মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩

ফরিদগঞ্জ বর্ণমালা কিন্ডারগার্টেন’র বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

এস এম ইকবাল প্রকাশিত: মঙ্গলবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৪, ১০:১৩ পিএম
ফরিদগঞ্জ বর্ণমালা কিন্ডারগার্টেন’র বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
ফরিদগঞ্জে বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে উপজেলা সদরের অন্যতম শিশুশিক্ষা প্রতিষ্ঠান বর্ণমালা কিন্ডারগার্টেনের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে৷
২০ ফেব্রুয়ারী (মঙ্গলবার) সকালে বিদ্যালয় মাঠে অনুষ্ঠানের উদ্বোধন করেন শিশু সংগঠক এবং ফরিদগঞ্জ কলাবাগান বাজারের ব্যবস্থাপনা পরিচালক ফরিদ আহমেদ রিপন।
বর্ণমালা কিন্ডারগার্টেনের সভাপতি নুরুন্নবী নোমানের সভাপতিত্বে ও গিয়াস উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সারিনা আলম কন্সট্রাকশনের চেয়ারম্যান এন্ড সিইও মোঃ সামছুল আলম সুমন।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, আমার আপনার বাচ্চাদেরকে শুধুমাত্র প্রাতিষ্ঠানিক শিক্ষাই নয়, তাদের নৈতিক শিক্ষা দিয়ে গড়ে তুলতে হবে। ছোটবেলা থেকে বাচ্চাদের ভিন্ন কৌশলে পরিচালনা করার মাধ্যমে তাদের মধ্যে নৈতিকতার বীজ বপন করার চেষ্টা করতে হবে৷ সবাইকে যে ডাক্তার ইঞ্জিনিয়ার হতে হবে তা কিন্তু নয়, যেকোন পেশাই হোক না কেন সেখানে নেতৃত্বস্থানীয় জায়গায় থাকার চেষ্টা থাকতে হবে । ছোটবেলা থেকেই আমরা পারস্পরিক ভাবে সকলের সাথে সুসম্পর্কের সেতুবন্ধন তৈরি করতে পারলেই সত্যিকারের মানুষ হিসেবে গড়ে উঠতে পারবো। অভিভাবকদের সাথে বাচ্চাদের সখ্যতা  যত বেশি হবে শিশুরা ততটাই সঠিকভাবে গড়ে উঠতে পারবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন,  ফরিদগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মামুনুর রশিদ পাঠান, ফরিদগঞ্জ রোটারি ক্লাবের সভাপতি হাজী কামরুল হাসান সাউদ, বর্ণমালা কিন্ডারগার্টেনর সহ-সভাপতি ও ফরিদগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক প্রবীর চক্রবর্তী, ফরিদগঞ্জ বার্তার সম্পাদক বিল্লাল হোসেন সাগর।
পুরস্কার বিতরণের পূর্বে যেমন খুশি তেমন সাজো ইভেন্টে বিদ্যালয়টির বিভিন্ন শ্রেণীর শিক্ষার্থীরা ভিন্ন সাজে সেজে বেশ কয়েকটি চরিত্রকে উপস্থাপন করে এবং ডিসপ্লে প্রদর্শন করেন।

সমাজের আলোকিত মানুষদের সম্মান জানাল কচুয়া কোয়া চাঁদপুর সমাজ কল্যাণ সংঘ

ইসমাইল হোসেন বিপ্লব প্রকাশিত: মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, ৯:১৪ পিএম
সমাজের আলোকিত মানুষদের সম্মান জানাল কচুয়া কোয়া চাঁদপুর সমাজ কল্যাণ সংঘ

কচুয়ার সামাজিক ও মানবিক সংগঠন কোয়া চাঁদপুর সমাজ কল্যাণ সংঘের ৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে  অবসরপ্রাপ্ত শিক্ষক, প্রশাসনিক কর্মকর্তা, বিশিষ্ট ব্যবসায়ী ও গুণীজনদের সংবর্ধনার পাশাপাশি একাত্তরের বীর মুক্তিযোদ্ধাদের মরণোত্ত সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়েছে।

গত রবিবার বিকেলে কোয়া চাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে  বর্ণনাঢ্য আয়োজনে  সংবর্ধনা অনুষ্ঠান করা হয়। দরবেশগঞ্জ উচ্চ বিদ্যালয় সাবেক সহকারী প্রধান শিক্ষক ও বিশিষ্ট সমাজসেবক হাজী মোঃ আব্দুল বশিদের সভাপতিত্বে ও রাজনীতিবিদ জাফরুল হাসান সেলিম এবং সংগঠনের অন্যতম সদস্য এস এম রেজার যৌথ পরিচালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, সংগঠনের প্রধান উপদেষ্টা ও বিশিষ্ট সমাজসেবক মোঃ শহীদুল্লাহ স্বপন। প্রধান অতিথির বক্তব্য রাখেন, সাবেক উপ-পরিচালক বিজ্ঞান তথ্য এবং প্রযুক্তি অডিটর ও আমেরিকার প্রবাসী শহীদ মাহমুদ মিয়া (কানুন)।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সাবেক কমিশনার ও বিশিষ্ট সমাজসেবক জাহাঙ্গীর আলম, সমাজসেবক মোঃ শাহ আলম।

অনুষ্ঠানে গুণীজনদের মধ্যে সংবর্ধনা পেয়েছেন, কোয়া চাঁদপুর ইসলামিয়া দাখিল মাদ্রাসার সাবেক সভাপতি,বিশিষ্ট ব্যবসায়ী ও দানশীল ব্যক্তি জামাল হোসেন রাজু, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ইকবাল হোসেন, নন্দীখোলা ফাজিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ হাজী মাওলানা আবু সালেহ মোহাম্মদ আলী, কোয়া চাঁদপুর কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা শাহ ইকরামুল হক। অন্যদিকে দেশের জন্য অবদান রাখছেন তাদের পরিবারকে মরণোত্তর সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। মরণোত্ত সম্মাননা পেলেন মরহুম বীর মুক্তিযোদ্ধা মরহুম আমিনুল হক, মোঃ তাজুল ইসলাম, এনায়েত হোসেন, আবু তাহের ও মাওলানা আবুল খায়ের। অনুষ্ঠানে অতিথিরা বক্তব্যে বলেন,

Model Hospital

গুণীজনদের সম্মানিত করা আমাদের সকলের দায়িত্ব ও কর্তব্য। জ্ঞানী-গুণীরা আমাদের সমাজ, জাতি ও দেশের জন্য সম্পদ। তাদেরকে সম্মানে ভূষিত করা আমাদের সকলের নৈতিক দায়িত্ব বলে মন্তব্য করেন। আজ কোয়া চাঁদপুর সমাজ কল্যাণ সংঘ এই ব্যতিক্রমী অনুষ্ঠান করার জন্য সংগঠনের সকল নেতৃবৃন্দকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।

এসময় কোয়া চাঁদপুর সমাজ কল্যাণ সংঘের অন্যতম সদস্য আবুল কালাম আজাদসহ সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ ও এলাকার গুণীজন, শিক্ষক, বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।