বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

শাহতলী কামিল মাদরাসার দাখিল পরীক্ষার্থীদের দোয়া ও মিলাদ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: মঙ্গলবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৪, ৯:২৯ পিএম
শাহতলী কামিল মাদরাসার দাখিল পরীক্ষার্থীদের দোয়া ও মিলাদ অনুষ্ঠিত

চাঁদপুর সদর উপজেলার শতবছরের ঐতিহ্যবাহী শাহতলী কামিল মাদরাসা আয়োজনে ২০২৪সালের দাখিল পরীক্ষার্থীদের জন্য দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়েছে।

৬ফেব্রুয়ারী (মঙ্গলবার) সকাল সাড়ে ১০টায় মাদরাসা মিলনায়তনে মাদরাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ বিলাল হোসাইনের সভাপতিত্বে প্রধান অতিথি’র বক্তব্য রাখেন মাদরাসা গভর্নিং বডির সহ-সভাপতি এবং দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী।

প্রধান অতিথি মাদরাসা গভর্নিং বডির সহ-সভাপতি এবং দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী বক্তব্যে বলেন, এ মাদরাসাটি ১৯০১ সালে প্রতিষ্ঠিত হয়েছে।১৯৬১সালে কামিলে প্রতিষ্ঠা লাভ করে । এ মাদরাসায় প্রতিটি পাবলিক পরীক্ষায় ফলাফল অনেক ভালো। দ্বীনি প্রতিষ্ঠানটি বাংলাদেশের অন্যতম প্রতিষ্ঠান। শিক্ষকরা খুবই মেধাবী। শিক্ষকরা দক্ষ হলে প্রতিষ্ঠানের ফলাফল ভালো হয়। তোমাদের ভালো রেজাল্ট করতে হবে, তাহলে প্রতিষ্ঠানের সুনাম বৃদ্ধি হবে।

তিনি আরও বলেন, মাদরাসার অবকাঠামোগত সমস্যা ছিল। তা সমাধান হয়েছে। সাবেক শিক্ষামন্ত্রী ও সমাজকলাণমন্ত্রী ডা: দীপু মনি এমপির সহযোগিতায় নতুন একাডেমিক ভবন হয়েছে। আমি ধন্যবাদ জানাই মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ও সাবেক শিক্ষামন্ত্রী ও বর্তমান সমাজকল্যাণমন্ত্রী ডা: দীপু মনি এমপিকে। এ মাদরাসায় ছাত্রাবাস আছে। তোমরা যারা দূর থেকে মাদরাসায় পড়াশুনার জন্য আসো তারা ছাত্রাবাসে থেকে পড়াশুনা করতে পারবে।

Model Hospital

মাদরাসার সহকারি অধ্যাপক মো: কামাল উদ্দিন এর পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন শাহতলী জিলানী চিশতী কলেজের অধ্যক্ষ মো: হারুন-অর রশিদ।

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন মাদরাসার উপাধ্যক্ষ মাওলানা ইয়াছিন মিয়া, মাদরাসার সাবেক মুহাদ্দিস ও বাগাদী ফাযিল মাদরাসার উপাধ্যক্ষ মাওলানা আব্দুল মান্নান, শাহতলী কামিল মাদরাসার প্রধান মুহাদ্দিস মাওলানা আখতার হোসাইন, জ্যেষ্ঠ প্রভাষক মোহাম্মদুল্লা, জ্যেষ্ঠ প্রভাষক মো: বেলায়েত হোসেন মিজি, প্রভাষক মাওলানা এ এন এম হেলাল উদ্দিন, সিনিয়র শিক্ষক হাফেজ মাওলানা জহিরুল হক, সিনিয়র শিক্ষক মাওলানা মিজানুর রহমান, মাদরাসার অধ্যক্ষের জামাতা কচুয়া কাদলা ফাযিল মাদরাসার আরবী প্রভাষক মাওলানা রবিউল্লাহ, প্রভাষক মাওলানা আব্দুস সালাম, সহকারি শিক্ষক মাওলানা আব্দুল হালিম গাজী, দাখিল পরীক্ষার্থীদের মধ্য থেকে বক্তব্য রাখেন মাদরাসার মো: তালিমুল ইসলাম, মো: আল জাবের, অধ্যয়নরত ছাত্রদের মধ্য থেকে বক্তব্য রাখেন ফাযিল ১ম বর্ষের ছাত্র মো: মাহফুজ উল্ল্যাহ ফাহিম, ফাযিল ৩য় বর্ষের ছাত্র মো: মেহেদী হাছান।

এসময় উপস্থিত ছিলেন মাদরাসার সহকারি অধ্যাপক মাওলানা কামাল হোসেন, প্রভাষক নাজির হোসেন, সিনিয়র শিক্ষক মো: বাহাউদ্দিন, সহকারি শিক্ষক মো: হাবিবুর রহমান, সহকারি শিক্ষক মাওলানা আব্দুল হালিম গাজী, সহকারি শিক্ষিকা হালিমা আক্তারসহ অন্যান্য শিক্ষকবৃন্দ।

অনুষ্ঠানে দাখিল পরীক্ষার্থীদের পক্ষ মাদরাসার জন্য মাদরাসা গভর্নিং বডির সহ-সভাপতি এবং দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী’র কাছে উপহার হস্তান্তর করেন দাখিল পরীক্ষার্থীবৃন্দ।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্য রাখেন মাদরাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ বিলাল হোসাইন। তিনি বক্তব্যের মাধম্যে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করেন।

এদিকে, দুপুর সাড়ে ১২টায় চাঁদপুর সদর উপজেলা নির্বাহী অফিসার এর পক্ষ থেকে চাঁদপুর সদর উপজেলার শত বছরের ঐতিহ্যবাহী শাহতলী কামিল মাদরাসা ও মাদরাসার লিল্লাহ বোর্ডিং এর ছাত্রদের মাঝে কম্বল বিতরণ করেন মাদরাসা গভর্নিং বডির সহ-সভাপতি এবং দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী সহ অন্যান্যরা।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital