বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

কচুয়ায় নুরুল আজাদ কলেজে বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান

ইসমাইল হোসেন বিপ্লব, কচুয়া প্রকাশিত: রবিবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৪, ৯:১৩ পিএম
কচুয়ায় নুরুল আজাদ কলেজে বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান

কচুয়া উপজেলার ঐতিহ্যবাহী বাতাবাড়িয়া নূরুল আজাদ কলেজে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক পুরস্কার বিতরণ অনুষ্ঠান হয়েছে।

রবিবার সকালে কলেজ মিলনয়াতনে সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, ইউপি চেয়ারম্যান নুরে-ই-আলম রিহাত।

কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ মিজানুর রহমানের সভাপতিত্বে ও সিনিয়র শিক্ষক কামরুজ্জামানের পরিচালনায় প্রধান আলোচকের বক্তব্য রাখেন,কলেজের প্রতিষ্ঠাতা ও শিক্ষানুরাগী মরহুম নুরুল আজাদের সহধর্মী ও গভর্নিং বডির সাবেক সভাপতি বেগম লোৎফে আরা আজাদ।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন,কলেজ গভর্নিং বডির সদস্য মো.আব্দুল হান্নান মজুমদার, বিশিষ্ট সমাজসেবক কামরুল ইসলাম চৌধুরী রাজিব,সহকারি অধ্যাপক ফরহাদ হোসেন তালুকদার,লেয়াকত আলী,মোস্তাফিজুর রহমান,প্রভাষক মো.আনোয়ার হোসেন,কাদলা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান কাউছার প্রধান, ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম প্রধান,সাবেক ইউপি সদস্য ওবায়েদ মিয়া প্রমুখ।

Model Hospital

এ সময় কলেজের সহকারি অধ্যাপক সিরাজুল ইসলাম মীর,মিজানুর রহমান ফাহিম,বাতাবাড়িয়া মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম মোস্তফা, কলেজের গভর্নিং বডির সদস্য, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহনকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital