শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

চাঁদপুর সরকারি কলেজ

সিসিডিএফ-এর আয়োজনে বিতার্কিক অন্বেষণ শীতসন্ধ্যা-২০২৪ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বুধবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৪, ৮:৩৯ পিএম
সিসিডিএফ-এর আয়োজনে বিতার্কিক অন্বেষণ শীতসন্ধ্যা-২০২৪ অনুষ্ঠিত

ঐতিহ্যবাহী চাঁদপুর সরকারি কলেজে মঙ্গলবার (০৬ ফেব্রুয়ারি) চাঁদপুর সরকারি কলেজ ডিবেট ফোরাম (সিসিডিএফ)-এর আয়োজনে কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় ‘বিতার্কিক অন্বেষণ ও শীত সন্ধ্যা-২০২৪’।

ভিন্নধর্মী এ শীত সন্ধ্যায় সিসিডিএফ সভাপতি মুহাম্মদ আবদুল বাসেদ-এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর সরকারি কলেজের মান্যবর অধ্যক্ষ ও সিসিডিএফ-এর প্রধান পৃষ্ঠপোষক প্রফেসর অসিত বরণ দাশ।

এছাড়া বক্তব্য রাখেন অধ্যক্ষ মহোদয়ের বড় ভাই অসীম কুমার দাশ ও পরিবারবর্গ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চাঁদপুর সরকারি কলেজের উপাধ্যক্ষ ও সিসিডিএফ-এর পৃষ্ঠপোষক প্রফেসর শেখ মোঃ খলিলুর রহমান, পুরাণ বাজার ডিগ্রি কলেজের অধ্যক্ষ রতন কুমার মজুমদার, ব্যবস্থাপনা বিভাগের সহযোগী অধ্যাপক ও সিসিডিএফ-এর মডারেটর কিউ এম হাসান শাহারিয়ার এবং শিক্ষক পরিষদের সম্পাদক ও সিসিডিএফ-এর কো-মডারেটর মেহেদি হাসানসহ বিভিন্ন বিভাগের সম্মানিত শিক্ষকবৃন্দ, অতিথি ও তাদের পরিবারবর্গ।

Model Hospital

কলেজের নবীন বিতার্কিকদের নিয়ে আয়োজিত ১৬টি দলের অংশগ্রহণে চ্যাম্পিয়ন দল “ঞযব ঐুঢ়ড়পৎরংু উবসড়ষরংযবৎং” এবং রানার-আপ দল ‘ধ্রুবকথা’সহ টুর্নামেন্টে সেরা বিতার্কিকদের ট্রপি, উপহার ও সার্টিফিকেট প্রদান করেন অনুষ্ঠানের প্রধান অতিথি মান্যবর অধ্যক্ষ মহোদয়।

অনুষ্ঠানের এক পর্যায়ে প্রধান অতিথি তার পরিবারবর্গসহ অন্যান্য অতিথিদের নিয়ে পিঠা-পুলির স্টল ঘুরে শীতকালীন ও ঐতিহ্যবাহী বাহারি রকমের পিঠার স্বাদ উপভোগ করেন। আমন্ত্রিত অতিথিরা সিসিডিএফ পরিবারের এ ভিন্নধর্মী আয়োজনের ভূয়সী প্রশংসা করেন এবং আগামীতেও এ ধরনের আয়োজন অব্যাহত রাখার আহ্বান জানান।

পরবর্তীতে রম্য বিতর্ক, কবিতা আবৃত্তি, নৃত্য ও গানসহ বিভিন্ন ধরনের সাংস্কৃতিক পরিবেশনায় মধ্যে দিয়ে কলেজ ক্যাম্পাসে সুন্দরতম একটি শীত সন্ধ্যার সফল সমাপ্তি ঘটে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital