শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

চাঁদপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনে

মহিলা ভাইস চেয়ারম্যান পদে আবারও প্রার্থী হচ্ছেন আবিদা

সজীব খান প্রকাশিত: রবিবার, ২৮ জানুয়ারি, ২০২৪, ৭:৪৭ পিএম
মহিলা ভাইস চেয়ারম্যান পদে আবারও প্রার্থী হচ্ছেন আবিদা

আসন্ন ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে আবারও প্রার্থী হচ্ছেন বর্তমান চাঁদপুর সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আবিদা সুলতানা।

গতকাল বিষয়টি তিনি সংবাদ মাধ্যমকে নিশ্চিত করেছেন।

তিনি বলেন আমি আবারও প্রার্থী হচ্ছি একই পদে, অথ্যাৎ চাঁদপুর সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান পদে, গত উপজেলা পরিষদ নির্বাচনে আমি প্রতিদ্ধন্ধিতা করে বিজয়ী হয়েছি, আমাকে চাঁদপুর সদর উপজেলা ও পৌরবাসী ভোট দিয়ে নির্বাচনে বিজয়ী করেছে, এ জন্য আমি তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।

এবার ও আমি আমার ভোটার ও সমর্থকদের ঘোষনা দিচ্ছি, আমি আবার ও মহিলা ভাইস চেয়ারম্যানে দাঁড়াচ্ছি, আশা রাখি ভোটাররা পূর্বের মত আমাকে আবার ও ভোট দিয়ে নির্বাচন করে জনগনের সেবা করার সুযোগ দিবেন।

Model Hospital

আবিদা সুলতানা চাঁদপুর সদর উপজেলা নারী ফোরামের সভাপতি দায়িত্ব পালন করছেন, তিনি বঙ্গবন্ধুর আদর্শকে বুকে লালন করে ছাত্রী জীবন থেকেই আওয়ামী লীগের রাজনীতির করে আসছেন।

চাঁদপুর হাইমচর-৩ নির্বাচনী আসনের এমপি, সমাজ কল্যাণ মন্ত্রী ডাঃ দীপু মনি এমপির হাতকে শক্তিশালী করার জন্য সব সময় কাজ করছেন, মহিলা আওয়ামী লীগের নের্তৃত্বে সাথে সব সময় যোগাযোগ অব্যাহত রাখছেন।

আবিদা সুলতানা বলেন, আমি নির্বাচনী এলাকার উন্নয়নের জন্য, নারীদের উন্নয়নের জন্য আবারও প্রার্থী হচ্ছি, আমি আমার ভোটারদের সাথে যোগাযোগ শুরু করে দিয়েছি, নির্বাচনী তফসিল ঘোষনার পর সক্রিয় ভাবে মাঠে নেমে কাজ করবো।

বর্তমান সমাজ কল্যাণ মন্ত্রী ডাঃ দীপু মনি এমপির মাধ্যমে চাঁদপুরের নারী উন্নয়ন ফোরমের ধারা চাঁদপুরের উন্নয়ন করার চেষ্টা করবো, আমিার বিগত দিনে কিছু কাজ করেছি, ভাল না করতে পারলে ও কারো কোন ক্ষতি করিনি, মহিলা চেয়ারম্যানের তেমন কাজ নেই, বরাদ্ধ ও তেমন নেই, তারপর ও আমি সর্বচ্চ চেষ্টা করে সদর উপজেলাবাসীর সেবা করার চেষ্টা করেছি।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital