বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

বাড়ির আঙিনায় সবজি ও ফল উৎপাদনে মিলবে পুষ্টি গুচবে অভাব : ইউএনও ইয়াসির আরাফাত 

মোঃ মাসুদ রানা প্রকাশিত: বৃহস্পতিবার, ২৮ ডিসেম্বর, ২০২৩, ১০:০৭ পিএম
বাড়ির আঙিনায় সবজি ও ফল উৎপাদনে মিলবে পুষ্টি গুচবে অভাব : ইউএনও ইয়াসির আরাফাত 
শাহরাস্তিতে রাজস্ব প্রকল্পের বিভিন্ন কৃষি প্রদর্শনী ও উপকরণ বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে উপজেলা কৃষি অফিস প্রাঙ্গনে এটি অনুষ্ঠিত হয়।
সংশ্লিষ্ট সূত্র জানায়, এবার কৃষিই সমৃদ্ধি এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত বিতরণ অনুষ্ঠানে উপ-সহকারী কৃষি কর্মকর্তা ইউনুস পাটোয়ারীর সঞ্চালনায় ও উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আয়েশা আক্তারের সভাপ্রদানে প্রধান অতিথি হিসেবে উপকরণ বিতরণ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ ইয়াসির আরাফাত।
তিনি সংক্ষিপ্ত বক্তব্য বলেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর শাহরাস্তি চাঁদপুর কর্তৃক বাস্তবায়নাধীন কৃষির বিভিন্ন প্রকল্প দেশের  কৃষি উৎপাদন বৃদ্ধি এবং কৃষকের অবস্থার উন্নতির লক্ষে এই কার্যক্রম বাস্তবায়ন করছে।
এ ছাড়া অনাবাদি পতিত জমি ও বসতবাড়ির আঙিনায় পারিবারিক সবজি বাগান প্রকল্পের আওতায় এ কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে।
তা ছাড়া সবাই বাড়ির আঙিনায় সবজি ও ফল উৎপাদন করলে মিলবে পুষ্টি গুচবে অভাব।
ওই সময় ১শ’৫০ জন কৃষকের মাঝে বিভিন্ন প্রকল্পের প্রদর্শনীর উপকরণ বিতরণ  করেন।
কৃষক প্রতি ১.৫ শতাংশ জমির জন্য প্রদর্শনীর আওতায় ২০ ধরনের সবজির বীজ, ৬টি  করে ফলের চারা, বীজ পাত্র, জৈব সার, পানির ঝার ও বেড়ার নেট বিতরণ করা হয়।
এতে আরো উপস্থিত ছিলেন, উপজেলা উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার কৃষ্ণ চন্দ্র দাস,সহকারি কৃষি সম্প্রসারণ অফিসার স্বপন কুমার চক্রবর্তী, উপ সহকারী কৃষি অফিসার বলরাম সাহা, ইসহাক  খন্দকার সহসকল উপ- সহকারী কৃষি কর্মকর্তা বৃন্দ উপস্থিত ছিলেন ।
এছাড়া উপজেলা প্রশাসনের বিভিন্ন দফতরে কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক ব্যক্তিত্ব,  শিক্ষক, গণমাধ্যম কর্মী,  সুশীল সমাজের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital