বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩

শাহরাস্তি উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান প্রার্থী হতে চান হোসাইন বাবু

রাফিউ হাসান হামজা প্রকাশিত: মঙ্গলবার, ৩০ জানুয়ারি, ২০২৪, ৬:৫৮ পিএম
শাহরাস্তি উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান প্রার্থী হতে চান হোসাইন বাবু

চাঁদপুর জেলার আসন্ন শাহরাস্তি উপজেলা পরিষদ নির্বাচনে সম্ভাব্য ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী হতে চান সাবেক ছাত্রনেতা হোসাইন বাবু।

শাহরাস্তি উপজেলার সূচিপাড়া দক্ষিণ ইউনিয়নের কেশরাঙ্গা গ্রামের বাসিন্দা হোসাইন বাবু। একাধারে তিনি বিশিষ্ট ব্যবসায়ী, সমাজ সেবক ও দানশীল ব্যক্তিত্ব।

দশ ভাই বোনের মধ্যে সবার ছোট। তিনি অর্থনীতিতে স্নাতক, স্নাতকোত্তর সম্মান ও এলএল বি ডিগ্রী সম্পন্ন করেন। তার তিন পুত্র সন্তান রয়েছে এবং সহধর্মীনী সরকারি ইউনানী ও আয়ুর্বেদীক মেডিকেল কলেজের আয়ুর্বেদীক শাস্ত্রের ইন্টার্ন চিকিৎসক।

তিনি গত করোণা মহামারী ও ভয়াবহ বন্যার সময় অসহায় মানুষের পাশে থেকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। মসজিদ মাদ্রাসা এতিমখানা সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আর্থিক সহযোগিতা করে যাচ্ছেন।

Model Hospital

হোসাইন বাবু গণমাধ্যমকে বলেন, সময় সুযোগ আসলে আমি সব সময় ই মানুষের মানবিক, অর্থনৈতিক ও সামাজিক কল্যাণে পাশে দাঁড়াতে চাই। আমি সব সময় মানব কল্যাণে নিজেকে নিয়োজিত রেখেছি আর রাজনীতি হলো মানুষের কল্যাণের সর্বোচ্চ প্লাটফর্ম। যদি উপজেলার মানুষের ভালোবাসা ও সমর্থন থাকে তাহলে হয়তো নির্বাচনে দেখতে পারেন।

তিনি আরো জানান, আল্লাহ সহায় হলে আমি আমার  সামর্থ্যের সর্বোচ্চ দিয়ে মানুষের পাশে থাকবো। প্রতি বছর একজন উপজেলা ভাইস চেয়ারম্যান যে বরাদ্ধ পায় তার যথাযথ ব্যবহার এবং বাৎসরিক সাংবাদিক সম্মেলনের মাধ্যমে বরাদ্ধের চিত্র জনগণের সামনে তুলে নিয়ে আসবো।

তিনি আশা ব্যক্ত করেন এই উপজেলার সংসদ সদস্য মেজর অবঃ রফিকুল ইসলাম বীর উত্তম যেমন একজন সৎ ও বিচক্ষণ মানুষ , তার সহযাত্রী হয়ে উপজেলা পরিষদে আসার সুযোগ পেলে এ উপজেলার সামাজিক , সাংস্কৃতিক ও অর্থনৈতিক উন্নয়ন আরো বেশি তরান্বিত হবে। আগামী উপজেলা নির্বাচনে সকল প্রার্থীর জন্য শুভেচ্ছা ও ভোটারদের কাছে দোয়া প্রার্থনা করেছি।

ফরিদগঞ্জে রহস্যজনক আগুনে প্রবাসীর বসতঘর পুড়ে ছাই

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬, ১০:৪০ পিএম
ফরিদগঞ্জে রহস্যজনক আগুনে প্রবাসীর বসতঘর পুড়ে ছাই

ফরিদগঞ্জে রহস্যজনক আগুনে পুড়ে যাওয়া বসতঘরের ভগ্নাবশেষ ও ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা।

চাঁদপুরের ফরিদগঞ্জে এক রহস্যজনক অগ্নিকাণ্ডে একটি নিরীহ পরিবারের বসতঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। গভীর রাতে ঘটা এই আকস্মিক অগ্নিকাণ্ডের সুনির্দিষ্ট কোনো কারণ বা সূত্রপাত কোথায় থেকে হয়েছে, তা কেউ বলতে না পারায় পুরো এলাকায় গভীর রহস্য ও আতঙ্ক বিরাজ করছে।
ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (২৭শে অক্টোবর) দিবাগত গভীর রাতে উপজেলার গুপ্টি পূর্ব ইউনিয়নের পশ্চিম শ্রীকালিয়া গ্রামের জবর আলি বেপারী বাড়ির প্রবাসী মো. মাসুদ আলমের বাড়িতে।
স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. শাহজাহান পাটোয়ারী ও ক্ষতিগ্রস্ত পরিবারের দেওয়া বিবরণ অনুযায়ী, মঙ্গলবার রাতের খাবার খেয়ে সবাই নিজ নিজ ঘরে ঘুমিয়ে পড়েছিলেন। এর মাত্র কিছুক্ষণ পর, আনুমানিক রাত ১টার দিকে হঠাৎ করে বসতঘরে আগুনের লেলিহান শিখা দেখতে পান পরিবারের সদস্যরা। এ সময় তাঁদের আর্তচিৎকারে আশপাশের প্রতিবেশীরা দ্রুত ছুটে আসেন এবং দীর্ঘ সময় চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে এর আগেই মুহূর্তের মধ্যে ঘরের ভেতর থাকা আসবাবপত্র, নগদ অর্থ, পরিধেয় বস্ত্রসহ সমস্ত মালামাল পুড়ে ছাই হয়ে যায়।
ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা জানান, ঘরে অগ্নিকাণ্ড ঘটার মতো রান্নার চুল্লি, বৈদ্যুতিক শর্টসার্কেট বা অন্য কোনো দাহ্য পদার্থের কোনো সংযোগ বা উপস্থিতি ছিল না। ফলে এত বড় অগ্নিকাণ্ড কীভাবে ঘটল, তা নিয়ে জনমনে নানা প্রশ্ন ও ধূম্রজালের সৃষ্টি হয়েছে। কেউ কেউ এটি পরিকল্পিত নাশকতা হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করছেন।
এ বিষয়ে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এরশাদ উল্যাহ বলেন, অগ্নিকাণ্ডের বিষয়টি অত্যন্ত দুঃখজনক। এ বিষয়ে ক্ষতিগ্রস্ত পরিবারের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ পেলে তাৎক্ষণিকভাবে নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।