শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

মতলবে কালিকাপুর উবিতে দাতা সদস্যদের সংবর্ধনা ও এসএসসি পরীক্ষার্থীদের বিদায়

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শনিবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৪, ৭:৪৮ পিএম
মতলবে কালিকাপুর উবিতে দাতা সদস্যদের সংবর্ধনা ও এসএসসি পরীক্ষার্থীদের বিদায়

মতলব দক্ষিণ উপজেলার কালিকাপুর উচ্চ বিদ্যালয়ে আজীবন দাতা সদস্যদের সংবর্ধনা, চতুর্থ শ্রেণির কর্মচারী মোজাফফর হোসেনের অবসর জনিত বিদায়ী সংবর্ধনা এবং ২০২৪ সালের এসএসসি পরীক্ষার্র্থীদের বিদায় উপলক্ষে বার্ষিক মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১০ ফেব্রুয়ারি) বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও ক্রিয়েটিভ নেটওয়ার্ক ঢাকার অর্থায়নে এবং বিদ্যালয়ের সার্বিক তত্ত্বাবধানে বিদ্যালয় প্রাঙ্গনে দিন ব্যাপী এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সংবর্ধনা অনুষ্ঠানে বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি প্রকৌশলী মো. জহিরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিদ্যালয়ের সাবেক মেধাবী ছাত্র আমেরিকা প্রবাসী মো. আবদুস সালাম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী আনোয়ার হোসেন।

বিদ্যালয়ের সহকারি শিক্ষক মো. হুমায়ুন কবিরের উপস্থাপনায় বিশেষ অতিথি ও অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন, মতলব দক্ষিণ উপজেলা কমিউনিটি পুলিশিং এর সাধারণ সম্পাদক ও নারায়ণপুর পৌরসভার সম্ভাব্য মেয়র প্রার্থী সাখাওয়াত হোসেন প্রধান, বিদ্যালয়ের দাতা সদস্য ফারুকুজ্জামান মজুমদার, বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক আব্দুর রহিম, নারায়ণপুর পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জমির হোসেন পাটোয়ারী, বাংলাদেশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অডিট অফিসার কাইয়ুম কিরন মজুমদার, নারায়ণপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী ও যুবলীগ নেতা রাসেল প্রধান, কালিকাপুর আদর্শ দাখিল মাদ্রাসার সভাপতি আব্দুল বাতেন পাটোয়ারী, বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্য একেএম কবির হোসেন প্রধান, বিশিষ্ট ব্যবসায়ী আলমগীর হোসেন প্রধান, সমাজ সেবক সিরাজুল ইসলাম, মানিক মোল্লা, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক কাউছার আলম পান্না, কালিকাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মজিবুর রহমান, দৌলতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আবু সুফিয়ান প্রধান প্রমুখ।

Model Hospital

পরে এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ে দোয়া ও মুনাজাত পরিচালনা করেন ঘিলাতলী ফাজিল মাদ্রাসার সাবেক শিক্ষক মাও. মো. শহীদুল্লাহ মুন্সি।

অনুষ্ঠান শেষে বিদ্যালয়ের আজীবন দাতা সদস্যদের সংবর্ধনা ও ২০২৪ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিশেষ মূল্যায়ন পরীক্ষায় উত্তীর্ণদের মাঝে ক্রেস্ট এবং শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital