরশাদ খান, দৈনিক সংবাদ সারাবেলার জেলা প্রতিনিধি শাহ আলম মল্লিক, পাক্ষিক চাঁদনগর পত্রিকার সম্পাদক ও প্রকাশক সাবিত্রী রানী ঘোষ এবং দৈনিক যুগান্তরের ফরিদগঞ্জ উপজেলা প্রতিনিধি প্রবীর চক্রবর্তীকে রাখা হয়েছে।
কমিটিতে যুগ্ম সাধারণ সম্পাদক পদে দৈনিক প্রতিদিনের সংবাদ এর ফরিদগঞ্জ উপজেলা প্রতিনিধি মামুন হোসাইন ও দৈনিক আলোকিত চাঁদপুর পত্রিকার মনির হোসেন স্থান পেয়েছেন।
এ জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক পদে দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার জেলা প্রতিনিধি সাইদ হোসেন অপু চৌধুরী, দ্যা ডেইলি এক্সপ্রেসের জেলা প্রতিনিধি মোঃ রুহুল আমিন, দৈনিক চাঁদপুর দর্পণের স্টাফ রিপোর্টার মহসীন আলম এবং দপ্তর সম্পাদক পদে দৈনিক সংবাদ এর হাজীগঞ্জ প্রতিনিধি সুজন দাস দায়িত্ব পেয়েছেন।
বিএমএসএফ চাঁদপুর জেলা কমিটিতে প্রচার সম্পাদক পদে দৈনিক স্বদেশ বিচিত্রার ফরিদগঞ্জ উপজেলা প্রতিনিধি মোঃ শরিফ হোসেন, আন্তর্জাতিক সম্পাদক পদে দৈনিক চাঁদপুর সংবাদ এর কচুয়া প্রতিনিধি রাজীব চন্দ্র শীল, ধর্ম বিষয়ক সম্পাদক পদে আওয়ার বাংলাদেশ পত্রিকার মতলব দক্ষিণ প্রতিনিধি সফিকুল ইসলাম রিংকু, সহ-ধর্ম বিষয়ক সম্পাদক পদে দৈনিক চাঁদপুর সময় পত্রিকার মতলব দক্ষিণ প্রতিনিধি পলাশ চন্দ্র রায়, পরিবেশ ও জলবায়ু বিষয়ক সম্পাদক পদে দৈনিক চাঁদপুর দর্পণ পত্রিকার স্টাফ রিপোর্টার তাপস পোদ্দার, ক্রীড়া সম্পাদক পদে দৈনিক বাংলার জাগরণ পত্রিকার মতলব উত্তর প্রতিনিধি মোঃ শামীম আহমেদ জয়, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক পদে দৈনিক কালবেলার মতলব দক্ষিণ প্রতিনিধি চয়ন ঘোষ, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক পদে দৈনিক মাতৃভূমির খবর পত্রিকার প্রতিনিধি মুহাম্মাদ আল আমীন সাইফ, শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক পদে দৈনিক বাংলা সংবাদ এর হাইমচর প্রতিনিধি মোশারফ হোসেন নয়ন,
প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক পদে দৈনিক বাংলাদেশ সমাচারের শাহরাস্তি প্রতিনিধি রাফিউ হাসান হামজা, যোগাযোগ বিষয়ক সম্পাদক পদে দৈনিক আজকের বসুন্ধরা পত্রিকার জেলা প্রতিনিধি মোঃ রাসেল দেওয়ান, সহ-যোগাযোগ বিষয়ক সম্পাদক দৈনিক সংবাদ সারাবেলা পত্রিকার ফরিদগঞ্জ প্রতিনিধি জসীম উদ্দিন, অর্থ ও আইটি বিষয়ক সম্পাদক দৈনিক প্রিয় চাঁদপুর পত্রিকার সহ সম্পাদক মুছা তপাদার, আপ্যায়ন বিষয়ক সম্পাদক পদে দৈনিক সকালের সময় পত্রিকার কচুয়া প্রতিনিধি বিল্লাল মাসুম, সহ-আপ্যায়ন বিষয়ক সম্পাদক পদে দৈনিক স্বদেশ বিচিত্রা পত্রিকার ফরিদগঞ্জ প্রতিনিধি এফ. এ. মানিক, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক পদে দৈনিক প্রভাতী কাগজ পত্রিকার প্রতিনিধি দ্বীন মোহাম্মদ দিলরাজ রয়েছেন।
এছাড়াও কর্যকরী কমিটির সদস্য পদে রয়েছেন দৈনিক যুগান্তরের মতলব উত্তর প্রতিনিধি ফারুক হোসেন, দৈনিক ভোরের ডাক পত্রিকার কচুয়া প্রতিনিধি এম. সাইফুল মিজান, দৈনিক প্রভাতী কাগজ পত্রিকার শাহরাস্তি প্রতিনিধি কামরুজ্জামান সেন্টু, দৈনিক আমাদের কন্ঠ পত্রিকার ফরিদগঞ্জ প্রতিনিধি রুহুল আমিন খাঁন স্বপন এবং দৈনিক বাংলার অধিকার পত্রিকার শাহরাস্তি প্রতিনিধি রকি চন্দ্র সাহা।
দায়িত্ব পেয়ে বিএমএসএফ চাঁদপুর জেলা কমিটির সভাপতি আল আমিন ভূঁইয়া এবং সাধারণ সম্পাদক অমরেশ দত্ত জয় বলেন, ঢাকার বাইরে মফস্বল জেলাগুলোতে সাংবাদিকতা করা অনেকক্ষেত্রেই বেশি ঝুঁকির ও চ্যালেঞ্জের। আর সেই চ্যালেঞ্জ মোকাবেলায় ১৪ দফা দাবী নিয়ে কাজ করে বিএমএসএফ। জাতীয় এই সংগঠনটির অর্পিত দায়িত্ব যাতে চাঁদপুর জেলার সাংবাদিকদের নিয়ে ঐক্যবদ্ধভাবে পালন করতে পারি সেজন্য সকলের দোয়া ও সহযোগিতা চাচ্ছি।

সমাজের আলোকিত মানুষদের সম্মান জানাল কচুয়া কোয়া চাঁদপুর সমাজ কল্যাণ সংঘ

ইসমাইল হোসেন বিপ্লব প্রকাশিত: মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, ৯:১৪ পিএম
সমাজের আলোকিত মানুষদের সম্মান জানাল কচুয়া কোয়া চাঁদপুর সমাজ কল্যাণ সংঘ

কচুয়ার সামাজিক ও মানবিক সংগঠন কোয়া চাঁদপুর সমাজ কল্যাণ সংঘের ৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে  অবসরপ্রাপ্ত শিক্ষক, প্রশাসনিক কর্মকর্তা, বিশিষ্ট ব্যবসায়ী ও গুণীজনদের সংবর্ধনার পাশাপাশি একাত্তরের বীর মুক্তিযোদ্ধাদের মরণোত্ত সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়েছে।

গত রবিবার বিকেলে কোয়া চাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে  বর্ণনাঢ্য আয়োজনে  সংবর্ধনা অনুষ্ঠান করা হয়। দরবেশগঞ্জ উচ্চ বিদ্যালয় সাবেক সহকারী প্রধান শিক্ষক ও বিশিষ্ট সমাজসেবক হাজী মোঃ আব্দুল বশিদের সভাপতিত্বে ও রাজনীতিবিদ জাফরুল হাসান সেলিম এবং সংগঠনের অন্যতম সদস্য এস এম রেজার যৌথ পরিচালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, সংগঠনের প্রধান উপদেষ্টা ও বিশিষ্ট সমাজসেবক মোঃ শহীদুল্লাহ স্বপন। প্রধান অতিথির বক্তব্য রাখেন, সাবেক উপ-পরিচালক বিজ্ঞান তথ্য এবং প্রযুক্তি অডিটর ও আমেরিকার প্রবাসী শহীদ মাহমুদ মিয়া (কানুন)।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সাবেক কমিশনার ও বিশিষ্ট সমাজসেবক জাহাঙ্গীর আলম, সমাজসেবক মোঃ শাহ আলম।

অনুষ্ঠানে গুণীজনদের মধ্যে সংবর্ধনা পেয়েছেন, কোয়া চাঁদপুর ইসলামিয়া দাখিল মাদ্রাসার সাবেক সভাপতি,বিশিষ্ট ব্যবসায়ী ও দানশীল ব্যক্তি জামাল হোসেন রাজু, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ইকবাল হোসেন, নন্দীখোলা ফাজিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ হাজী মাওলানা আবু সালেহ মোহাম্মদ আলী, কোয়া চাঁদপুর কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা শাহ ইকরামুল হক। অন্যদিকে দেশের জন্য অবদান রাখছেন তাদের পরিবারকে মরণোত্তর সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। মরণোত্ত সম্মাননা পেলেন মরহুম বীর মুক্তিযোদ্ধা মরহুম আমিনুল হক, মোঃ তাজুল ইসলাম, এনায়েত হোসেন, আবু তাহের ও মাওলানা আবুল খায়ের। অনুষ্ঠানে অতিথিরা বক্তব্যে বলেন,

Model Hospital

গুণীজনদের সম্মানিত করা আমাদের সকলের দায়িত্ব ও কর্তব্য। জ্ঞানী-গুণীরা আমাদের সমাজ, জাতি ও দেশের জন্য সম্পদ। তাদেরকে সম্মানে ভূষিত করা আমাদের সকলের নৈতিক দায়িত্ব বলে মন্তব্য করেন। আজ কোয়া চাঁদপুর সমাজ কল্যাণ সংঘ এই ব্যতিক্রমী অনুষ্ঠান করার জন্য সংগঠনের সকল নেতৃবৃন্দকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।

এসময় কোয়া চাঁদপুর সমাজ কল্যাণ সংঘের অন্যতম সদস্য আবুল কালাম আজাদসহ সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ ও এলাকার গুণীজন, শিক্ষক, বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।