বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

এম এম নুরুল হক উচ্চ বিদ্যালয়ে বই উৎসব অনুষ্ঠিত

সজীব খান প্রকাশিত: সোমবার, ১ জানুয়ারি, ২০২৪, ৭:৩৯ পিএম
এম এম নুরুল হক উচ্চ বিদ্যালয়ে বই উৎসব অনুষ্ঠিত

নতুন বছর, নতুন দিন, নতুন বইয়ে হোক রঙ্গিন এই শ্লোগানকে সামনে চাঁদপুর সদর উপজেলার আশিকাটি ইউনিয়নের এম এম নুরুল হক উচ্চ বিদ্যালয়ে সারাদেশের মত বই উৎসব অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১ জানুয়ারী) সকাল ১০টায় বিদ্যালয়ের মনজুরুল হক শোয়েব মিলনায়তনে বিদ্যালয়ের সহকারী শিক্ষক জাকির হোসেন পাটওয়ারী পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে বই বিতরণ করেন বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মনজুরুল হক শোয়েব।

এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিদ্যালয়ের শিক্ষা উপদেষ্টা কথাসাহিত্যিক ও লেখক জেসমিন মুন্নি, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য বাবুল পাটওয়ারীসহ শিক্ষক শিক্ষিকা ও অভিভাবকগন উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন প্রতি বছরের মতো এবারও নতুন বছরের প্রথমদিনে প্রাথমিক ও প্রাক-প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের জন্য ‘বই বিতরণ উৎসব-২০২৪’ অনুষ্ঠিত হয়েছে।

Model Hospital

বর্তমান সরকারের বড় একটা চ্যালেঞ্জ হচ্ছে, দেশের শিক্ষা ব্যবস্থাকে বিশ্বের কাছে মডেল হিসেবে তুলে ধরা। সে লক্ষে বছরের প্রথম দিনেই শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিয়ে আসছে বর্তমান সরকার, এ জন্য আমরা সত্যি আনন্দিত।

এ সরকারের আমলেই শিক্ষার্থীরা সঠিক সময়ে বই হতে পেয়েছে, নতুন নতুন বইয়ের ঘ্রান নিতে পারছে, আমাদের বিদ্যালয়ের পক্ষ থেকে এজন্য সরকারকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।

খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Model Hospital

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।