শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

শাহরাস্তিতে ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী শফিকুল আলম ফিরোজের গণসংযোগ ও পথসভা অব্যাহত

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শনিবার, ৩০ ডিসেম্বর, ২০২৩, ১০:২৭ পিএম
শাহরাস্তিতে ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী শফিকুল আলম ফিরোজের গণসংযোগ ও পথসভা অব্যাহত
শাহরাস্তিতে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে  চাঁদপুর- ৫ (হাজিগঞ্জ – শাহরাস্তি) নির্বাচনী আসনে  ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী আলহাজ্ব  শফিকুল আলম ফিরোজ পথসভা ও গণসংযোগ করছেন ।
শনিবার বিকেলে উপজেলার উঘারিয়া মোল্লার দর্জায় এটি অনুষ্ঠিত হয়।
“ভোট আপনার অধিকার, “আধুনিক চাঁদপুর-০৫ আমার অঙ্গীকার এই স্লোগানকে সামনে রেখে প্রতিদিন নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছেন তিনি।ওই দিন তিনি ৫ টি স্থানে গণসংযোগ ১ টি পথ সভায় বক্তব্য দেন।
ওই সময় তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে জনগণের নিকট তার নির্বাচনী ইশতেহার এবং আগামী দিনে একটি উন্নত সমৃদ্ধ  শাহরাস্তি হাজীগঞ্জ  বিনির্মাণে অঙ্গীকারের কথা তুলে ধরেন।
উপস্থিত জনগণের সঙ্গে কৌশল বিনিময় করে তাদের খোঁজ-খবর নেন। ট্রাক প্রতীকে ভোট প্রার্থনা করেন।ওই পথসভায়  প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ট্রাক প্রতীকের ( স্বতন্ত্র) প্রার্থী শফিকুল আলম ফিরোজ।
তিনি বক্তব্য বলেন, আপনাদের বিগত দিনের দুঃখ-কষ্ট দুর্দশার কথা শুনে আমি ট্রাক  প্রতীকে  একজন স্বতন্ত্র  প্রার্থী হয়েছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা  আমাদেরকে স্বতন্ত্র  প্রার্থী হিসেবে নির্বাচন করার সুযোগ করে দিয়েছেন । দেশে যে উন্নয়ন ধারা অব্যাহত রয়েছে তা অব্যাহত রাখতে এবং প্রধানমন্তী শেখ হাসিনাকে মসনদে বসাতে  আগামীর ৭ জানুয়ারি   ট্রাক-প্রতীকে ভোট দিয়ে  জয় যুক্ত করুন।
এছাড়া তিনি নির্বাচনী মাঠে বিভিন্ন কথার প্রসঙ্গের রেশটেনে বলেন আমরা স্বতন্ত্র প্রার্থী হলেও আমিও আওয়ামী লীগ করি ।
আমি এবং আমার মার্কা জয়ী হলে এ বিজয় আওয়ামী লীগের ও আপনাদের।
আপনারা কোন হুমকি-ধুমকিকে ভয় পাবেন না আগামী ৭ তারিখ ট্রাক প্রতীকে ভোট  দিয়ে জয়যুক্ত করুন।কুমিল্লা কার্ভাড ভেন শ্রমিক নেতা  আলহাজ্ব তাজুল ইসলামের সভাপতিত্বে উপজেলা আ’লীগের সাবেক  ছাত্রলীগ নেতা  মোজাম্মেল হোসেন মারুফের সঞ্চালনায় এতে অতিথি হিসেবে  উপস্থিত ছিলেন  শাহরাস্তি  উপজেলা আওয়ামীলীগের জননন্দিত সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ কামরুজ্জামান মিন্টু, সাবেক উপজেলা চেয়ারম্যান আ’লীগ নেতা অধ্যক্ষ এম এ আউয়াল মজুমদার, উপজেলা পৌর আওয়ামী লীগের সভাপতি আহসান মঞ্জুর ইসলাম জুয়েল, উপজেলা আ’লীগের  সাবেক যুগ্ন সম্পাদক বাবু খোকন চন্দ্র সরকার,উপজেলা আ’লীগের  সাংগঠনিক সম্পাদক  জাহাঙ্গীর মোহাম্মদ আদেল, চৌধুরী মোস্তফা কামাল,  প্রবীন আ’লীগ নেতা খিজির হায়দার,  উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক বাবু  সুভাষ চন্দ্র মাধু,  উপজেলা আ’লীগের সাবেক  সহ-সম্পাদক শাহাদাত হোসেন সাধু, সাবেক ছাএনেতা হুমায়ুন কবির হিরো, মহসিন পাটোয়ারী, এফ কাদের বাবু, এমরান হোসেন,  মনিরুজ্জামান শান্ত, সুমন বর্ধন, সাবেক ছাএনেতা রফিকুল ইসলাম রকি, পিযুশ দাস, ইকবাল হোসেন, আলমগীর হায়দার, তারেক হোসেন মেম্বার, তোহা পাট:  জাহাঙীর হোসেন  প্রমুখ।
সভায়  চিতোষী পশ্চিম  ইউপির  সকল  আ’লীগ, যুবলীগ, ছাএলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ কর্মী সমর্থক  উপস্থিত ছিলেন।
ওইদিন তিনি দেবকরা বাজার, ভোলদীগি বাজার,ঠাকুর বাজার,উঘারিয়া, খিলা বাজার, খেড়িহর, সূচীপাড়া বাজারে গণসংযোগ।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital