বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

নারায়ণপুর পপুলার বালিকা উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হলেন মাসুদ রানা

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: মঙ্গলবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৪, ১০:৪০ পিএম
নারায়ণপুর পপুলার বালিকা উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হলেন মাসুদ রানা

মতলব দক্ষিণ উপজেলার নারায়ণপুর পপুলার বালিকা উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মো. মাসুদ রানা।

মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) সকালে বিদ্যালয়ের হলরুমে মাসুদ রানাকে সভাপতি হিসেবে ঘোষণা করেন নির্বাচনে প্রিজাইডিং অফিসারের দায়িত্বে থাকা মতলব দক্ষিণ উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ চৈতন্য পাল।

এর পূর্বে নির্বাচিত সদস্যদের মতামতের জন্য মাসুদ রানার নাম সভাপতি পদে প্রস্তাব করেন বিদ্যালয়ের অভিভাবক সদস্য মো. ওয়াসিউদ্দিন ও সমর্থন করেন অভিভাবক সদস্য নজরুল ইসলাম। সভাপতি পদে একাধিক প্রার্থী না থাকায় মাসুদ রানা বিনাপ্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন, কমিটির সদস্য সচিব বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিরিন আক্তার, অভিভাবক সদস্য রোকন মিয়াজী, কাউছার প্রধান, সংরক্ষিত মহিলা অভিভাবক সদস্য রাজিয়া সুলতানা, শিক্ষক প্রতিনিধি ইকবাল হোসেন, মনির হোসেন, সংরক্ষিত শিক্ষক মহিলা সদস্য ফারজানা ইসলাম। নবনির্বাচিত সভাপতিকে বিদ্যালয়ের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানান বিদ্যালয়ের শিক্ষক ও অভিভাবক সদস্যবৃন্দ।

Model Hospital

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, মতলব দক্ষিণ উপজেলার পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান শওকত আলী বাদল, খর্গপুর ফাযিল মাদ্রাসার সহ-সভাপতি আশরাফুল ইসলাম সোহাগ, নারায়ণপুর পপুলার উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. জসিম উদ্দিন, ইউপি সদস্য রুবেল পাটোয়ারীসহ বিদ্যালয়ের শিক্ষকরা।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital