সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩

শাহরাস্তি ইউপি নির্বাচনে নৌকার মনোনয়ন প্রত্যাশী ৭২ জন!

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ৪ নভেম্বর, ২০২১, ৩:০৭ পিএম
শাহরাস্তি ইউপি নির্বাচনে নৌকার মনোনয়ন প্রত্যাশী ৭২ জন!
নিজস্ব প্রতিনিধি : চাঁদপুরের শাহরাস্তিতে ইউনিয়ন পরিষদ নির্বাচনে ১০ ইউনিয়নে চেয়ারম্যান পদে নৌকার মনোনয়ন প্রত্যাশী ১০০ জনের দৌড়ঝাঁপ চলছে। উপজেলার  নির্বাচনের তারিখ ঘোষনা না হওয়া সত্বেও মনোনয়ন প্রত্যাশী সকলেই নৌকার মাঝি হতে ঢাকায় কেন্দ্রে এবং জেলা-উপজেলার দলীয় নেতাদের কাছে জোরালো লবিং চালিয়ে যাচ্ছেন।
প্রসঙ্গত, এই উপজেলার ১০ টি ইউনিয়নের মধ্যে নির্বাচনের জন্য প্রস্তুত রয়েছে নির্বাচন কমিশন।
গত সপ্তাহে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত বর্ধিত সভায় দলীয় মনোনয়ন পেতে ইচ্ছুক প্রত্যেকে সিনিয়র নেতাদের সামনে তাদের বক্তব্য তুলে ধরেন। উপজেলায় ১০ ইউনিয়নের মধ্যে রায়শ্রী উত্তর ইউনিয়নে ৩ জন, রায়শ্রী দক্ষিণ ইউনিয়নে ৭ জন, মেহার উত্তর ইউনিয়নে ৫ জন, মেহার দক্ষিণ ইউনিয়নে ৬ জন, চিতোষী পূর্ব ইউনিয়নে ৬ জন, চিতোষী পশ্চিম ইউনিয়নে ৮ জন, টামটা উত্তর ইউনিয়নে ৮ জন, টামটা দক্ষিণ ইউনিয়নে ৯ জন, সূচীপাড়া উত্তর ইউনিয়নে ১২ জন, সূচীপাড়া দক্ষিণ ইউনিয়নে ৮ জন মনোনয়ন ক্রয় করেছেন বলে নিশ্চিত করেছে উপজেলা আওয়ামী লীগ।
৭২ জন মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে ৪ জন মহিলা মনোনয়ন প্রত্যাশীও রয়েছেন। বর্তমানে চেয়্যারম্যান পদে আসীন থাকা সকলেই মনোনয়নের জন্য ফরম নিয়েছেন।
উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি গোলাম মোস্তফা বলেন, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয়ভাবে নৌকার প্রার্থী হিসেবে যাকে মনোনীত করেন তার পক্ষে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সামনে যেকোনো সময় ৪র্থ ধাপের নির্বাচনের জন্য তফসিল ঘোষণা হতে পারে। এই ৪র্থ ধাপের জন্য প্রস্তুতকৃত ইউনিয়নগুলোতে আওয়ামী লীগের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীরা দলীয় মনোনয়নের জন্য দৌড়ঝাঁপ শুরু করে দিয়েছেন।
শাহরাস্তি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামরুজ্জামান মিন্টু বলেন, আমরা বলেছি দল থেকে ইউনিয়ন পরিষদ নির্বাচনে যারা প্রার্থী হতে চান তাদের বায়োডাটা জমা দেয়ার জন্য। প্রতিদিন দলীয় কার্যালয়ে আমাদের দপ্তর সম্পাদকের কাছে আগ্রহীরা তাদের বায়োডাটা জমা দিতে পারবেন।

শীতার্তদের পাশে ‘আশা’, চাঁদপুর জেলা প্রশাসনের কাছে ৪৩০ কম্বল হস্তান্তর

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬, ১১:১২ এম
শীতার্তদের পাশে ‘আশা’, চাঁদপুর জেলা প্রশাসনের কাছে ৪৩০ কম্বল হস্তান্তর
চাঁদপুরের শীতার্তদের হাতে তুলে দিতে ক্ষুদ্র ঋণ প্রদানকারী প্রতিষ্ঠান আশা’র উদ্যোগে জেলা প্রশাসনের কাছে ৪শ’ ৩০ পিস কম্বল হস্তান্তর করা হয়েছে।
১৫ নভেম্বর রোববার এই কম্বল বুজে নেন জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান। তিনি বলেন, আশা’র এই উদ্যোগকে আমি স্বাগত জানাচ্ছি। সমাজের বিত্তবান সবাইকে অসহায়ের পাশে এগিয়ে আসতে হবে। আমরা দ্রুতই কম্বলগুলো প্রকৃত অসহায়দের মাঝে বিতরণ করবো।
জানা যায়, বিশ্বের সর্ববৃহৎ আত্মনির্ভরশীল বেসরকারি ক্ষুদ্র ঋণ প্রদানকারী প্রতিষ্ঠান হচ্ছে আশা। যারা নিজস্ব অর্থায়নে সামাজিক ও মানবিক দায়বদ্ধতা থেকে প্রতিবছরের ন্যায় এবারও দরিদ্র সুবিধাবঞ্চিত শীতার্ত মানুষের মাঝে বিতরণের জন্য শীতবস্ত্র এভাবে জেলা প্রশাসনের কাছে হস্তান্তর করলো।
এ কর্মকান্ড নিয়ে আশা চাঁদপুর ব্রাঞ্চের সিনিয়ির জেলা ব্যবস্থাপক শেখ ফরিদ বলেন, আমরা আশা’র পক্ষ থেকে শুধু ঋণদান কার্যক্রমই নয়, এছাড়াও আরও নানাবিধ সেবামূলক সামাজিক কর্মকান্ড পরিচালনা করে থাকি। এরমধ্যে শুধু শীতবস্ত্র বিতরণই নয়, পাশাপাশি স্বাস্থ্যসেবা নিশ্চিতে ফিজিওথেরাপি সেবা, শিশুদের প্রাথমিক শিক্ষা সেবাসহ দূর্যোগপূর্ণ সময়ে সরকারের অংশিজন হিসেবে মানুষের পাশে দাঁড়াই।ভবিষ্যতেও আমাদের এ ধরণের কার্যক্রম উর্দ্ধতনের নির্দেশে অব্যাহত থাকবে।
এ সময় অন্যানদের মাঝে উপস্থিত ছিলেন আশা চাঁদপুর সদর অঞ্চলের সিনিয়র রিজিওনাল ব্যবস্থাপক মোঃ আব্দুল জলিল, এসই পূজন কুমার চক্রবর্তী, চাঁদপুর সদর-১ ব্রাঞ্চের ব্যবস্থাপক মোঃ শাখাওয়াত হোসেন, সিনিয়র সহকারী ব্যবস্থাপক মো: বোরহান উদ্দিন প্রমূখ।