শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

কচুয়ায় পপুলার লাইফ ইন্সুরেন্স বার্ষিক সম্মেলন

ইসমাইল হোসেন বিপ্লব, কচুয়া প্রকাশিত: সোমবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৪, ৮:১৩ পিএম
কচুয়ায় পপুলার লাইফ ইন্সুরেন্স বার্ষিক সম্মেলন

পপুলার লাইফ ইন্সুরেন্স কোম্পানী লিমিটেড কচুয়া এরিয়ায় বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার কচুয়া মডেল মসজিদ অডিটোরিয়ামে মহা-ব্যবস্থাপক (উন্নয়ন) আলবারাকাহ ইসলামী বীমা’র কর্মকর্তা মোঃ সোলাইমান মিয়াজীর সভাপতিত্বে একক বীমা প্রকল্পের প্রকল্প ইনচার্জ মোঃ নুর ই আলম জুয়েল এর পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন,বাংলাদেশ ইন্সুরেন্স কোঃ লিঃ ফোরাম এর প্রেসিডেন্ট বিএম ইউসুফ আলী।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, পপুলার লাইফ ইন্সুরেন্স কো.লি. এর অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক বিএম শওকত আলী, পপুলার লাইফ ইন্সুরেন্স কো.লি. একক বীমার উর্ধ্বতন ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মোতাহার হোসেন, বীমা প্রকল্পের উপ-ব্যবস্থাপনা পরিচালক কামাল হোসেন মহসিন, আল-বারাকাহ ইসলামী বীমা বিপিএস প্রকল্প এর উর্ধ্বতন নির্বাহী পরিচালক মো.সেলিম মিয়া, আলবারাকাহ ইসলামী বীমা প্রকল্পের নির্বাহী পরিচালক মো.মাহবুবুর রহমান, ইসলামী ডিপিএস প্রকল্পের উপ-ব্যবস্থাপনা পরিচালক মো.খলিলুর রহমান সিকদার, একক বীমা প্রকল্পের উর্ধ্বতন নির্বাহী পরিচালক মো.জাহাঙ্গীর হোসেন উপস্থিত ছিলেন ।

এসময় কচুয়া অফিসের শওকত আলী মিয়াজী, নজরুল ইসলাম মিয়াজী, হাজী বিল্লাল হোসেন, জহিরুল ইসলাম মিয়াজী, পারভেজসহ চাঁদপুর জেলার ৮ উপজেলার অফিসের প্রধানগণ উপস্থিত ছিলেন।

Model Hospital

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital