বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

মেজর রফিকুল ইসলাম বীর উত্তম এমপির নির্দেশনার পর

হাজীগঞ্জে সিএনজি স্ট্যান্ডে চাঁদা তোলার ঘটনায় আটক-৪

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বুধবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৪, ৮:১৩ পিএম
হাজীগঞ্জে সিএনজি স্ট্যান্ডে চাঁদা তোলার ঘটনায় আটক-৪

হাজীগঞ্জে বিভিন্ন সিএনজি স্ট্যাণ্ডে গাড়ীর ড্রাইভারদের কাছ থেকে অবৈধভাবে টাকা উত্তোলণের ঘটনায় ৪জনকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার বিকেলে তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা হলো: মো. মোস্তফা কামাল(৪৩), মো.টিটু (৩২), মো. সোহাগ (২৮), মো. সুজন (৩৮)।

আটককৃতরা সবাই হাজীগঞ্জ উপজেলার বাসিন্দা।

Model Hospital

আটককৃতদের বুধবার দুপরে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আবদুর রশিদ জানান, বিভিন্ন সিএনজি স্ট্যাণ্ডে নামে-বেনামের ড্রাইভারদের কাছ থেকে অবৈধভাবে টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ ছিলো দীর্ঘ দিনের।

চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) আসনের সংসদ সদস্য, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মেজর অব. রফিকুল ইসলাম বীরউত্তমের নির্দেশক্রমে হাজীগঞ্জের বিভিন্ন সিএনজি স্ট্যাণ্ডে সব ধরণের চাঁদাবাজি বন্ধে কঠোর পদক্ষেপ নেয়া হয়েছে।

ওসি আব্দুর রশিদ বলেন এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নেটিজনরা দাবী করছেন, নিরীহ লোকগুলোকে আটক করে বাহাদুরি দেখানোর কিছু নেই। এখনো প্রকৃত দোষীরা কেউ আটক হয়নি।

যাদের আটক করা হয়েছে তারা গডফাদারদের পক্ষে সামান্য বেতনে শুধুমাত্র শ্রম দিত। আর এই শ্রমের বিনিময়ে পাওয়া সামান্য অর্থে চলতো তাদের একেক জনের ৭/৮ সদস্যের পরিবার।

মূলত তাদের মাধ্যমে যারা এই হাওয়ার ব্যবসা করে এক একজন আঙ্গুল ফুলে হয়েছেন কলাগাছ! কেউ বানিয়েছেন অট্টালিকা তারা এখনো ধরা ছোঁয়ার বাইরে।

প্রতি মাসে এক একটা স্ট্যান্ডে লাখ টাকারও বেশি অর্থ চাঁদার মাধ্যমে তোলা হত। এই অর্থের ভাগ যেত রাজনৈতিক নেতা, প্রশাসন সহ বড় বড় রাগব বোয়ালদের পকেটে।

সচেতন মহলের প্রশ্ন গডফাদাররা কেন অন্তরালে???

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital