বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

আশিকাটিতে ৪০ দিনের কর্মসূচির কাজ সমাপ্ত

সজীব খান প্রকাশিত: শনিবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৪, ৯:৪৭ পিএম
আশিকাটিতে ৪০ দিনের কর্মসূচির কাজ সমাপ্ত

চাঁদপুর সদর উপজেলার আশিকাটি ইউনিয়নের সরকারের অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচি (৪০ দিনের কর্মসূচি)- যথাযত ভাবে শেষ হয়েছে।

কর্মহীন মৌসুমে দুস্থ পরিবারের স্বল্প মেয়াদী কর্মসংস্থান এবং গ্রামীন অবকাঠামো উন্নয়নের লক্ষ্যে সরকারের উন্নয়ন প্রকল্পের কাজ যথা নিয়মেই সমাপ্ত হওয়ায় চাঁদপুর সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস চেয়ারম্যানকে ধন্যবাদ জানিয়েছে।

আশিকাটি ইউনিয়নের প্রতিটি প্রকল্প নির্ধারিত সময়ের মধ্যে ইউপি চেয়ারম্যান, সচিব প্রকল্পের সভাপতির মাধ্যমে সমাপ্ত করেছে।

আশিকাটিতে ৫৬ জন শ্রমীকের জন্য ৮ লাখ ৯৬ হাজার টাকার বরাদ্ধ এসেছে, ৩টি ওয়ার্ডে ৩ ওয়ার্ড মেম্বার যথানিয়মে কাজ করিয়েছে বলেন পরিষদ জানিয়েছে।

Model Hospital

স্থানীয়রা গ্রামীণ অবকাঠামো উন্নয়নের জন্য গ্রামীণ রাস্তার কাজগুলো সঠিক ভাবে হওয়ায় চেয়ারম্যানকে তারা ধন্যবাদ জানিয়েছে।

এ বিষয়ে ইউপি চেয়ারম্যান মোঃ বিল্লাল হোসেন পাটওয়ারী বলেন, আশিকাটি ৩টি প্রকল্প সরকারি নিয়মানুসারেই হয়েছে, কাজ যাতে সঠিক ভাবে হয়, তার জন্য আমি নিজে, এবং পরিষদের সচিব সব সময় তদারকি করেছে। সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস সব সময়ে কাজ পরির্দশনে রেখেছে। স্থানীয়রা ও কাজে সন্তুষ্ঠ হয়েছে।

আশিকাটি ইউপি সচিব আবু বকর মানিক বলেন, কাজে যাতে অনিয়ম না হয় সেজন্য পরিষদ থেকে সব সময় মনিটরিং করা হয়েছে।

চাঁদপুর সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ষ অফিসার মোঃ রফিকুল ইসলাম বলেন, আশিকাটিতে অতিদ্ররিদ্রদের কাজে কোন অভিযোগ পাওয়া যায়নি, সঠিক ভাবেই চেয়ারম্যান কাজ করিয়েছে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital