শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

‘অপটিক্স: পদার্থবিজ্ঞানের এক রহস্যময় অধ্যায়’ শীর্ষক চাঁসক পদার্থবিদ্যা বিভাগের সেমিনার

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: রবিবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৪, ১০:৪৪ পিএম
‘অপটিক্স: পদার্থবিজ্ঞানের এক রহস্যময় অধ্যায়’ শীর্ষক চাঁসক পদার্থবিদ্যা বিভাগের সেমিনার

ঐতিহ্যবাহী বিদ্যাপিঠ চাঁদপুর সরকারি কলেজে ‘অপটিক্স: পদার্থবিজ্ঞানের এক রহস্যময় অধ্যায়’ শীর্ষক সেমিনার পদার্থবিদ্যা বিভাগের আয়োজনে মূল ভবনের ২০৬ নম্বর কক্ষে রবিবার (১১ ফেব্রুয়ারি) সকাল ১০টায় অনুষ্ঠিত হয়।

পদার্থবিদ্যা বিভাগের বিভাগীয় প্রধান ও সহযোগী অধ্যাপক মোহাম্মদ আলমগীর হোসেন বাহারের সভাপতিত্বে প্রভাষক মোহাম্মদ এনামুল হকের সঞ্চালনায় সেমিনারে প্রধান অতিথি ছিলেন চাঁদপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর অসিত বরণ দাশ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কলেজ উপাধ্যক্ষ শেখ মোঃ খলিলুর রহমান, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর শামসুর রহমান এবং শিক্ষক পরিষদ সম্পাদক ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মেহেদী হাসান।

পবিত্র কোরআন এবং পবিত্র গীতা থেকে পাঠের মাধ্যমে শুরু হওয়া সেমিনারে প্রবন্ধ উপস্থাপন করেন পদার্থবিদ্যা বিভাগের প্রভাষক গোপাল কৃষ্ণ ভৌমিক।

Model Hospital

উপস্থাপিত প্রবন্ধের উপর আলোচনা করেন পদার্থবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ জিসান আহম্মেদ সরকার।

প্রধান অতিথির বক্তব্যে কলেজ অধ্যক্ষ প্রফেসর অসিত বরণ দাশ সেমিনার আয়োজনে পদার্থবিদ্যা বিভাগের বিভাগীয় প্রধানসহ সকল শিক্ষক-শিক্ষার্থীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। অন্য যে সকল বিভাগ এখনো সেমিনার আয়োজন করে নাই তারা শীঘ্রই সেমিনার আয়োজন করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

তিনি বলেন, ‘অপটিক্স, আমাদের মহাবিশে^র একটি জটিল বিস্ময়। সেই জটিল বিস্ময় নিয়ে সেমিনার প্রবন্ধটিতে আলোর কণা তত্ত্ব, তরঙ্গ তত্ত্ব, কোয়ান্টাম তত্ত্ব, আলোর দ্বৈত ধর্ম সুন্দরভাবে উপস্থাপিত হয়েছে।

কোয়ান্টাম অপটিক্স, কোয়ান্টাম কম্পিউটিং এবং পদার্থবিজ্ঞানের একীভূত তত্ত্বের জন্য চলমান অনুসন্ধান অব্যাহত রাখার জন্য এই সেমিনারটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আমি বিশ্বাস করি।’
তিনি পদার্থবিজ্ঞানের সবচেয়ে জটিল অংশ ‘অপটিক্স’ কে নিয়ে সেমিনার তথা রিসার্চ পেপার উপস্থাপন করায় শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপকৃত হবে বলে সেমিনারে অভিমত ব্যক্ত করেন।

পদার্থবিদ্যা বিভাগের বিভাগীয় প্রধান ও সহযোগী অধ্যাপক মোহাম্মদ আলমগীর হোসেন বাহার বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, শিক্ষকবৃন্দ এবং শিক্ষার্থীরা উপস্থিত থেকে সেমিনারটিকে প্রাণবন্ত করে তোলায় সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital