বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্যে চাঁদপুর সরকারি কলেজে সরস্বতী বন্দনা ১৪৩০ উদযাপন

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বুধবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৪, ৮:২৮ পিএম
যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্যে চাঁদপুর সরকারি কলেজে সরস্বতী বন্দনা ১৪৩০ উদযাপন

প্রকৃতির আনন্দধারায় সপ্ত সুরের মূর্ছনা নিয়ে বীণারঞ্জিত, পুস্তক হাতে ভগবতী ভারতী দেবীর আগমন উপলক্ষে ঐতিহ্যবাহী চাঁদপুর সরকারি কলেজে ১৪ ফেব্রুয়ারি (বুধবার) যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্যে সরস্বতী বন্দনা ১৪৩০ উদযাপিত হয়েছে।

এ উপলক্ষে ১৩ ফেব্রুয়ারি সন্ধ্যা ৭:০০টায় চাঁদপুর সরকারি কলেজের রাজু ভবনের সামনে প্রতিমা স্থাপন করা হয়।

পূজা আরম্ভ হয় ১৪ ফেব্রুয়ারি সকাল ১০:০০টায়। শ্রীপঞ্চমী তিথিতে চাঁদপুর সরকারি কলেজের পূজারিবৃন্দ শ্রীশ্রী সরস্বতী মায়ের পাদপদ্মে পুষ্পাঞ্জলি অর্পণ করেন সকাল ১১:৩০টায়। পূজা পরিচালনা করেন বিশিষ্ট পুরোহিত শ্রী নিরঞ্জন চক্রবর্তী।

পূজা শেষে সঙ্গীত আয়োজন করা হয় দুপুর ১২:০০টায় এবং প্রসাদ বিতরণ করা হয় দুপুর ১২:৩০টায়।

Model Hospital

এবারের পূজায় পূজারিবৃন্দের আশাব্যঞ্জক উপস্থিতিতে অধ্যক্ষ প্রফেসর অসিত বরণ দাশ বিমোহিত হন এবং সকলকে ধন্যবাদ জানান।

মাতৃবন্দনার এ আয়োজনে অধ্যক্ষ প্রফেসর অসিত বরণ দাশ, উপাধ্যক্ষ শেখ মোঃ খলিলুর রহমান, সকল বিভাগীয় প্রধান, সম্মানিত শিক্ষকবৃন্দ, কর্মচারীগণ, শিক্ষার্থীবৃন্দ ও আমন্ত্রিত অতিথিদের উপস্থিতি পূজাপ্রাঙ্গণকে মহিমান্বিত করায় পূজা কমিটির আহ্বায়ক অমর চন্দ্র দাসও সকলকে ধন্যবাদ জানান।

পূজা শেষে সকল শিক্ষার্থী ও আমন্ত্রিত অতিথিদের প্রসাদ বিতরণ ও আপ্যায়ন করানো হয়।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital