শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

কচুয়ায় নৌকার প্রার্থীর প্রচারনা মিছিল ও সমাবেশ

ইসমাইল হোসেন বিপ্লব, কচুয়া প্রকাশিত: বৃহস্পতিবার, ২৮ ডিসেম্বর, ২০২৩, ৯:০০ পিএম
কচুয়ায় নৌকার প্রার্থীর প্রচারনা মিছিল ও সমাবেশ

দ্বাদশ সংসদ নির্বাচনে চাঁদপুর-১ কচুয়া আসনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোননীত নৌকার প্রার্থী ও কেন্দ্রীয় আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক ড.সেলিম মাহমুদের পক্ষে উপজেলার পশ্চিম সহদেবপুর ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে প্রচারনা মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বিকালে ওই ইউনিয়নের নন্দনপুর বাজার থেকে মিছিলটি বের হয়ে নন্দনপুর গ্রামের বিভিন্ন সড়কে প্রর্দক্ষিন শেষে ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের সামনে সমাবেশ মিলিত হয়।

ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান মো.আলমগীর হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সোহরাব হোসেন সুমনের সঞ্চলনায় সমাবেশে বক্তব্য রাখেন, ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি মো.ইউনুছ পাটওয়ারী, ইউনিয়ন যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক মো.মোস্তফা প্রমুখ।

বক্তব্যে বক্তারা বলেন,আগামী ৭ জানুয়ারী দ্বাদশ সংসদ নির্বাচনে দলমত এক হয়ে ভোট কেন্দ্রে গিয়ে নির্বিঘ্নে দেশের উন্নয়নের নৌকা প্রতীকের প্রার্থী ড.সেলিম মাহমুদকে বিপুল ভোটে বিজয় করে প্রধানমন্ত্রী ও জননেত্রী শেখ হাসিনাকে উপহার দিবো ইনশাল্লাহ।

Model Hospital

এ সময় ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম-সাধারন সম্পাদক মফিজুর ইসলাম পাটওয়ারী, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো.মনির হোসেন, সাধারন সম্পাদক মোস্তফা কামাল, মফিজুল ইসলাম,শাহাব উদ্দিন,আওয়ামী লীগ নেতা তৌহিদ মুন্সী, ইউনিয়ন যুবলীগের যুগ্ম-আহ্বায়ক রাসেল হোসেন, ডালিম সরকার, সদস্য মো.রোবেল হোসেন, ওয়ার্ড যুবলীগের সভাপতি মো.ইব্রাহিম, সাধারণ সম্পাদক আবু সাঈদ, যুবলীগ নেতা মো.ইকবাল খানসহ ইউনিয়ন আওয়ামী লীগ,যুবলীগ ও ছাত্রলীগসহ বিভিন্ন নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital