শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

চাঁদপুর সদর উপজেলা

ভাইস চেয়ারম্যান প্রার্থী নুরুল হায়দার সংগ্রামের ব্যপক নির্বাচনি প্রচারনা

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বুধবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৪, ৮:২৮ পিএম
ভাইস চেয়ারম্যান প্রার্থী নুরুল হায়দার সংগ্রামের ব্যপক নির্বাচনি প্রচারনা
আসন্ন সদর উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী উপজেলা পরিষদের প্রথম ও দুইবারের চেয়ারম্যান আঃকাদির মাষ্টারের সুযোগ্য পুত্র এবং চাঁদপুর বিশ্ববিদ্যালয় কলেজের ছাত্র সংসদের সাবেক এ.জি.এস. নুরুল হায়দার সংগ্রাম আনুষ্ঠানিক ভাবে তার নির্বাচনি প্রচার প্রচারণা  শুরু করেছেন।
তিনি ইতোমধ্যে চাঁদপুর সদরের বিভিন্ন ইউনিয়ন এবং পৌর এলাকার পাড়া,মহল্লা,ছোট বড় মার্কেট ব্যরসায়ী প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে  তার লোককনদের সাথে নিয়ে লিফলেট বিতরন করছেন।  চাঁদপুর পৌর কবরস্হানে শায়িত তার মরহুম পিতা চাঁদপুর সদর উপজেলার প্রথম ও পর পর দুইবারের নির্বাচিত চেয়ারম্যান আঃ কাদের মাষ্টার ও তার মাতা মরহুমা রহিমা বেগমের কবর জিয়ারত করার মধ্য দিয়ে তার নির্বাচনি প্রচারনা শুরু করেন।
তিনি বুধবার সকালে থেকে বিকেল পর্যন্ত  রাজরাজেশ্বর ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব হযরত আলী বেপারিসহ অন্যান্ন নেতা কর্মিদের সাথে নিয়ে ঐ ইউনিয়ন ঘুরে বেড়ান এবং লিফলেট বিতরন করেন।এছারা ও
বিকেলে তিনি শহরের হকার্স মার্কেটের ব্যবসায়ীদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন,এবং তাদের মাঝে লিফলেট বিতরন করেন।এসময়ে তার বন্ধুমহলের সকলেই তার সাথে উপস্থিত ক ছিলেন।
তিনি গত ২ ফেব্রুয়ারী শুক্রবার দুপুরে তার জন্মভূমি সদর উপজেলার ১নং বিষ্ণুপুর ইউনিয়ন পরিষদের  তার প্রথম নির্বাচনি প্রচারনা ও পরিচিতি সভা করেন।
এ সভায় উপস্হিতছিলেন  বিষ্ণুপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ১ নং বিষ্ণুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাসির উদ্দিন খান শামিম।
উক্ত নির্বাচনি প্রচারনা ও পরিচিতি সভায় সংগ্রাম  তার বক্তব্যে বলেন , আমার মরহুম পিতা এবং আমি এই ইউনিয়নেরই সন্তান। আমার পিতা পর পর দুবার আপনাদের মুল্যবান ভোটেই বিজয়ি হয়েছেন। আমার পিতার শেষ ভরসা ও আস্হার স্হল ছিলেন আপনারা। তাই আমিও আজ আপনাদের দ্বারে এসেছি আপনাদের ভরসা ও আস্হা পেতে। আমি দৃঢ় ভাবে বিশ্বাস করি আপনারা বিষ্ণুপুর বাসি অতিতে যেভাবে আমার পিতাকে ভালোবেসে তার পাশে ছিলেন, আজ তার সন্তান হিসেবে আমাকেও আপনারা আপনাদের ভালোবাসায় রাখবেন। আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে আমি ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী আমি আপনাদের দোয়া সমর্থন ও সহযোগীতা কামনা করছি।
 সংগ্রাম আরো বলেন, আমার মরহুম পিতা আপনাদেরকে ভালোবেসে যেভাবে আপনাদের পাশে থাকতেন, ভবিষ্যতে আমিও আপনাদের সুখ দুখের সাথি হয়ে আপনাদের পাশে থাকবো।
প্রচারনা ও পরিচিতি সভায় সভাপতির বক্তব্যে চেয়ারম্যান শামিম খান বলেন, মরহুম আঃ কাদের মাষ্টার এই এলাকার সুর্য্য সন্তান ছিলেন, তারই সুযোগ্য দ্বীতিয় সন্তান নুরুল হায়দার সংগ্রামকে একজন সৎ ও নীতিবান এবং আদর্শবান মানুষ হিসেবে সকলের সাথে পরিচয় করিয়ে দিয়ে বলেন, সংগ্রাম এই এলাকারই সন্তান, তাঁকে এই বিষ্ণুপুর বাসি যেমন ভালোবাসেন তেমনি আমিও তাঁকে ভালোবাসি এবং তার সর্বাঙ্গীন মঙ্গল কামনা করি।
সভায় ১ নং বিষ্ণুপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান চুন্নু মাষ্টার বলেন, আজকে যে মাঁটির উপর এই পরিষদ ভবনটি দাঁড়িয়ে আছে তার অবদানও মরহুম আঃ কাদের মাষ্টারের। উনি তার মেয়াদকালে এই পতিত ভুমিটি কাবিখা প্রজেক্টের আওতায় এনে ভরাট করে দিয়েছিলেন। সেই ভরাট জায়গার উপরই আজ বিষ্ণুপুর ইউনিয়ন পরিষদ ভবনটি দাঁড়িয়ে আছে।
 চুন্নু মাষ্টার আরো বলেন, কাদের মাষ্টার শুধু দুইবারের  চেয়ারম্যানই ছিলেন তানয় তিনি উন্নত বিষ্ণুপুর ইউনিয়নের রুপকারও ছিলেন।
 সভায় আরো বক্তব্য রাখেন ১ নং বিষ্ণুপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক সফিকুর রহমান ঢালি, যুগ্ন সাধারন সম্পাদক লিখন প্রমুখ।
এ সময় উপস্হিত ছিলেন সদর উপজেলা যুবলীগের সদস্য জাহাঙ্গির কবির কিশোর, ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক নাঈম খান, ইউনিয়ন ছাত্রলীগের আহ্বায়ক তাজুল ইসলাম, যুগ্ন আহ্বায়ক মেহেদী মিরাজ সহ সকল ইউনিটের যুবলীগ ছাত্রলীগের নেতা কর্মিরা।
আরো উপস্হিত ছিলেন ১ নং বিষ্ণুপুর ইউনিয়নের ১,২,৩ এর মহিলা মেম্বার কুলসুমা, ৪,৫,৬ এর রহিমা বেগম, ৭,৮,৯ এর মাজেদা বেগম। ২ নং এর পুরুষ মেম্বার আলমগীর পাটওয়ারী, ৩ নং এর জাভেদ মেম্বার সহ সকল পুরুষ মেম্বারগন ও এলাকার মুরুব্বি এবং গন্যমান্য ব্যক্তিবর্গরা।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital