মতলব দক্ষিণে পয়ালী কেবিএম উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায়
মতলব দক্ষিণ উপজেলার পয়ালী কাদির বক্স মেমোরিয়াল (কেবিএম) উচ্চ বিদ্যালয়ের ২০২৪ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে বার্ষিক মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১১ ফেব্রুয়ারি) সকাল ১০টায় বার্ষিক মিলাদ উপলক্ষে বিদ্যালয়ের অডিটোরিয়াম কক্ষে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আলী পাটোয়ারীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মনিরুল হক।

বিদ্যালয়ের সহকারি শিক্ষক মো. বিল্লাল হোসেন তালুকদারের পরিচালনা বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিদ্যালয় ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য মোহাম্মদ শামছুউদ্দিন, তাজুল ইসলাম, জসিম উদ্দিন, সাবেক অভিভাবক সদস্য জাফর পাটোয়ারী, বিদ্যালয়ের শিক্ষিকা ফারজানা আক্তার প্রমুখ। অনুষ্ঠানে দোয়া ও মুনাজাত পরিচালনা করেন, বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক শোয়াইব হোসেন।

এসময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক চন্দন চন্দ্রসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।









