বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

মোট ভোটার ২১ লক্ষ ৫৯ হাজার ৬শ' ৭৮ জন, কেন্দ্র ৭ শতাধিক

ভোর হলেই চাঁদপুরের ৫ সংসদীয় আসনে ২৯ জন প্রার্থী ভোটযুদ্ধে লড়বেন

সাইদ হোসেন অপু চৌধুরী প্রকাশিত: শনিবার, ৬ জানুয়ারি, ২০২৪, ৭:৫১ পিএম
ভোর হলেই চাঁদপুরের ৫ সংসদীয় আসনে ২৯ জন প্রার্থী ভোটযুদ্ধে লড়বেন
আজ ৭ জানুয়ারী সারা দেশের ন্যায় চাঁদপুরের ৫টি সংসদীয় আসনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুরের ৫টি সংসদীয় আসনে আওয়ামীলীগ, জাতীয়পার্টি, স্বতন্ত্র সহ বিভিন্ন দলের মোট প্রার্থীর সংখ্যা ২৯ জন। আজ রোববার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
চাঁদপুর জেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, নতুন ভোটারসহ জেলায় ভোটার সংখ্যা ২১ লাখ ৫৯ হাজার ৬শ’ ৯৭ জন ভোটার। এর মধ্যে পুরুষ ভোটার সংখ্যা ১১ লাখ ১৪ হাজার ৭শ ৫৪ জন এবং মহিলা ভোটার ১০ লাখ ৪৪ হাজার ৯শ’ ৩৭ জন। হিজরা ভোটার ৬ জন। গাণিতিক হিসেব মতে, ৬৯ হাজার ৮শ ১৭ জন পুরুষ ভোটার মহিলা ভোটারের চেয়ে বেশি।
প্রাপ্ত তথ্য মতে, চাঁদপুর -১ (কচুয়া) আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ২৫ হাজার ৬শ’ ২২ জন। এর মধ্যে পুরুষ ভোটার সংখ্যা ১ লাখ ৬৯ হাজার ২শ’ ৬৪ জন এবং মহিলা ভোটার ১ লাখ ৫৬ হাজার ৩শ’ ৫৭ জন।
চাঁদপুর-২ (মতলব উত্তর-দক্ষিণ) আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৬৭ হাজার ২৫ জন। এর মধ্যে পুরুষ ভোটার সংখ্যা ২ লাখ ৩৮ হাজার ৫শ’ ২৩ জন এবং মহিলা ভোটার ২ লাখ ২৮ হাজার ৫শ’ জন।
চাঁদপুর-৩ ( সদর-হাইমচর) আসনে মোট ভোটার সংখ্যা ৫ লাখ ১২ হাজার ৩শ’ ২৮ জন। এর মধ্যে পুরুষ ভোটার সংখ্যা ২ লাখ ৬৬ হাজার ২শ’ ৫৮ জন এবং মহিলা ভোটার ২ লাখ ৫৬ হাজার ৬৮ জন।
চাঁদপুর–৪ (ফরিদগঞ্জ) আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৬৯ হাজার ১শ’ ২৮ জন। এর মধ্যে পুরুষ ভোটার সংখ্যা ১ লাখ ৯২ হাজার ৭শ’ ৬০ জন এবং মহিলা ভোটার ১ লাখ ৭৬ হাজার ৩শ’ ৬৮ জন।
চাঁদপুর-৫ (হাজীগঞ্জ- শাহরাস্তি) আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৮৫ হাজার ৫শ’ ৯৪ জন। এর মধ্যে পুরুষ ভোটার সংখ্যা ২ লাখ ৪৭ হাজার ৯শ’ ৪৯ জন এবং মহিলা ভোটার ২ লাখ ৩৭ হাজার ৬শ’ ৪৪ জন।
চাঁদপুরের ৫ সংসদীয় আসনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা হলেন চাঁদপুর- ১ (কচুয়া)- ড. সেলিম মাহমুদ, আওয়ামী লীগ (নৌকা ) মোঃ সেলিম প্রধান, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ (চেয়ার) সাইফুল ইসলাম, জাসদ (মশাল)। চাঁদপুর- ২ (মতলব দক্ষিন ও মতলব উত্তর)- মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম, আওয়ামী লীগ (নৌকা), এম ইসফাক আহসান, স্বতন্ত্র প্রার্থী (ঈগল), মো. এমরান হোসেন মিয়া, জাতীয় পার্টি (লাঙ্গল), মো. মনির হোসেন, বাংলাদেশ সুপ্রিম পার্টি (একতারা), মো. হাছান আলী সিকদার, জাসদ (মশাল)। চাঁদপুর-৩ (চাঁদপুর সদর-হাইমচর): ডা. দীপু মনি, আওয়ামী লীগ (নৌকা), ড. মোহাম্মদ শামছুল হক ভূঁইয়া, স্বতন্ত্র প্রার্থী (ঈগল), আবু জাফর মো. মাইনুদ্দিন, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট (মোমবাতি), মো. কাওছার মোল্লা, জাকের পার্টি (গোলাপ ফুল), মো. মহসিন খান, জাতীয় পার্টি (লাঙ্গল), মোহাম্মদ মিজানুর রহমান, বাংলাদেশ তরীকত ফেডারেশন (ফুলের মালা), মো. রেদওয়ান খান, স্বতন্ত্র প্রার্থী (ট্রাক)।
চাঁদপুর -৪ (ফরিদগঞ্জ ) মুহম্মদ শফিকুর রহমান, আওয়ামী লীগ, (নৌকা), ড. মোহাম্মদ শামছুল হক ভূঁইয়া, স্বতন্ত্র প্রার্থী  (ঈগল), জালাল আহমেদ, স্বতন্ত্র প্রার্থী  (ট্রাক), সাজ্জাদ রশিদ, জাতীয় পার্টি (লাঙ্গল), আবদুল গনি, ন্যাশনাল পিপলস পার্টি (আম), ড. মো. শাহজাহান, বিএনএম মহাসচিব (নোঙ্গর), বাকী বিল্লাহ মিশকাত চৌধুরী, বাংলাদেশ তরীকত ফেডারেশন (ফুলের মালা), মো. আবদুল কাদির তালুকদার, তৃণমূল বিএনপি (সোনালী আঁশ)।
চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি): মেজর (অবসরপ্রাপ্ত) রফিকুল ইসলাম বীর উত্তম, আওয়ামী লীগ (নৌকা), গাজী মোঃ মাঈনুদ্দিন, স্বতন্ত্র প্রার্থী (ঈগল), মোহাম্মদ সফিকুল আলম, স্বতন্ত্র প্রার্থী (ট্রাক), সৈয়দ বাহাদুর শাহ মুজাদ্দেদী, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের চেয়ারম্যান (চেয়ার), আক্তার হোসেন, বাংলাদেশ সংস্কৃতিক মুক্তিজোট (ছড়ি), বাকী বিল্লাহ মিশকাত চৌধুরী, বাংলাদেশ তরীকত ফেডারেশন (ফুলের মালা)।
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ কাজে দায়িত্ব পালন করবেন শিক্ষা প্রতিষ্ঠানের কর্মরত অধ্যক্ষ, অধ্যাপক, প্রভাষক, প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক-শিক্ষিকাগণ।
উল্লেখ্য চাঁদপুরের পাঁচটি আসনে ৮ উপজেলায় ভোট কেন্দ্রের সংখ্যা ৭ শতাধিক।
চাঁদপুর-১ (কচুয়া) -১০৯ টি, চাঁদপুর-২ (মতলব দক্ষিণ ও উত্তরে) ১৫৫ টি, চাঁদপুর-৩ (চাঁদপুর সদর ও হাইমচরে)-১৬৫ টি, চাঁদপুর-৪ (ফরিদগঞ্জে)-১১৮ ও চাঁদপুর-৫  (হাজীগঞ্জ-শাহরাস্তিতে) ১৫৩টি ভোট কেন্দ্রে রয়েছে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital