শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

রুপালী চাঁদপুরের বন্ধুদের মিলন মেলা

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শনিবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৪, ৮:৩৮ পিএম
রুপালী চাঁদপুরের বন্ধুদের মিলন মেলা
তুই আমি তোরা, বন্ধু মানে সুখ-দুঃখের এক মজবুত ভরসা, চরম বন্ধুর পথে এগিয়ে চলার অনুপ্রেরণা। মানুষের জীবনের প্রায় ধাপে ধাপে শত বন্ধুর দেখা মেলে। কেউ স্কুলজীবনের বন্ধু, কেউবা কলেজজীবনের, কেউ বিশ্ববিদ্যালয়ের, কেউবা আবার কর্মজীবনের বন্ধু। এর বাইরেও অনেক বন্ধু রয়েছে। তবে জীবনচলার পথে যে বন্ধুদের দিয়ে বন্ধুত্বের সংজ্ঞা মনের মাঝে আত্মস্থ হয়, তারা বন্ধু। তাদের কখনও ভোলা যায় না, বন্ধুমানেই তুই আমি তোরা।
রুপালী চাঁদপুরের ব্যানারে ১৭  ফেব্রুয়ারী শনিবার চাঁদপুর শহরের গাছতলা ব্রীজ সংলগ্ন চাঁদপুর রিসোর্টে সকল বন্ধুদের এক মিলন মেলার আয়োজন করা হয়েছে। ছরিয়ে ছিটিয়ে থাকা রুপালী চাঁদপুরের বন্ধুরা দেশের বিভিন্ন স্থান থেকে ছুটে এসে এই আয়োজনে অংশগ্রহণ করে।
সকাল ১০টায় সকল বন্ধুরা একত্রিত হয়ে, নাস্তা পর্ব শেষ করে। ১১ টায় কোরান তেলোয়াতের মধ্যদিয়ে আলোচনা পর্ব ও স্মৃতিচারন করা হয়। শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন সংঘটনের সভাপতি দিলজেব কবির রিপন,সাধারণ সম্পাদক নুর হোসেন  নুরুর সঞ্চালনায় অধিকাংশ বন্ধুরাই প্রয়াত বন্ধুদের স্মরনে স্মৃতিচারন করেন।
এরপর দুপুরের মধ্যাহ্ন ভোজের  পর্বে চাঁদপুরের নগর পিতা পৌর মেয়র  জিল্লুর রহমান জুয়েল এ আয়োজনে উপস্থিত হয়ে এই মিলন মেলাকে আরো প্রাণবন্ত করে তোলেন।
মধ্যাহ্ন ভোজের পর কিছু সময় বিরতি দিয়ে  সকল বন্ধুরা একত্রিত হয়ে ট্রলার যোগে নদী ভ্রমনে নেমেপরে।নৌ ভ্রমণ শেষে, চা চক্রের আয়োজন করা হয়।
সন্ধ্যাকালীন পর্বে থাকে চাঁদপুর ও কুমিল্লা থেকে আগত সংগীত শিল্পীদের  পরিবেশেনায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।
সাংস্কৃতিক অনুষ্ঠানে সকল বন্ধুরা নেচে গেয়ে আনন্দে মেতে উঠে। এসময় চাঁদপুর জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি  দুই আইকন,জাহিদুল ইসলাম রোমান ও জসিম পাটোয়ারী উপস্থিত হন।
রাতের ডিনার শেষে  রাফেল ড্র, এর পুরস্কার বিতরণের মধ্য দিয়ে দিন ব্যাপি এ আয়জনের সুন্দর পরিসমাপ্তি ঘটে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital