বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

পৌর মেয়র, উপজেলা চেয়ারম্যানসহ বিভিন্ন মহলের শোক

হাজীগঞ্জে সাংবাদিক হাবীবের চাচা শুকু মিয়ার আর নেই

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বুধবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৪, ৮:০৪ পিএম
হাজীগঞ্জে সাংবাদিক হাবীবের চাচা শুকু মিয়ার আর নেই

হাজীগঞ্জ পৌরসভাধীন আমিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. ইমরান আহমেদ এর বাবা সাংবাদিক মোহাম্মদ হাবীব উল্যাহর বড় চাচা মো. সুকুর মিয়া (শুকু মিয়া) আর নেই।

আজ বুধবার (১৪ ফেব্রুয়ারী) সকাল সাড়ে দশটায় রাজধানীর বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

মৃত্যকালে মো. সুকুর মিয়ার বয়স হয়েছিল ৫৬ বছর। তিনি স্ত্রী দুই ছেলে, এক মেয়ে ও নাতি-নাতনিসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

তিনি হাজীগঞ্জ পৌরসভাধীন ৭নং ওয়ার্ড টোরাগড় গ্রামের ভুঁইয়া বাড়ির মরহুম জয়নাল আবেদীনের দ্বিতীয় ছেলে। তিনি তাঁর পরিবার নিয়ে রাজধানীর হাজারীবাগে দীর্ঘদিন বসবাস করেন।

Model Hospital

জানা গেছে, গত দুই বছর যাবৎ মো. সুকুর মিয়া কিডনী ও ডায়াবেটিকজনিত রোগে ভুগছিলেন। তিনি ছয়মাস যাবৎ গুরুতর অসুস্থ অবস্থায় রাজধানীর পিজি হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

সবশেষ বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। মঙ্গলবার তার শারিরিক অবস্থার অবনতি হলে আইসিইউতে স্থানান্তর করা হয়। এবং সেখানে তিনি বুধবার সকালে মারা যান।

ছেলে মো. ইমরান আহমেদ জানান, বুধবার বাদ জোহর রাজধানীর হাজারীবাগ এলাকায় প্রথম জানাযা অনুষ্ঠিত হবে। এরপর বাদ মাগরিব বা এশা হাজীগঞ্জ পৌরসভাধীন টোরাগড় পূর্বপাড়া হাজী রহিম উদ্দিন জামে মসজিদে দ্বিতীয় জানাযা শেষে তার বাবা মরহুম মো. সুকুর মিয়াকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

এ দিকে মো. সুকুর মিয়ার মৃত্যুতে শোক জানিয়ে মরহুমের পরিবারের প্রতি সমবেদনা জানান, হাজীগঞ্জ পৌরসভার মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি আ.স.ম মাহবুব-উল আলম লিপন, ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান গোলাম ফারুক মুরাদ, হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আবদুর রশিদ, সাবেক অফিসার ইনচার্জ মুহাম্মদ জোবাইর সৈয়দ, পৌরসভার ৭নং ওয়ার্ডের কাউন্সিলর কাজী মনির, ৮নং ওয়ার্ডের কাউন্সিলর হাজী মো. কবির হোসেন কাজীসহ অন্যান্য জনপ্রতিনিধি ও সরকারি কর্মকর্তাবৃন্দ।

এছাড়াও শোক জানিয়ে মরহুমের পরিবারের প্রতি সমবেদনা জানান, চাঁদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক ইলশেপাড় পত্রিকার প্রধান সম্পাদক মাহবুবর রহমান সুমন, সাবেক সভাপতি বিএম হান্নান, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি দীপক চন্দ্র দাস, হাজীগঞ্জ প্রেসক্লাব, সাংবাদিক কল্যাণ সমিতি, রিপোটার্স ইউনিটি ও বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital