বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩

সাংস্কৃতিক সংগঠন ঝিলমিলের উদ্যোগে

কচুয়ায় পিঠা মেলা পরিদর্শনে এমপি ড. সেলিম মাহমুদ

সাইদ হোসেন অপু চৌধুরী প্রকাশিত: শনিবার, ২৭ জানুয়ারি, ২০২৪, ৯:৫৫ পিএম
কচুয়ায় পিঠা মেলা পরিদর্শনে এমপি ড. সেলিম মাহমুদ
কচুয়া উপজেলা রহিমানগরে সাংস্কৃতিক সংগঠন ঝিলমিলের উদ্যোগে আয়োজনে ১৫ দিনব্যাপী পিঠা মেলা পরিদর্শন করেন চাঁদপুর ১ কচুয়া আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামীলীগের তথ্য ও গবেষনা সম্পাদক ড. সেলিম মাহমুদ।

২৭ জানুয়ারি শনিবার সন্ধ্যায় এ মেলা পরিদর্শন করতে আসলে ঝিলমিল সাংস্কৃতিক সংগঠনের সভাপতি সাংবাদিক ফরহাদ চৌধুরী সহ সংগঠনের নেতৃবৃন্দ তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান।

এসময় ড. সেলিম মাহমুদ মেলা পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেন ও মেলা আয়োজকদেরকে আমাদের কৃষ্টি- সংস্কৃতির তুলে ধরার জন্য ধন্যবাদ জানান।

মেলা শুরু হয় ২৩ জানুয়ারী থেকে। প্রতিবছরই এ সংগঠনটি শীত মৌসুমে ব্যাপক উদ্যোগে পিঠা মেলার আয়োজন করে থাকে। এ বছরও পিঠা মেলার বেশ জমজমাট হয়ে উঠেছে। মেলায় স্থান পেয়ে ৫০টি স্টল। এসব স্টলে আবহমান বাংলার ঐতিহ্যবাহী ভাপা পিঠা, সাফটা পিঠা, ফুলি পিঠা, দুধচিতই পিঠা, পাঁকন পিঠা, নকশী পিঠা, মালপোয়া পিঠা সহ বিভিন্ন রকমের পিঠা স্থান পায়। এসব স্টলে ঐতিহ্যবাহী পিঠা ক্রয় করে খাওয়ার জন্য উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়।

Model Hospital

অনেকেই পরিবার-পরিজন নিয়ে চলে আসেন মেলায়। নানা বয়সি আর বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের উপস্থিতিতে মুখর হয়ে ওঠেছে পুরো মেলাপ্রাঙ্গণ।

মেলাপ্রাঙ্গণ ঘুরে দেখা যায়, কেউ কেউ প্রিয়জনকে নিয়ে এসেছেন মেলায়। আবার অনেকেই পরিবারের সবাইকে নিয়ে মেলাপ্রাঙ্গণে ঘুরে বেড়াচ্ছেন, সেলফি তুলছেন, পণ্য কিনতে ভিড় করছেন বিভিন্ন প্যাভিলিয়নে।

ফরিদগঞ্জে রহস্যজনক আগুনে প্রবাসীর বসতঘর পুড়ে ছাই

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬, ১০:৪০ পিএম
ফরিদগঞ্জে রহস্যজনক আগুনে প্রবাসীর বসতঘর পুড়ে ছাই

ফরিদগঞ্জে রহস্যজনক আগুনে পুড়ে যাওয়া বসতঘরের ভগ্নাবশেষ ও ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা।

চাঁদপুরের ফরিদগঞ্জে এক রহস্যজনক অগ্নিকাণ্ডে একটি নিরীহ পরিবারের বসতঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। গভীর রাতে ঘটা এই আকস্মিক অগ্নিকাণ্ডের সুনির্দিষ্ট কোনো কারণ বা সূত্রপাত কোথায় থেকে হয়েছে, তা কেউ বলতে না পারায় পুরো এলাকায় গভীর রহস্য ও আতঙ্ক বিরাজ করছে।
ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (২৭শে অক্টোবর) দিবাগত গভীর রাতে উপজেলার গুপ্টি পূর্ব ইউনিয়নের পশ্চিম শ্রীকালিয়া গ্রামের জবর আলি বেপারী বাড়ির প্রবাসী মো. মাসুদ আলমের বাড়িতে।
স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. শাহজাহান পাটোয়ারী ও ক্ষতিগ্রস্ত পরিবারের দেওয়া বিবরণ অনুযায়ী, মঙ্গলবার রাতের খাবার খেয়ে সবাই নিজ নিজ ঘরে ঘুমিয়ে পড়েছিলেন। এর মাত্র কিছুক্ষণ পর, আনুমানিক রাত ১টার দিকে হঠাৎ করে বসতঘরে আগুনের লেলিহান শিখা দেখতে পান পরিবারের সদস্যরা। এ সময় তাঁদের আর্তচিৎকারে আশপাশের প্রতিবেশীরা দ্রুত ছুটে আসেন এবং দীর্ঘ সময় চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে এর আগেই মুহূর্তের মধ্যে ঘরের ভেতর থাকা আসবাবপত্র, নগদ অর্থ, পরিধেয় বস্ত্রসহ সমস্ত মালামাল পুড়ে ছাই হয়ে যায়।
ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা জানান, ঘরে অগ্নিকাণ্ড ঘটার মতো রান্নার চুল্লি, বৈদ্যুতিক শর্টসার্কেট বা অন্য কোনো দাহ্য পদার্থের কোনো সংযোগ বা উপস্থিতি ছিল না। ফলে এত বড় অগ্নিকাণ্ড কীভাবে ঘটল, তা নিয়ে জনমনে নানা প্রশ্ন ও ধূম্রজালের সৃষ্টি হয়েছে। কেউ কেউ এটি পরিকল্পিত নাশকতা হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করছেন।
এ বিষয়ে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এরশাদ উল্যাহ বলেন, অগ্নিকাণ্ডের বিষয়টি অত্যন্ত দুঃখজনক। এ বিষয়ে ক্ষতিগ্রস্ত পরিবারের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ পেলে তাৎক্ষণিকভাবে নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।