বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

ফরিদগঞ্জে সাইন্টিফিক স্কুল এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

এস এম ইকবাল প্রকাশিত: শনিবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৪, ৮:৪৬ পিএম
ফরিদগঞ্জে সাইন্টিফিক স্কুল এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

ফরিদগঞ্জ উপজেলা সদরের কাছিয়াড়া গ্রামে অবস্থিত স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান ‘সাইন্টিফিক স্কুল ফরিদগঞ্জ’ এর ২০২৪ শিক্ষাবর্ষের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

বিদ্যালয়ের মাঠে শনিবার (১০ ফেব্রুয়ারি) আয়োজিত অনুষ্ঠানে ক্রিড়া প্রতিযোগীতা, পুরস্কার বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও পৌর কমিশনার জাকির হোসেন গাজীর সভাপতিত্বে ও প্রধান শিক্ষক আক্তার হোসেন’র পরিচালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফরিদগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো. মামুনুর রশিদ পাঠান, সাবেক সভাপতি মো. কামরুজ্জামান, পূর্ব বড়ালী শাহজাহান কবির উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নেছার আহমেদ, ডাক্তার মো. সায়েম, প্রতিষ্ঠিত ব্যবসায়ী সমাজসেবক আমজাদ হোসেন শিপন, জাহাঙ্গির আলম নান্টু, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য মো. মফিজুল ইসলাম।

অনুষ্ঠানে সাইন্টিফিক স্কুল ফরিদগঞ্জ’র শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যত ও দেশবাসীর সার্বিক মঙ্গল কামনা করে বিশেষ দোয়া মুনাজাত পরিচালনা করেন ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স জামে মসজিদের খতিব মাওলানা কাউসার আলম।

Model Hospital

অনুষ্ঠান শেষে ২০১৮ সালে স্থাপিত বিদ্যালয়টির এ প্রথম এসএসসি পরীক্ষার্থী ৮ জন শিক্ষার্থীকে শুভেচ্ছা উপহার ও বিদ্যালয়ের পক্ষ থেকে ক্রেষ্ট দিয়ে সংবর্ধনা ক্রেষ্ট প্রদান করা হয়।

এসময় বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় সূধীজনরা উপস্থিত ছিলেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital