শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ)

ফরিদগঞ্জে ঈগলের নির্বাচনী অফিসে আগুন দিয়েছে র্দুবৃত্তরা

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শনিবার, ৬ জানুয়ারি, ২০২৪, ৭:৩৩ পিএম
ফরিদগঞ্জে ঈগলের নির্বাচনী অফিসে আগুন দিয়েছে র্দুবৃত্তরা

ফরিদগঞ্জে স্বতন্ত্র প্রর্থী ঈগল প্রতীকের নির্বাচনী অফিসে আগুন দিয়েছে র্দুবৃত্তরা।

শুক্রবার দিনগত রাতে উপজেলার গুপ্টি পশ্চিম ইউনিয়নের ৮নং ওয়ার্ডে এই ঘটনা ঘটে।

এ অগ্নিকান্ডের ঘটনাকে বিএনপি জামাত জোটের কাজ হতে পারে বলে মন্তব্য করেছেন নেতাকর্মরা।

ওই ওয়ার্ডের কেন্দ্র কমিটির আহ্বায়ক আলমগীর পাটওয়ারী জানান, গুপ্টি পশ্চিম ইউনিয়নের ৮নং ওয়ার্ডের মাদারতলী গ্রামে অবস্থিত ঈগল প্রতীকের নির্বাচনী অফিসটি শুক্রবা রাতে কে বা কারা পুড়িয়ে দেয়।

Model Hospital

শুক্রবার রাত ৭টার পর তারা বাড়ি চলে যায়। হয়ত গভীর রাতে আগুণ দেয়ার ঘটনা ঘটেছে।

ইউনিয়ন আওয়ামীলীগের সহসভাপতি মাসুদ আমিন জানান, শুক্রবার রাতে নির্বাচনী অফিস পোড়ানোর ঘটনাটি বিএনপি জামাত জোটের কাজ হতে পারে। কারণ আমাদের প্রার্থীদের নেতাকর্মীদের মধ্যে এই ইউনিয়নের সৌহার্দ্যর্পূণ সর্ম্পক রয়েছে।

তাছাড়া পুড়ে যাওয়া অফিসের পাশেই বিএনপি তাদের একটি ফেস্টুন টানিয়ে গেছে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital