বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

নারায়ণপুর পপুলার বালিকা ও লাকশিপুর ফিরোজা বেগম উবিতে বই উৎসব পালন

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: মঙ্গলবার, ২ জানুয়ারি, ২০২৪, ৯:৪২ পিএম
নারায়ণপুর পপুলার বালিকা ও লাকশিপুর ফিরোজা বেগম উবিতে বই উৎসব পালন

বছরের প্রথম দিন উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে মতলব দক্ষিণ উপজেলার নারায়ণপুর পপুলার বালিকা উচ্চ বিদ্যালয়ে বই উৎসব পালিত হয়েছে। সোমবার (১ জানুয়ারি) সকাল ১০টায় বিদ্যালয় মিলনায়তনে সারা দেশের ন্যায় এ বই উৎসবের আয়োজন করা হয়।

বই উৎসবে বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সভাপতি ও দাতা সদস্য মো. মাসুদ রানা পাটোয়ারী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বছরের প্রথম দিন শিক্ষার্থীদের হাতে নতুন পাঠ্যবই তুলে দেন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিরিন আক্তারের সভাপতিত্বে বক্তব্য রাখেন, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য আসিফ ইকবাল ডন, ইউপি সদস্য রুবেল পাটোয়ারী প্রমুখ।

এসময় বিদ্যালয়ের সহকারি শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। আলোচনা শেষে ৬ষ্ঠ থেকে নবম শ্রেণির শিক্ষার্থীদের হাতে বিনামূল্যের নতুন পাঠ্যবই তুলে দেন অতিথিবৃন্দ।

মতলব দক্ষিণ উপজেলার নারায়ণপুর পপুলার বালিকা উচ্চ বিদ্যালয়ে বিনামূল্যের নতুন পাঠ্যবই শিক্ষার্থীদের হাতে তুলে দিচ্ছেন অতিথিবৃন্দ।

এছাড়া উপজেলার লাকশিবপুর ফিরোজা বেগম উচ্চ বিদ্যালয়ে বছরের প্রথম দিন বই উৎসব পালিত হয়েছে। সোমবার (১ জানুয়ারি) সকাল ১১টায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাছির উদ্দিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন বিদ্যালয় পরিচালনা কমিটির অভিভাবক সদস্য মো. খোরশেদ আহমেদ, ডাঃ মাহফুজুর রহমান শিপন প্রমুখ। এসময় বিদ্যালয়ের সহকারি শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

Model Hospital

আলোচনা শেষে ৬ষ্ঠ থেকে নবম শ্রেণির শিক্ষার্থীদের হাতে বিনামূল্যের নতুন পাঠ্যবই তুলে দেন অতিথিবৃন্দ।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital