শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

শাহরাস্তিতে ভূমি উন্নয়ন কর আদায়ে চলছে ক্যাম্পেইন

মোঃ মাসুদ রানা প্রকাশিত: মঙ্গলবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৪, ১০:১৫ পিএম
শাহরাস্তিতে ভূমি উন্নয়ন কর আদায়ে চলছে ক্যাম্পেইন
শাহরাস্তিতে ভূমি উন্নয়ন কর আদায়ে মৌজা ভিত্তিক ক্যাম্পেইন শুরু হয়েছে।
শাহরাস্তি উপজেলার বিভিন্ন মৌজায় এ কার্যক্রম অব্যাহত রয়েছে।
শাহরাস্তি উপজেলার সহকারী কমিশনার (ভূমি) রেজওয়ানা চৌধুরীর এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের সার্বিক নির্দেশনায় সরকারের রাজস্ব আদায়ে ইতোমধ্যে গনবিজ্ঞপ্তি প্রদান, মৌজায় মৌজায় ব্যাপক মাইকিং, ভূমি মালিকদের নোটিশ প্রদান সম্পন্ন হয়েছে।
এরই ধারাবাহিকতায় এখনও মৌজা ভিত্তিক ক্যাম্পেইন চলছে।
উপজেলা ভূমি অফিস সূত্র জানায়, গত ৪/২/২০২৪  রবিবার উপলতা মুন্সি বাড়ি, ৫/২/২৪ সোমবার রাগৈ বাজার, ৬/২/২৪  মঙ্গলবার নোয়াগাঁও উবি’তে ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।
এছাড়া আগামী  ৭/২/২৪ বুধবার লোট্রা বাজার ও ভাটনিখোলা সপ্রাবি’তে, ৮/০২/২০ বৃহস্পতিবার কাদরা সপ্রাবি’তে, ১১/২/২০২৪ রবিবার ধামরাস্থ মিজি বাড়ি ও বড়তুলা সপ্রাবিতে,  ১৫/২/২৪ বৃহস্পতিবার ভোলদীঘি বাজার,  ১৮/২/২৪ রবিবার শোরশাক বাজার ও মণিপুর সপ্রাবিতে, ২০/২/২৪ মঙ্গলবার দেবকরা উবিতে, ২৫/২/২৪ রবিবার চেরিয়ারা সপ্রাবিতে ভূমি উন্নয়ন কর আদায় ক্যাম্প স্থাপন করা হবে।
বর্তমানে ভূমি উন্নয়ন কর অনলাইনে ঘরে বসে ভূমি মালিক নিজেই পরিশোধ করতে পারেন।
এ সেবা সংক্রান্ত তথ্যও ক্যাম্প থেকে জানা যাবে।
এ প্রসঙ্গে সহকারী কমিশনার (ভূমি) রেজওয়ানা চৌধুরী বলেন, নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করলে জমির রেকর্ড হালনাগাদ অবস্থায় থাকে এবং জমিতে প্রজার প্রজাস্বত্ব চলমান থাকে।
দাখিলা জমির মালিকানা স্বত্ত্বের একটি গুরুত্বপূর্ণ প্রামান্য দলিল। ভূমি উন্নয়ন কর তিন বছর পরিশোধ না করলে রাষ্ট্রীয় অধিগ্রহণ ও প্রজাস্বত্ব আইন, ১৯৫০ অনুযায়ী জমি খাস করার বিধান রয়েছে।
এছাড়া, সরকারি দাবী পাওনা আদায় আইন, ১৯১৩ অনুযায়ী রেন্ট সার্টিফিকেট মামলা দায়েরের মাধ্যমে জমি নিলাম বিক্রির মাধ্যমে সরকারি দাবী মিটানোর সুযোগ রয়েছে।
তিনি আরো বলেন,ভূমি উন্নয়ন কর বকেয়া না রেখে হালনাগাদ পরিশোধ করা প্রত্যেক সুনাগরিক এবং ভূমি মালিকের একান্ত দায়িত্ব ও কর্তব্য। মূলত বর্তমান ডিজিটাল ভূমি সেবা সম্পর্কে জনগনকে জানানো, জনসচেতনতা বৃদ্ধি এবং ভূমি উন্নয়ন কর আদায়ের স্বার্থে ক্যাম্পেইন এর মাধ্যমে প্রচারণা চালানো অব্যাহত রয়েছে ।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital