বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩

শেখ হাসিনার একজন সহযোগী হয়ে কাজ করতে আমাকে ট্রাক মার্কায় ভোট দিবেন : বোরহান

গাজী মোঃ মহসিন প্রকাশিত: বুধবার, ২৭ ডিসেম্বর, ২০২৩, ১০:৩৫ পিএম
শেখ হাসিনার একজন সহযোগী হয়ে কাজ করতে আমাকে ট্রাক মার্কায় ভোট দিবেন : বোরহান
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনে স্বতন্ত্র এমপি প্রার্থী বাংলাদেশ আওয়ামী মৎসজীবি লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব রেদওয়ান খান বোরহান তার নেতাকর্মী ও সমর্থকদের নিয়ে চাঁদপুর সদর উপজেলার বালিয়া ইউনিয়ন ও হাইমচর উপজেলার বিভিন্ন স্থানে নির্বাচনী গণসংযোগ করেন এবং লিফলেট বিতরণ করে ট্রাক প্রতীকে ভোট চেয়ে সর্বস্তরের জনগণকে আহবান জানান।
বুধবার (২৭ ডিসেম্বর) সকালে তিনি চাঁদপুর সদর উপজেলার ৯নং বালিয়া ইউনিয়নে ফরক্কাবাদ বাজারে গণসংযোগ করেন ও প্রাক্তন ইউপি চেয়ারম্যান মরহুম আব্দুল মান্নান খান সহ তাদের পরিবারের মরহুমদের কবর জিয়ারত করেন।
পরে হাইমচর উপজেলার ২নং আলগী উত্তর ইউনিয়ন, ৩নং আলগী দুর্গাপুর দক্ষিণ ইউনিয়নের হাওলাদার বজার, জনতা বাজার, চান্দ্র চৌরাস্তা বাজারে সাধারন ভোটারদের সাথে দিনব্যাপী কুশল বিনিময়, পথসভায়, উঠান বৈঠক ও গণসংযোগ করেন স্বতন্ত্র এমপি প্রার্থী আলহাজ্ব রেদওয়ান খান বোরহান।
এদিন তিনি উক্ত এলাকাগুলোতে ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে ট্রাক মার্কায় ভোট প্রার্থনা করে বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশে আমি স্বতন্ত্র প্রার্থী হয়েছি। আগামী ২০৪১ সালে স্মার্ট বাংলাদেশ বিনির্মানে জননেত্রী শেখ হাসিনার একজন সহযোগী হয়ে কাজ করতে আমাকে ট্রাক মার্কায় ভোট দিবেন। আগামীর ২০৪১ সালের স্মার্ট বাংলা বিনির্মাণে যোগ্য মানুষকে বিবেচনা করে ভোট কেন্দ্রে গিয়ে যোগ্য নেতাকে বিজয়ী করুন। এই চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনে বিগত দিনে আমি আমার সাধ্যমত মানুষের পাশে থাকার চেষ্টা করেছি।
আপনাদের দোয়ায় ও মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে আমি স্বতন্ত্র প্রার্থী হিসেবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করি। তাই আমার এই সেবা সকল শ্রেনী পেশার মানুষের কাছে পৌঁছে দিতে আগামী ৭ জানুয়ারি ট্রাক মার্কায় আপনাদের একটি মূল্যবান ভোট আশা করছি।
তিনি বলেন, আমি কখনো মাদক ব্যবসায়ীদের আশ্রয় প্রশ্রয় দেইনি। আমার কোনো সন্ত্রাসী বাহিনী নেই। চাঁদপুর-হাইমচরের মানুষের দুঃখ দুখে র্দীঘ দিন পাশে ছিলাম, আগামীতেও থাকব। আপনারা আমার সাথে থেকে আমাকে ট্রাক প্রতীকে ভোট দিয়ে নির্বাচিত করবেন। নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, আপনারা হুমকি-ধামকি ভয় পাবেন না। আপনারা নির্ভয়ে ভোটারদের নিয়ে ভোট কেন্দ্রে আসবেন। আপনারা ভোট দিলেই ট্রাক প্রতীকের বিজয় নিশ্চিত হবে।
গণসংযোগ কালে উপস্থিত ছিলেন মাদক মুক্ত চাঁদপুর গড়ি সংগঠনের সভাপতি, বিশিষ্ট লেখক ও গবেষক মাহবুবুর রহমান সেলিম, হাইমচর উপজেলা আওয়ামী সেচ্ছাসেবক লীগের সহ সভাপতি মোঃ মিজান খান, চান্দ্রা ইউনিয়ন আওয়ামী মৎস্যজীবী লীগের সভাপতি মোহাম্মদ আলী মোল্লা, জেলা ছাত্রলীগের সাবেক সদস্য তামিম পাটোয়ারী, জিসান পাটোয়ারী সহ স্থানীয় আওয়ামী লীগের বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ।

সমাজের আলোকিত মানুষদের সম্মান জানাল কচুয়া কোয়া চাঁদপুর সমাজ কল্যাণ সংঘ

ইসমাইল হোসেন বিপ্লব প্রকাশিত: মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, ৯:১৪ পিএম
সমাজের আলোকিত মানুষদের সম্মান জানাল কচুয়া কোয়া চাঁদপুর সমাজ কল্যাণ সংঘ

কচুয়ার সামাজিক ও মানবিক সংগঠন কোয়া চাঁদপুর সমাজ কল্যাণ সংঘের ৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে  অবসরপ্রাপ্ত শিক্ষক, প্রশাসনিক কর্মকর্তা, বিশিষ্ট ব্যবসায়ী ও গুণীজনদের সংবর্ধনার পাশাপাশি একাত্তরের বীর মুক্তিযোদ্ধাদের মরণোত্ত সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়েছে।

গত রবিবার বিকেলে কোয়া চাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে  বর্ণনাঢ্য আয়োজনে  সংবর্ধনা অনুষ্ঠান করা হয়। দরবেশগঞ্জ উচ্চ বিদ্যালয় সাবেক সহকারী প্রধান শিক্ষক ও বিশিষ্ট সমাজসেবক হাজী মোঃ আব্দুল বশিদের সভাপতিত্বে ও রাজনীতিবিদ জাফরুল হাসান সেলিম এবং সংগঠনের অন্যতম সদস্য এস এম রেজার যৌথ পরিচালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, সংগঠনের প্রধান উপদেষ্টা ও বিশিষ্ট সমাজসেবক মোঃ শহীদুল্লাহ স্বপন। প্রধান অতিথির বক্তব্য রাখেন, সাবেক উপ-পরিচালক বিজ্ঞান তথ্য এবং প্রযুক্তি অডিটর ও আমেরিকার প্রবাসী শহীদ মাহমুদ মিয়া (কানুন)।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সাবেক কমিশনার ও বিশিষ্ট সমাজসেবক জাহাঙ্গীর আলম, সমাজসেবক মোঃ শাহ আলম।

অনুষ্ঠানে গুণীজনদের মধ্যে সংবর্ধনা পেয়েছেন, কোয়া চাঁদপুর ইসলামিয়া দাখিল মাদ্রাসার সাবেক সভাপতি,বিশিষ্ট ব্যবসায়ী ও দানশীল ব্যক্তি জামাল হোসেন রাজু, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ইকবাল হোসেন, নন্দীখোলা ফাজিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ হাজী মাওলানা আবু সালেহ মোহাম্মদ আলী, কোয়া চাঁদপুর কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা শাহ ইকরামুল হক। অন্যদিকে দেশের জন্য অবদান রাখছেন তাদের পরিবারকে মরণোত্তর সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। মরণোত্ত সম্মাননা পেলেন মরহুম বীর মুক্তিযোদ্ধা মরহুম আমিনুল হক, মোঃ তাজুল ইসলাম, এনায়েত হোসেন, আবু তাহের ও মাওলানা আবুল খায়ের। অনুষ্ঠানে অতিথিরা বক্তব্যে বলেন,

Model Hospital

গুণীজনদের সম্মানিত করা আমাদের সকলের দায়িত্ব ও কর্তব্য। জ্ঞানী-গুণীরা আমাদের সমাজ, জাতি ও দেশের জন্য সম্পদ। তাদেরকে সম্মানে ভূষিত করা আমাদের সকলের নৈতিক দায়িত্ব বলে মন্তব্য করেন। আজ কোয়া চাঁদপুর সমাজ কল্যাণ সংঘ এই ব্যতিক্রমী অনুষ্ঠান করার জন্য সংগঠনের সকল নেতৃবৃন্দকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।

এসময় কোয়া চাঁদপুর সমাজ কল্যাণ সংঘের অন্যতম সদস্য আবুল কালাম আজাদসহ সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ ও এলাকার গুণীজন, শিক্ষক, বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।