বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

চাঁদপুর সরকারি কলেজে জেলা লিগাল এইডের প্রচারণামূলক সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: মঙ্গলবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৪, ১০:৪৩ পিএম
চাঁদপুর সরকারি কলেজে জেলা লিগাল এইডের প্রচারণামূলক সভা অনুষ্ঠিত

চাঁদপুর সরকারি কলেজের শিক্ষক পরিষদ সম্মেলন কক্ষে ১৩ ফেব্রুয়ারি, মঙ্গলবার বিকাল ০৪:৩০টায় জেলা লিগ্যাল এইড অফিস, চাঁদপুর-এর আয়োজনে ‘বিনা খরচে নিন আইনি সহায়তা, শেখ হাসিনার সরকার দিচ্ছে এই নিশ্চয়তা’ এই স্লোগানকে সামনে রেখে সরকারিভাবে আইনগত সহায়তা প্রদানবিষয়ক প্রচারণামূলক সভা, কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী সভা অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর সরকারি কলেজের মান্যবর অধ্যক্ষ প্রফেসর অসিত বরণ দাশ, সভাপতিত্ব করেন মোঃ মহসিনুল হক, সিনিয়র জেলা ও দায়রা জজ এবং চেয়ারম্যান , জেলা লিগ্যাল এইড কমিটি, চাঁদপুর।

জেলা লিগ্যাল এইড কর্মকর্তা সারোয়ার জাহান-এর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি এবং সভাপতি ছাড়াও বক্তব্য রাখেন চাঁদপুর সরকারি কলেজের উপাধ্যক্ষ প্রফেসর শেখ মোঃ খলিলুর রহমান ও জেলার অন্যান্য আইন কর্মকর্তা ও লিগ্যাল এইড চাঁদপুর জেলার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাবৃন্দ।

বক্তারা বর্তমান সরকারের গৃহীত আইন সহায়তা সম্পর্কিত বিভিন্ন কর্মসূচি সম্পর্কে সকলকে অবহিত করেন এবং সকল নাগরিকের আইনের আশ্রয় লাভের অধিকারের বিষয়ে সচেতনতামূলক বক্তব্য রাখেন।

Model Hospital

সভায় চাঁদপুর সরকারি কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।

উল্লেখ্য, অনুষ্ঠানের শুরুতে অধ্যক্ষ মহোদয় এবং সিনিয়র জেলা ও দায়রা জজ কলেজ আঙিনায় গাছের চারা রোপণ করেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital